
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে আনোয়ার হোসেন (৩৬) নামে এক ব্যক্তি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিট থেকে সাড়ে ৯টার মধ্যে সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী নয়াপাড়া এলাকায় খায়রুল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন শেরপুরের নালিতাবাড়ী থানার চান্দগাঁও পূর্বপাড়া এলাকার মফিজুল হকের ছেলে। তিনি কদমতলী নয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে আনোয়ার হোসেন ঘরের জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. শরীফুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

























