Dhaka , Friday, 27 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আলমগীর গণির মতলব উত্তরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল ও আলোচনা সভা নগরবাসীর সমস্যা সমাধানে চসিকের দরজা সবসময় খোলা: প্রশাসক ডা. শাহাদাত হোসেন কোন নায়িকার আঙুলে রয়েছে সবচেয়ে দামি বিয়ের আংটি, জেনে নিন ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি দক্ষিণ এশিয়ায় বৈবাহিক ধর্ষণ থেকে অরক্ষিত লাখ লাখ নারী কৃষি রূপান্তরে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা সরকারের ইসি ও জাতীয় সংলাপে আলাদাভাবে বসবে না জামায়াত বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাকের ধাক্কায় মসজিদের ইমাম নিহত, আহত ৩ রূপগঞ্জে অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল চমেকে পিজিটিডি’র বৃক্ষরোপণ, শিশু বিভাগে ৬টি অক্সিজেন কনসেনট্রেটর দিলেন চসিক প্রশাসক নাইক্ষ্যংছড়িতে গাঁজা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ: জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিসম্পদ পদক আজো কাঁদামাখা পথে আটকে আছে ঐতিহাসিক বাজার: চরম অবহেলায় বাকেরগঞ্জের দাঁড়িয়াল ঈদগাঁওয়ে মসজিদে ওসির সচেতনতামূলক বক্তব্য: মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের আহ্বান এক মাস পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন, স্বস্তি ফিরল এলাকায় নেত্রকোনায় জাল জন্মনিবন্ধনে বাংলাদেশি পরিচয়ের চেষ্টা, পাসপোর্ট করতে গিয়ে ধরা দুই রোহিঙ্গাসহ আটক ৪ পীরগঞ্জে বিজিবির অভিযানে ১১৯ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ সুনামগঞ্জের ধর্মপাশা থানায় প্রাক্তন ও বর্তমানদের সঙ্গে মিলনমেলা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা ত্রিশালে ইউটিউবে প্রশ্ন ফাঁস, অষ্টম শ্রেণির পরীক্ষা স্থগিত চট্টগ্রামে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৬ অনুষ্ঠিত: মমতার স্টলে আধুনিক প্রযুক্তি ও দুগ্ধজাত পণ্যের সমাহার পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন পাইকগাছায় থানা পুলিশের আটক- ১১ বিচ্ছেদ নয়, মহসিন মেহেদীর থেকে আলাদা থাকছেন ন্যান্সি দুর্গাপুরে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সম্পদ সপ্তাহ পালিত মাদক সেবন করে গাড়ি চালিয়ে এক বছরের কারাদণ্ড পেলেন স্টার্লিং ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক কষছে ট্রাম্প প্রশাসন!

দক্ষিণ এশিয়ায় বৈবাহিক ধর্ষণ থেকে অরক্ষিত লাখ লাখ নারী

  • Reporter Name
  • আপডেট সময় : 08:33:34 pm, Friday, 27 November 2026
  • 4 বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক,

দক্ষিণ এশিয়ার আটটি দেশে বৈবাহিক ধর্ষণ মোকাবিলায় পর্যাপ্ত আইন না থাকায় লাখ লাখ নারী ও কিশোরী সুরক্ষাহীন অবস্থায় রয়েছেন। এ অঞ্চলে ঘনিষ্ঠ সঙ্গীর সহিংসতার হার বৈশ্বিক গড়ের চেয়ে ৩৫ শতাংশ বেশি। নতুন এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য।

বিশ্বের ১০০টিরও বেশি দেশে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে এখনো বৈবাহিক ধর্ষণ অপরাধ হিসেবে স্বীকৃত নয়।

গবেষণায় বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ মালদ্বীপে স্ত্রীর সঙ্গে ধর্ষণের শাস্তি অন্য যেকোনো ধর্ষণের সমান। নেপাল ও ভুটানে বৈবাহিক ধর্ষণ অপরাধ হিসেবে স্বীকৃত হলেও এর শাস্তি তুলনামূলক কম।

অঞ্চলটির নারী অধিকার সংগঠনগুলোর জোট ‘সমাজ’-এর এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

নারী অধিকারবিষয়ক আন্তর্জাতিক সংগঠন ইকুয়ালিটি নাউয়ের রঞ্জিতা সিলওয়াল বলেন, দক্ষিণ এশিয়ার বৈবাহিক ধর্ষণসংক্রান্ত অধিকাংশ আইন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে প্রণীত। ভারত ও বাংলাদেশে ১৮৬০ সালে এবং শ্রীলঙ্কায় ১৮৮৫ সালে প্রণীত আইনে ধর্ষণের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রাখা হয়েছে। এর মধ্যে প্রাপ্তবয়স্ক স্ত্রীর সঙ্গে স্বামীর যৌন সম্পর্কের বিষয়টিও রয়েছে।

অধিকারকর্মীদের মতে, এসব আইন এখন সেকেলে। তাদের বক্তব্য, জোরপূর্বক যৌন সম্পর্ক ধর্ষণ, অপরাধী স্বামী হলেও তার ব্যতিক্রম হওয়া উচিত নয়। বিশেষজ্ঞরা বলছেন, বৈবাহিক যৌন সহিংসতা নারীর শারীরিক, মানসিক, আবেগীয় ও যৌন স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর আইনি অবস্থান

যুক্তরাজ্য ১৯৯১ সালে বৈবাহিক ধর্ষণসংক্রান্ত আইন পরিবর্তন করে। তবে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশে এখনো স্বামীদের ক্ষেত্রে ধর্ষণের অভিযোগ থেকে অব্যাহতির বিধান রয়েছে।

পাকিস্তান ২০০৬ সালে বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে এ ধরনের ব্যতিক্রমী বিধান বাতিল করে। তবে উচ্চ আদালতের কোনো রায়ে এখনো নিশ্চিত করা হয়নি যে বিবাহের ক্ষেত্রেও ধর্ষণসংক্রান্ত আইন প্রযোজ্য। সম্প্রতি দেশটির একটি উচ্চ আদালতের রায়ে সম্মতিহীন যৌন সম্পর্কের ক্ষেত্রে স্বামীদের ব্যাপক দায়মুক্তি দেওয়া হয়েছে।

আফগানিস্তানে ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর নারীদের সুরক্ষাব্যবস্থা ক্রমাগত দুর্বল হয়েছে। রঞ্জিতা সিলওয়ালের মতে, জানুয়ারিতে কার্যকর হওয়া নতুন দণ্ডবিধি পরিস্থিতি আরও জটিল করেছে। এ আইনে স্বামী স্ত্রীর বিরুদ্ধে সহিংসতার জন্য তখনই বিচারের মুখোমুখি হতে পারেন, যখন তিনি স্ত্রীর হাড় ভেঙে দেন, খোলা ক্ষত সৃষ্টি করেন অথবা গুরুতর কালশিটে দাগ তৈরি করেন। দোষী সাব্যস্ত হলেও সর্বোচ্চ ১৫ দিনের কারাদণ্ডের বিধান রয়েছে।

নতুন আইনে বৈবাহিক ধর্ষণের সরাসরি উল্লেখ নেই। সহিংসতার সংকীর্ণ সংজ্ঞার কারণে নারীরা এ ধরনের অপরাধের বিরুদ্ধে কার্যত আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন।

বিবিসিকে সিলওয়াল বলেন, বিয়ের মধ্যেই যৌন সম্পর্কের সম্মতি নিহিত—এমন একটি ধারণা কাজ করে। অর্থাৎ বিয়েকে এমন একটি সীমারেখা হিসেবে বিবেচনা করা হয়, যেখানে সম্মতির আর প্রয়োজন নেই। তাঁর মতে, এ ধারণা নারীদের সম্পত্তি হিসেবে দেখার প্রবণতা ও সমাজে বিদ্যমান পুরুষতান্ত্রিক মানসিকতারই প্রকাশ।

বৈবাহিক ধর্ষণ নিয়ে নতুন বিতর্ক

এমন সময়ে গবেষণাটি প্রকাশিত হলো, যখন দক্ষিণ এশিয়াজুড়ে বৈবাহিক ধর্ষণ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

ভারতে এ-সংক্রান্ত আইন চ্যালেঞ্জ করে করা ১০টি আবেদন সুপ্রিম কোর্টে বিচারাধীন। আগামী ৯ ডিসেম্বর এসব আবেদনের চূড়ান্ত শুনানি শুরু হওয়ার কথা। কয়েক বছর ধরে এ বিষয়ে আদালত পরস্পরবিরোধী রায় দিয়েছেন। কয়েকজন বিচারক আইনটিকে সেকেলে উল্লেখ করে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করতে সংসদকে আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন।

গত বছর এক ব্যক্তির বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়ার ঘটনায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়। ওই ব্যক্তি তার স্ত্রীকে ধর্ষণ করেছিলেন এবং পরে ওই স্ত্রীর মৃত্যু হয়।

তবে ভারতের সরকার, ধর্মীয় সংগঠন ও পুরুষ অধিকারকর্মীরা সুপ্রিম কোর্টে করা আবেদনগুলোর বিরোধিতা করেছেন। তাঁদের যুক্তি, বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা হলে তা হবে অত্যধিক কঠোর পদক্ষেপ।

বাংলাদেশেও মানবাধিকার সংগঠনগুলো বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে স্বামীদের দায়মুক্তির বিধানকে চ্যালেঞ্জ করেছে। তাদের যুক্তি, এ বিধান জীবন, ব্যক্তিস্বাধীনতা এবং নির্যাতন ও নিষ্ঠুর আচরণ থেকে সুরক্ষার সাংবিধানিক অধিকারের লঙ্ঘন।

সিলওয়াল বলেন, বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করার বিরোধীদের আশঙ্কা, এতে পারিবারিক কাঠামো দুর্বল হবে, পরিবার ভেঙে যাবে এবং ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি পুরুষদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার আশঙ্কাও তুলে ধরেন তাঁরা।

তবে শুধু আইন পরিবর্তন করলেই ভুক্তভোগীরা ন্যায়বিচার পাবেন, এমন নিশ্চয়তা নেই বলে মনে করেন সিলওয়াল।

এ প্রসঙ্গে তিনি ভুটানের উদাহরণ তুলে ধরেন। দেশটিতে বৈবাহিক ধর্ষণ অপরাধ হলেও একে লঘু অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। এ অপরাধে এক মাস থেকে এক বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। অন্যদিকে নেপালে ধর্ষণের শাস্তি ছয় থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড। তবে স্ত্রীকে ধর্ষণের ক্ষেত্রে স্বামীর সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আলমগীর গণির

দক্ষিণ এশিয়ায় বৈবাহিক ধর্ষণ থেকে অরক্ষিত লাখ লাখ নারী

আপডেট সময় : 08:33:34 pm, Friday, 27 November 2026