Dhaka , Thursday, 26 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মানবপাচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: উখিয়ার ইউএনও মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত বরিশালে বিএনপি-জামায়াতের পৃথক প্রতিরোধ মিছিল: ঐক্যবদ্ধ সমাবেশের দাবি সাধারণ মানুষের রূপগঞ্জে কালো ধোঁয়ায় পরিবেশ বিপন্নের অভিযোগে দুই মিলকে ভ্রাম্যমাণ আদালতের তিন লক্ষ টাকা জরিমানা রাজনগরে দুই গ্রামীণ রাস্তার কাজ অসম্পূর্ণ, দ্রুত শেষ করার আশ্বাস ইউপি সদস্যের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের বনভোজন ও ৫ম শ্রেনির বিদায় সংর্বধনা অনুষ্ঠিত চমেক’এ এসআরবির অভিযানে ২০ দালাল আটক, ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড চট্টগ্রাম ও ডারবানকে সিস্টার সিটি করার প্রস্তাব প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সরকারি বিধি উপেক্ষা করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ, শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে অসন্তোষ চিকিৎসাসেবার মানোন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ইতালির পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬ হরিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি ‎গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত দীঘিনালায় শিশুদের কোরআন শিক্ষা সহজ করতে ‘মিফতাহুল কোরআন নূরানী কায়দা’র মোড়ক উন্মোচন ঈদগাঁওয়ে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি ও আত্মনির্ভরতা অর্জনে BCRSR প্রকল্পের সমন্বয় সভা মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০ যুবক-যুব নারী মনসুরনগরে চেয়ারম্যান প্রার্থী কাজী আপ্তাব রুহুলের মতবিনিময় সভায় সহস্রাধিক মানুষের সমর্থন রাজনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রূপগঞ্জে কালো ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, দুই স্টিল মিলকে ৩ লাখ টাকা জরিমানা কাউখালীতে ৫ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ শুরু টেকনাফের সহিংসতা-নাশকতার মামলায় বদির ছেলে শাওনসহ ৪ জন কারাগারে চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ‘তৌহিদ ডাকাত’ গ্রেফতার, উদ্ধার লুণ্ঠিত মোটরসাইকেল ও স্বর্ণালংকার জঙ্গল সলিমপুরে নতুন করে সন্ত্রাসী আস্তানা গড়তে দেওয়া হবে না: ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ রামগঞ্জে গভীর রাতে আগুনে পুড়লো জননী পরিবহনের বাস ​বিভেদ ভুলে নৈরাজ্য ঠেকাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এসএম জাহাঙ্গীর আলমের ঈদগাঁওয়ে ড্রোন উড়িয়ে পুলিশের বিশেষ টহল, নেতৃত্বে ওসি শিফাতুল মাজদার কক্সবাজারে সিআইডি ও সাংবাদিকদের প্রশিক্ষণ, মানবপাচার চক্রের মূল হোতাদের শনাক্তের আহ্বান সিলেটে পথশিশু ও ছিন্নমূল শিশুদের মাঝে UYBDS-এর অন্নছায়া প্রজেক্টের মাধ্যমে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ বেগমগঞ্জে ৬ মাদক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম ও ডারবানকে সিস্টার সিটি করার প্রস্তাব প্রশাসক ডা. শাহাদাত হোসেনের

  • Reporter Name
  • আপডেট সময় : 07:02:43 pm, Thursday, 26 November 2026
  • 2 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং নগর উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম ও দক্ষিণ আফ্রিকার বন্দরনগরী ডারবানকে ‘সিস্টার সিটি’ (Sister City) হিসেবে গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার অনাবাসিক হাইকমিশনার প্রফেসর অনিল সুকলালের (Prof. Anil Sooklal) নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রশাসক এ প্রস্তাব দেন। প্রশাসকের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে হাইকমিশনার দুই নগরীর মধ্যে সম্পর্ক স্থাপনে কাজ করার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার। অন্যদিকে ডারবান দক্ষিণ আফ্রিকার অন্যতম প্রধান বন্দরনগরী ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভৌগোলিক অবস্থান, বন্দরনির্ভর অর্থনীতি, শিল্পায়ন ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দুই নগরীর মধ্যে অনেক মিল রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে চট্টগ্রাম ও ডারবানের মধ্যে সিস্টার সিটি সম্পর্ক স্থাপন করা গেলে উভয় নগরী উপকৃত হবে।
প্রশাসক বলেন, দুই নগরীর মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি নগর ব্যবস্থাপনা, যোগাযোগ অবকাঠামো, পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, পর্যটন, শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হতে পারে। চট্টগ্রামকে একটি আন্তর্জাতিক মানের বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে তুলতে বিশ্বের উন্নত বন্দরনগরীগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাই।
দক্ষিণ আফ্রিকায় বিপুলসংখ্যক বাংলাদেশির বসবাসের বিষয়টি তুলে ধরে প্রশাসক বলেন, প্রায় পাঁচ লাখ বাংলাদেশি দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন। তাঁদের অনেকেই সেখানে ব্যবসা-বাণিজ্য পরিচালনার মাধ্যমে দুই দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। অথচ বাংলাদেশে এখনো দক্ষিণ আফ্রিকার আবাসিক হাইকমিশন নেই। দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ আরও সহজ করা প্রয়োজন। বিশেষ করে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক কার্যক্রম ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।
ডা. শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক দুই দেশের অর্থনৈতিক সম্ভাবনার তুলনায় অনেক কম। চট্টগ্রামে সমুদ্রবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ শিল্প ও বাণিজ্যের প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে। এসব সুবিধা কাজে লাগিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা চট্টগ্রামে তাঁদের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ করতে পারেন।
চট্টগ্রামের যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন কার্যক্রম তুলে ধরে প্রশাসক বলেন, চট্টগ্রামকে একটি আধুনিক ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছি। চট্টগ্রামে দেশের প্রথম বাইসাইকেল ট্র্যাক নির্মাণ করেছি। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক ফুটওভার ব্রিজ নির্মাণের পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিরসনে কাজ করছি। আমাদের লক্ষ্য একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও স্মার্ট নগরী গড়ে তোলা, যেখানে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ থাকবে।
চট্টগ্রাম ও ডারবানকে সিস্টার সিটি হিসেবে গড়ে তোলার প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার প্রফেসর অনিল সুকলাল এ বিষয়ে কাজ করার আশ্বাস দেন। তিনি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশে অবস্থিত ডারবান সাব-সাহারান আফ্রিকার অন্যতম ব্যস্ত বন্দরনগরী। ইথেকউইনি মেট্রোপলিটন মিউনিসিপ্যালিটির (eThekwini Metropolitan Municipality) আওতাধীন এ নগরী আন্তর্জাতিক বাণিজ্য, শিল্প, পণ্য পরিবহন ও পর্যটনের গুরুত্বপূর্ণ কেন্দ্র। ডারবানের সঙ্গে ইতোমধ্যে যুক্তরাজ্যের লিডস, যুক্তরাষ্ট্রের শিকাগো, জার্মানির ব্রেমেন, চীনের গুয়াংজু ও নেদারল্যান্ডসের রটারডামসহ বিশ্বের বিভিন্ন নগরীর সিস্টার সিটি সম্পর্ক রয়েছে। এসব অংশীদারত্বের মাধ্যমে ডারবান বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন ও নগর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ করছে।
১৯৯৪ সালের ১০ সেপ্টেম্বর বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ায় বাংলাদেশের আবাসিক হাইকমিশন থাকলেও নয়াদিল্লিতে অবস্থিত দক্ষিণ আফ্রিকার হাইকমিশন থেকে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত ২৫ নভেম্বর ঢাকায় দক্ষিণ আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন স্থাপনের আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাম্প্রতিক তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৩০ কোটি ১২ লাখ মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল ১২ কোটি ৪০ লাখ ৪০ হাজার ডলার এবং আমদানির পরিমাণ ছিল ১৭ কোটি ৭১ লাখ ৬০ হাজার ডলার। তৈরি পোশাক, ওষুধ, পাট ও পাটজাত পণ্যসহ বিভিন্ন খাতে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।
সাক্ষাৎকালে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন হাইকমিশনারের সহধর্মিণী ড. নেলিস্ট্রা সুকলাল সিং (Dr. Nelistra Sooklal Singh), নয়াদিল্লিতে অবস্থিত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর মাশুদুবেলে মামাবোলো (Mashudubele Mamabolo), বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার অনারারি কনসাল মোহাম্মদ সোলায়মান আলম শেঠ এবং অনারারি কনস্যুলেটের উপপরিচালক প্রকৌশলী কাজী মো. মাহমুদ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মানবপাচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: উখিয়ার ইউএনও

চট্টগ্রাম ও ডারবানকে সিস্টার সিটি করার প্রস্তাব প্রশাসক ডা. শাহাদাত হোসেনের

আপডেট সময় : 07:02:43 pm, Thursday, 26 November 2026