Dhaka , Thursday, 26 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মানবপাচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: উখিয়ার ইউএনও মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত বরিশালে বিএনপি-জামায়াতের পৃথক প্রতিরোধ মিছিল: ঐক্যবদ্ধ সমাবেশের দাবি সাধারণ মানুষের রূপগঞ্জে কালো ধোঁয়ায় পরিবেশ বিপন্নের অভিযোগে দুই মিলকে ভ্রাম্যমাণ আদালতের তিন লক্ষ টাকা জরিমানা রাজনগরে দুই গ্রামীণ রাস্তার কাজ অসম্পূর্ণ, দ্রুত শেষ করার আশ্বাস ইউপি সদস্যের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের বনভোজন ও ৫ম শ্রেনির বিদায় সংর্বধনা অনুষ্ঠিত চমেক’এ এসআরবির অভিযানে ২০ দালাল আটক, ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড চট্টগ্রাম ও ডারবানকে সিস্টার সিটি করার প্রস্তাব প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সরকারি বিধি উপেক্ষা করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ, শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে অসন্তোষ চিকিৎসাসেবার মানোন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ইতালির পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬ হরিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি ‎গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত দীঘিনালায় শিশুদের কোরআন শিক্ষা সহজ করতে ‘মিফতাহুল কোরআন নূরানী কায়দা’র মোড়ক উন্মোচন ঈদগাঁওয়ে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি ও আত্মনির্ভরতা অর্জনে BCRSR প্রকল্পের সমন্বয় সভা মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০ যুবক-যুব নারী মনসুরনগরে চেয়ারম্যান প্রার্থী কাজী আপ্তাব রুহুলের মতবিনিময় সভায় সহস্রাধিক মানুষের সমর্থন রাজনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রূপগঞ্জে কালো ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, দুই স্টিল মিলকে ৩ লাখ টাকা জরিমানা কাউখালীতে ৫ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ শুরু টেকনাফের সহিংসতা-নাশকতার মামলায় বদির ছেলে শাওনসহ ৪ জন কারাগারে চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ‘তৌহিদ ডাকাত’ গ্রেফতার, উদ্ধার লুণ্ঠিত মোটরসাইকেল ও স্বর্ণালংকার জঙ্গল সলিমপুরে নতুন করে সন্ত্রাসী আস্তানা গড়তে দেওয়া হবে না: ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ রামগঞ্জে গভীর রাতে আগুনে পুড়লো জননী পরিবহনের বাস ​বিভেদ ভুলে নৈরাজ্য ঠেকাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এসএম জাহাঙ্গীর আলমের ঈদগাঁওয়ে ড্রোন উড়িয়ে পুলিশের বিশেষ টহল, নেতৃত্বে ওসি শিফাতুল মাজদার কক্সবাজারে সিআইডি ও সাংবাদিকদের প্রশিক্ষণ, মানবপাচার চক্রের মূল হোতাদের শনাক্তের আহ্বান সিলেটে পথশিশু ও ছিন্নমূল শিশুদের মাঝে UYBDS-এর অন্নছায়া প্রজেক্টের মাধ্যমে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ বেগমগঞ্জে ৬ মাদক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ইতালির পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬

  • Reporter Name
  • আপডেট সময় : 06:58:07 pm, Thursday, 26 November 2026
  • 5 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো,

চট্টগ্রামের ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি একটি পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। টানা কয়েক দিনের অভিযানে এ সাফল্য এসেছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানের শুরু

পুলিশ জানায়, রায়হান ভূজপুর থানাধীন সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান করছেন, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ নভেম্বর থেকে ভূজপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান শুরু করে।
পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএমের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সিরাজুল ইসলাম, পিপিএম-সেবার নির্দেশনায় অভিযানের নেতৃত্বে ছিলেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ তারেক আজিজ, পিপিএম।

অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার:
২৩ নভেম্বর জেলা গোয়েন্দা শাখা, ভূজপুর ও হাটহাজারী থানার পুলিশ সুয়াবিল ইউনিয়নের হাজীরখিল কোদালিয়া টিলায় দিনব্যাপী অভিযান চালায়। সেখান থেকে দুটি শটগানের কার্তুজ, দুটি খালি খোসা, অস্ত্রের বাট, ট্রিগার, নল, ট্রিগার গার্ড, স্প্রিং, কাউন্টার রিকয়েল, ড্রিল মেশিন ও গ্রাইন্ডার মেশিনসহ বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, রায়হান ও তাঁর সহযোগীরা ওই স্থানে অস্ত্র তৈরি করতেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা আরও গভীর পাহাড়ে পালিয়ে যান।

গুলিতে আহত ৬:
পুলিশ জানায়, ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রায়হান সহযোগীদের নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলে এলাকা ছাড়ার চেষ্টা করেন। চুরখাঁরহাট এলাকায় স্থানীয় লোকজন সন্দেহ করে তাঁদের গতিরোধের চেষ্টা করলে রায়হান ও সহযোগীরা এলোপাতাড়ি গুলি ছোড়েন। শটগানের গুলিতে ছয়জন সাধারণ মানুষ আহত হন। এ সময় স্থানীয় লোকজন সিএনজি চালক মোঃ জাবেদ হোসেনকে আটক করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশে ভূজপুর, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখা রাতভর অভিযান, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম চালায়। ২৪ নভেম্বরও অভিযান অব্যাহত ছিল। পুলিশ বলছে, এতে স্থানীয় জনগণের সহযোগিতা পাওয়া গেছে।

গ্রেপ্তার ও উদ্ধার:
২৫ নভেম্বর পুলিশ গোপন সূত্রে জানতে পারে, রায়হান ও তাঁর আশ্রয়দাতা এজাহার মিয়া খাগড়াছড়ি থেকে সহযোগীদের মাধ্যমে গুলি সংগ্রহের চেষ্টা করছেন। এরপর চেকপোস্ট ও তল্লাশি জোরদার করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভূজপুরের কাজীরহাট-সংলগ্ন কালাইয়ারটেক এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল ও শটগানের ১০ রাউন্ড শীসা কার্তুজসহ মোঃ এমরান হোসেন মাসুদ (২০) ও কাজী মোঃ সাইদুল ইসলাম সৌরভকে (২১) গ্রেপ্তার করা হয়।

তাঁদের দেওয়া তথ্যে চুরখাঁরহাট বাজারের হাজী নুর আহমেদ সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে মোঃ ইকতিয়ার ফরহাদকে (২০) গ্রেপ্তার করা হয়। তাঁর দেখানো মতে শোবার ঘর থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, বন্দুকটি এজাহার মিয়ার এবং গুলিগুলো রায়হানের, যা তাঁর জিম্মায় রাখা হয়েছিল।

পরে নিবিড় জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, রায়হান সুয়াবিলের বেতুয়ারকুল বড় বিল এলাকার গভীর পাহাড়ে এজাহার মিয়ার ঘনিষ্ঠ সহযোগী মোঃ মহররম আলীর (২৮) বাড়িতে আত্মগোপনে ছিলেন। তাৎক্ষণিক অভিযানে মহররম আলীকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেখানো মতে সেখান থেকে ইতালির তৈরি একটি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার হয়। মহররম আলী পুলিশকে জানান, রায়হান ২৪ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত তাঁর বাড়িতে ছিলেন এবং যাওয়ার সময় নিজের পিস্তল ও গুলি তাঁর কাছে রেখে যান।

এরপর কাজীরহাট এলাকায় আরেক অভিযানে রায়হান ও এজাহার মিয়ার সহযোগী জনার্ধন দে’কে (৬৫) গ্রেপ্তার করা হয়। তাঁর কাছে আরও একটি পিস্তল থাকার তথ্য পাওয়া গেলেও সেটি অন্যত্র হস্তান্তর হয়ে যাওয়ায় উদ্ধার করা যায়নি।
রায়হান ও এজহার মিয়াকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃতরা:
১. মোঃ এমরান হোসেন মাসুদ (২০)
২. কাজী মোঃ সাইদুল ইসলাম সৌরভ (২১)
৩. মোঃ ইকতিয়ার ফরহাদ (২০)
৪. মোঃ মহররম আলী (২৮)
৫. জনার্ধন দে (৬৫)
৬. মোঃ জাবেদ হোসেন (২৫)

উদ্ধার হওয়া আলামত

• ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল: ১টি
• পিস্তলের ম্যাগাজিন: ২টি
• পিস্তলের গুলি: ২২ রাউন্ড
• একনলা বন্দুক: ১টি
• শটগানের শীসা কার্তুজ: ১২ রাউন্ড
• শটগানের খালি খোসা: ২টি
• অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম
• মোটরসাইকেল: ১টি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মানবপাচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: উখিয়ার ইউএনও

ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ইতালির পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬

আপডেট সময় : 06:58:07 pm, Thursday, 26 November 2026