Dhaka , Thursday, 26 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
“চট্টগ্রামের চন্দনাইশে প্রবাসীর ঘরে এক পরিবারের ৩ জন ডাক্তার” মানবপাচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: উখিয়ার ইউএনও মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত বরিশালে বিএনপি-জামায়াতের পৃথক প্রতিরোধ মিছিল: ঐক্যবদ্ধ সমাবেশের দাবি সাধারণ মানুষের রূপগঞ্জে কালো ধোঁয়ায় পরিবেশ বিপন্নের অভিযোগে দুই মিলকে ভ্রাম্যমাণ আদালতের তিন লক্ষ টাকা জরিমানা রাজনগরে দুই গ্রামীণ রাস্তার কাজ অসম্পূর্ণ, দ্রুত শেষ করার আশ্বাস ইউপি সদস্যের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের বনভোজন ও ৫ম শ্রেনির বিদায় সংর্বধনা অনুষ্ঠিত চমেক’এ এসআরবির অভিযানে ২০ দালাল আটক, ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড চট্টগ্রাম ও ডারবানকে সিস্টার সিটি করার প্রস্তাব প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সরকারি বিধি উপেক্ষা করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ, শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে অসন্তোষ চিকিৎসাসেবার মানোন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ইতালির পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬ হরিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি ‎গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত দীঘিনালায় শিশুদের কোরআন শিক্ষা সহজ করতে ‘মিফতাহুল কোরআন নূরানী কায়দা’র মোড়ক উন্মোচন ঈদগাঁওয়ে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি ও আত্মনির্ভরতা অর্জনে BCRSR প্রকল্পের সমন্বয় সভা মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০ যুবক-যুব নারী মনসুরনগরে চেয়ারম্যান প্রার্থী কাজী আপ্তাব রুহুলের মতবিনিময় সভায় সহস্রাধিক মানুষের সমর্থন রাজনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রূপগঞ্জে কালো ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, দুই স্টিল মিলকে ৩ লাখ টাকা জরিমানা কাউখালীতে ৫ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ শুরু টেকনাফের সহিংসতা-নাশকতার মামলায় বদির ছেলে শাওনসহ ৪ জন কারাগারে চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ‘তৌহিদ ডাকাত’ গ্রেফতার, উদ্ধার লুণ্ঠিত মোটরসাইকেল ও স্বর্ণালংকার জঙ্গল সলিমপুরে নতুন করে সন্ত্রাসী আস্তানা গড়তে দেওয়া হবে না: ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ রামগঞ্জে গভীর রাতে আগুনে পুড়লো জননী পরিবহনের বাস ​বিভেদ ভুলে নৈরাজ্য ঠেকাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এসএম জাহাঙ্গীর আলমের ঈদগাঁওয়ে ড্রোন উড়িয়ে পুলিশের বিশেষ টহল, নেতৃত্বে ওসি শিফাতুল মাজদার কক্সবাজারে সিআইডি ও সাংবাদিকদের প্রশিক্ষণ, মানবপাচার চক্রের মূল হোতাদের শনাক্তের আহ্বান সিলেটে পথশিশু ও ছিন্নমূল শিশুদের মাঝে UYBDS-এর অন্নছায়া প্রজেক্টের মাধ্যমে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ

বরিশালে বিএনপি-জামায়াতের পৃথক প্রতিরোধ মিছিল: ঐক্যবদ্ধ সমাবেশের দাবি সাধারণ মানুষের

  • Reporter Name
  • আপডেট সময় : 07:09:08 pm, Thursday, 26 November 2026
  • 1 বার পড়া হয়েছে

আরিফ আহমেদ,

মিছিল, স্লোগান আর প্রতিবাদে টানা কয়েক দিন ধরে মুখরিত বরিশালের রাজপথ। কখনো বিএনপি, কখনো জামায়াতে ইসলামী ও এনসিপি, আবার কখনো তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের পৃথক কর্মসূচিতে উত্তাল হয়ে উঠছে নগরী ও আশপাশের উপজেলা। প্রতিবাদের ভাষা প্রায় এক ও অভিন্ন- সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ ও সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান। কিন্তু ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তাদের কর্মসূচি পৃথক হওয়ায় সাধারণ মানুষের মধ্যে একটি প্রশ্নও ক্রমেই জোরালো হচ্ছে- জুলাই বিপ্লবের সহযোদ্ধারা কি আবারও এক মঞ্চে দাঁড়াতে পারবেন না?
২৫ নভেম্বর বুধবার বরিশাল মহানগর জামায়াতে ইসলামী এবং বাবুগঞ্জ উপজেলা বিএনপির পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশে দিনভর মুখরিত ছিল রাজপথ। ২৬ নভেম্বর বৃহস্পতিবার বরিশাল মহানগর যুবদলের প্রতিরোধ মিছিল ঘিরে সদর রোড ও বিএনপির দলীয় কার্যালয়সংলগ্ন এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। একই দিনে জেলা সদরে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যের কর্মসূচিও পালিত হয়। ফলে রাজনৈতিক প্রতিবাদের ধারাবাহিকতা থাকলেও মাঠে দেখা যাচ্ছে পৃথক দলীয় আয়োজন।
বরিশালের সাধারণ মানুষের প্রত্যাশা, এই পৃথক কর্মসূচির শক্তি এই মুহূর্তে ঐক্যবদ্ধ হোক।
তাদের মতে, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল ও শক্তিগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে; কিন্তু দেশের শান্তি, নিরাপত্তা, গণতন্ত্র ও ফ্যাসিবাদ বিরোধী অবস্থানের প্রশ্নে একটি অভিন্ন মঞ্চ থাকা জরুরি। পৃথক মিছিলের বদলে একসঙ্গে সমাবেশ হলে তা রাজনৈতিক ঐক্যের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও আস্থা ও সাহস জোগাবে।
জাতীয় পর্যায়েও ঐক্যের এই আহ্বান নতুন নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯ নভেম্বর লালমনিরহাটে বক্তব্যে গণতন্ত্র, ভোটাধিকার ও নাগরিক নিরাপত্তা রক্ষায় সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘এনাফ ইজ এনাফ- যথেষ্ট হয়েছে, আর নয়।’
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরও রাজপথে দলীয় কর্মসূচির পৃথক চিত্র সাধারণ মানুষের ঐক্যের প্রত্যাশাকে আরও সামনে এনেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফ্যাসিবাদ মোকাবিলা ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী এনসিপির নেতাদের সঙ্গেও সংলাপ করেছেন।
অন্যদিকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও ঐক্যের প্রশ্নে একই ধরনের বক্তব্য দিয়েছেন। ১৮ নভেম্বর জাতীয় সংসদে সমাপনী বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্যে দুর্বলতা ও ফাটল তৈরি হওয়ায় ফ্যাসিবাদীরা সুযোগ নিচ্ছে। নির্বাচনের আগের ঐক্যের জায়গায় ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। তাঁর বক্তব্যের সারকথা- ঐক্য যত দৃঢ় হবে, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী শক্তিও তত শক্তিশালী হবে।
এই বক্তব্যগুলো বরিশালের রাজপথে চলমান পৃথক কর্মসূচির বিপরীতে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে। শীর্ষ নেতাদের আহ্বানে ঐক্যের কথা থাকলেও মাঠপর্যায়ে তার বাস্তব প্রতিফলন কতটা ঘটছে, সেই প্রশ্নই এখন আলোচনায়।
এদিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সন্ত্রাস, নৈরাজ্য এবং দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ সমাবেশে সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল বলেছেন, পালিয়ে যাওয়া কোনো নেতা ফিরে আসার ইতিহাস নেই, শেখ হাসিনাও কখনো ফিরবেন না। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হলে তা রাজনীতি করার জন্য নয়, বিচারের রায় কার্যকর করার জন্য হতে হবে। একই বক্তব্যে তিনি জুলাই সনদ বাস্তবায়নকে সর্বদলীয় ঐক্যের ভিত্তি হিসেবে উল্লেখ করেন।
সমাবেশে মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জহির উদ্দিন মুহাম্মদ বাবর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন। তাঁর দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। গোপালগঞ্জসহ দেশের কোথাও সন্ত্রাস ও নৈরাজ্য মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সমাবেশে মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা আতিকুল্লাহ, অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, মাওলানা মতিউর রহমান, ছাত্রশিবিরের নেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে বরিশাল মহানগর বিএনপির সাম্প্রতিক বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এতে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক এবং সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়াসহ দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
রাজনৈতিক উত্তেজনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সজীব ওয়াজেদ জয়ের ‘প্রস্তুত হও বাংলাদেশ’ বার্তা নিয়েও আলোচনা ও উদ্বেগ ছড়িয়েছে। তবে পোস্টটির পূর্ণাঙ্গ বক্তব্য ও প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা না যাওয়ায় সেটিকে ঘিরে কোনো নিশ্চিত রাজনৈতিক পরিকল্পনার দাবি করা যাচ্ছে না।
বরিশালের আইনজীবী ও বিএনপি নেতা সরোয়ার ই আলম ওই বার্তা পড়ে নিজের আতঙ্কের কথা প্রকাশ করেছেন। তাঁর আশঙ্কা, শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হতে পারে এবং সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। তিনি স্পষ্ট করেছেন, তাঁর উদ্বেগ কারও দেশে ফেরার অধিকার নিয়ে নয়; বরং সেই প্রত্যাবর্তনের পর দেশের পরিস্থিতি কী দাঁড়াবে, তা নিয়ে।
সাধারণ মানুষের প্রত্যাশা, রাজনৈতিক দলগুলোর প্রতিরোধ কর্মসূচি যেন সংঘাতের পথ না খুলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার শক্তিতে পরিণত হয়। জুলাই বিপ্লবের সহযোদ্ধারা একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে নয়, বরং গণতন্ত্র ও নাগরিক নিরাপত্তার প্রশ্নে একসঙ্গে দাঁড়ালে দেশ আরও দৃঢ় হবে- এমনটাই মনে করছেন অনেকে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বরিশালের আহ্বায়ক আবু সাঈদ মূসা বলেন, জুলাই সনদ ও সংবিধান নিয়ে বিএনপির একরোখা আচরণই আজকে এই পরিস্থিতি তৈরির সুযোগ সৃষ্টি করেছে, তাই বিএনপিকেই এগিয়ে আসতে হবে ঐক্যের বন্ধন নিয়ে।
একই কথা বললেন এবি পার্টি বরিশালের আহ্বায়ক জি এম রাব্বি। তিনি বলেন, বরিশালের রাজপথে আজ যে স্লোগান উঠছে, তার মূল দাবি এক ও অভিন্ন – নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ। এখন এই অভিন্ন দাবিকে পৃথক ব্যানার থেকে তুলে এনে এক মঞ্চে দাঁড় করানোর দায়িত্ব বিএনপিকেই নিতে হবে । কারণ সাধারণ মানুষ আর বিভক্ত রাজনৈতিক উত্তেজনা নয়, চায় ঐক্য, স্থিতিশীলতা এবং রক্তপাতহীন ভবিষ্যৎ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

“চট্টগ্রামের চন্দনাইশে প্রবাসীর ঘরে এক পরিবারের ৩ জন ডাক্তার”

বরিশালে বিএনপি-জামায়াতের পৃথক প্রতিরোধ মিছিল: ঐক্যবদ্ধ সমাবেশের দাবি সাধারণ মানুষের

আপডেট সময় : 07:09:08 pm, Thursday, 26 November 2026