Dhaka , Saturday, 19 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের মিছিল সিদ্ধিরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা পাইকগাছায় ডেঙ্গুর ছোবলে নিভে গেল অপুর জীবন পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ জাঁকজমকপূর্ণ আয়োজনে পল্লীকবি জসীম উদ্দীন স্মৃতি গোল্ড মেডেল স্কলারশীপ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ কর্ণফুলী ব্রিজ ও কেন্দ্রীয় কারাগারে দুটি ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত দুর্গাপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ দুই ডাকাত গ্রেপ্তার ডাকাতির কাজে ব্যবহৃত হাইস গাড়ি, দুই মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ সহ গ্রেফতার- ০১ ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জলসিঁড়ির সাথে ১০ গ্রামের মানুষের ৯ দফা দাবি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ নেতাকর্মী ও ইয়াবাসহ গ্রেপ্তার ১ নিষিদ্ধ আ.লীগের নৈরাজের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের সংগ্রাম : গাজীপুরে পথসভায় শফিকুর রহমান  কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা বগুড়ায় রামুর আবুল কালাম ৭৭৫ পিস ইয়াবাসহ আটক চবিতে ল্যাব আধুনিকায়নে চাকসুর উদ্যোগে ২১ বিভাগে ২ কোটি টাকা বরাদ্দ সুনামগঞ্জে তাহেরপুর ৩ সন্তান নিয়ে বাবার বিষপান, তিন শিশুর মৃত্যু ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে হিলিতে যৌথ অভিযানে মাদক সম্রাট রিপন বিপুল পরিমাণে মাদক ও দেশীয় অস্ত্র সহ হাতে নাতে গ্রেফতার। কালিয়াকৈরে বনভূমি দখলসহ নানা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী ‘জামায়াত জোটের এক নেতার নাম উচ্চারণ করতেও আমার লজ্জা লাগছে’ হাসিনা কালকেই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই শাহাদাত হোসেন সেলিম এমপি

দেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের সংগ্রাম : গাজীপুরে পথসভায় শফিকুর রহমান 

  • Reporter Name
  • আপডেট সময় : 02:42:44 pm, Saturday, 19 September 2026
  • 6 বার পড়া হয়েছে
উৎপল রক্ষিত,
ঢাকা- রংপুর লংমার্চে গাজীপুরে পথসভায় বাংলাদেশ জামাতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, দেশের ১৮ কোটি
মানুষের অধিকার আদায়ের জন্য আমাদের এই সংগ্রাম। গণভোটের রায় বাস্তবায়ন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, গ্যাস-বিদ্যুৎ ও পানির সংকট নিরসন, চাঁদাবাজি-দুর্নীতি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখী ১১ দলীয় জোটের লংমার্চের প্রথম পথসভা গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে পথসভা শেষ হওয়ার পর লংমার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা করে।
১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ‘ঢাকা-রংপুর লংমার্চ’-এর অংশ হিসেবে গাজীপুরের ভোগড়া বাইপাসে এক সুবিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।
 প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “আমাদের এই লংমার্চ কোনো দলীয় স্বার্থে নয়, ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্য। জনগণের ঘরে ঘরে গ্যাস পৌঁছানো, শিল্পের চাকা সচল রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং দ্রব্যমূল্য ও চাঁদাবাজি নিয়ন্ত্রণের দাবিতে আমরা রাজপথে নেমেছি।”
​তিনি আরও বলেন, “জনগণের ভোটে হা-সূচক রায় প্রদানকারী ৭০ শতাংশ মানুষকে সরকার অবমূল্যায়ন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি থেকে দেশের মানুষকে রক্ষা করতে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে এই আন্দোলন অব্যাহত থাকবে।”
​জনগণকে সাথে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “জনগণের রায় বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ইনশাল্লাহ, অধিকার আদায় করেই আমরা ঘরে ফিরব।”
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেন, সরকারের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই; তারা দেশের জনগণের সমস্যার সমাধান চান। তিনি মানবতার শাসন, সুশাসন, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান। গ্রহণযোগ্য নির্বাচনব্যবস্থা ও প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়ে তিনি বলেন, সংস্কার না হলে তারা ‘এক দফা’ আন্দোলনে যাবেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, গণভোটের রায় কার্যকর করা ছাড়া বর্তমান সরকারের সামনে কোনো বিকল্প নেই। তিনি দাবি করেন, গণভোটের রায় বাস্তবায়ন করেই সরকারকে ক্ষমতা ছাড়তে হবে। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্য বাংলাদেশের মানুষই নির্ধারণ করবে।
গুম-খুনের বিচার প্রসঙ্গে মামুনুল হক শহীদ শরীফ ওসমান হাদি ও দেশপ্রেমিক ইলিয়াস আলীসহ গুম-খুনের শিকার ব্যক্তিদের হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বাংলাদেশের বিচার বিভাগের কাছে হস্তান্তরের দাবি জানিয়ে তিনি ভিনদেশী শক্তির বিরুদ্ধে কঠোর বার্তা দেন।
 শনিবার সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু হয়। ভোগড়া বাইপাসের পর টাঙ্গাইলের নগর জালফৈ, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার চারমাথা/মাটিডালি ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা করার কর্মসূচি রয়েছে। রংপুর জিলা স্কুল মাঠে কর্মসূচির সমাপনী সমাবেশ হওয়ার কথা রয়েছে।
ভোগড়া বাইপাস মোড়ের পথসভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন ও সঞ্চালনা করেন নগর জামায়াতের সেক্রেটারি আ স ম ফারুক। আরো বক্তব্য দেন, জামায়াতের কেন্দ্রীয় নেতা অধ্যাপক মুজিবুর রহমান এমপি,  নুরুল ইসলাম বুলবুল এমপি,  এবি পার্টির চেয়ারম্যান  মজিবুর রহমান মঞ্জু, গাজীপুর জেলা জামায়াত আমির ডক্টর জাহাঙ্গীর আলম, মহানগর জামায়াতের নায়েবে আমির খায়রুল হাসান,  মোঃ হোসেন আলী, জামায়াত নেতা সাবেক সচিব শাহ আলম বকসী, ডক্টর হাফিজুর রহমান, জেলা জামাতের সেক্রেটারি সফিউদ্দিন, জামায়াত নেতা অধ্যাপক মোস্তাফিজুর রহমান খান, আজহারুল হক মোল্লা, এনসিপি নেতা এডভোকেট  আবু নাসের খান সহ অনেকেই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

দেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের সংগ্রাম : গাজীপুরে পথসভায় শফিকুর রহমান 

আপডেট সময় : 02:42:44 pm, Saturday, 19 September 2026