
মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধি,
১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ দাইনুর বিওপি এবং কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ০২টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে মালিকসহ ৭০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৩৩৪ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ* আটক করতে সক্ষম হয়। *আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য- ৫৫ হাজার ৭০০ টাকা।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।


























