Dhaka , Wednesday, 25 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ভিএআরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে পচেত্তিনোর ক্ষোভ চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে শেয়ার বিজের বর্ষপূর্তি পালন ১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্মসূচি ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যা: মাদক সম্রাট ডেভিড-আব্দুল্লাহসহ গ্রেপ্তার ৬, পাঁচজনের ৫ দিনের রিমান্ড ​কৌশলে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা গায়েব! দুর্গাপুরে গ্রেপ্তার ২ গণশুনানিতে ৩৭ জনের সমস্যা শুনলেন বরিশালের ডিসি: তাৎক্ষণিক সহায়তা পেলেন ২৫ জন সাইনবোর্ড মিতালী মার্কেটে বিদ্যুৎ বিল নিয়ে বিরোধ, ব্যবসায়ী সমিতির সভাপতিকে পিটিয়ে আহত পাইকগাছায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ পাইকগাছায় ইয়াবাসহ মাদক কারবারি আটক কক্সবাজারে সিআইডি ও সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা: মানব পাচারকারী চক্রের মূল হোতাদের শনাক্তের আহ্বান জমিয়তুল ফালাহ মসজিদে জনগণের স্বার্থে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে: ডা. শাহাদাত হোসেন দক্ষিণ খুলশীতে আত্মগোপনে থাকা সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ফের ঢাকা-দিল্লির সম্পর্কে বড় ধরনের ছন্দপতন মধ্যনগরে সেচ লাইন নিয়ে জমির বিরোধ, বিপাকে কৃষকেরা হাতেগোনা সিনেমা হলেও নেই দর্শক: শুধু সিনে কমপ্লেক্স নয়, মানসম্পন্ন সিনেমা তৈরির দাবি টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে দেশীয় অস্ত্র ও গুলিসহ ৩ জন গ্রেফতার ঈদগাঁওয়ে যাত্রীবাহী হানিফ পরিবহন ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে ৫ জনের মৃত্যু রামুর কাউয়ারখোপে বিজিবির অভিযান, ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় ফেরিঘাট পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ, ধর্মীয় প্রতিষ্ঠানে ৩০ লাখ টাকা অনুদান পাইকগাছায় রাস উৎসব সম্পন্ন রূপগঞ্জে কৃষকদের জমি দখলের প্রতিবাদে ও মামলা তুলে নেওয়ার দাবীতে মানববন্ধন \ বিক্ষোভ রূপগঞ্জে স্টিল মিলের নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় বিপন্ন পরিবেশ \ স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ অগ্রযাত্রা প্রতিদিন’-এর দেশসেরা উপজেলা প্রতিনিধি নির্বাচিত হলেন চরভদ্রাসনের মোস্তফা কামাল মধুপুরে অবৈধ ইটভাটায় ৩ লাখ টাকা জরিমানা কলমাকান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, অপসারণের দাবিতে উত্তাল বিদ্যালয় প্রাঙ্গণ শ্রী গুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমে ১৩৫ তম আবির্ভাব উৎসবে শোভাযাত্র ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

  • Reporter Name
  • আপডেট সময় : 08:43:11 pm, Wednesday, 25 November 2026
  • 13 বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক,

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং বাংলাদেশের করা প্রত্যর্পণের অনুরোধ দুটি পৃথক বিষয়।

বুধবার (২৫ নভেম্বর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।

বার্তা সংস্থা রয়টার্স সম্প্রতি জানিয়েছে, ভারতে দুই বছরের বেশি সময় নির্বাসনে থাকার পর আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। এ জন্য ভ্রমণসংক্রান্ত নথি এবং রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দেশে ফেরার ব্যবস্থা করার অনুরোধও জানিয়েছেন তিনি। তবে বাংলাদেশ সরকার বলেছে, প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই ভারত তাকে ফেরত পাঠাতে পারে।

রণধীর জয়সওয়াল জানান, প্রত্যর্পণের অনুরোধটি বিদ্যমান আইনি কাঠামোর আওতায় প্রক্রিয়াধীন রয়েছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

তিনি বলেন, ‘প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসারে অনুরোধটি পরীক্ষা করা হচ্ছে। কোনো নাগরিকের স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।’

জয়সওয়াল আরও বলেন, ‘এটি শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়।’

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার খবর প্রকাশের পর বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, প্রত্যর্পণ ছাড়া তার দেশে ফেরার সুযোগ নেই।

হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী মঙ্গলবার জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার ১৬ বছরের শাসনের অবসান ঘটে। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন।

বাংলাদেশ সরকার জানিয়েছে, দেশে প্রবেশের সঙ্গে সঙ্গে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে এবং অন্য দণ্ডিত পলাতক আসামির মতোই তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

২০২৪ সালের আন্দোলনে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন।

তবে শেখ হাসিনা অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে রাজি আছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভিএআরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে পচেত্তিনোর ক্ষোভ

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

আপডেট সময় : 08:43:11 pm, Wednesday, 25 November 2026