Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ দুই ডাকাত গ্রেপ্তার ডাকাতির কাজে ব্যবহৃত হাইস গাড়ি, দুই মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:52:36 pm, Saturday, 19 September 2026
  • 74 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার,

কক্সবাজারের রামুতে বসতবাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনায় চট্টগ্রাম শহরের চাঁদগাঁও এলাকা থেকে চিহ্নিত ডাকাত শাহজাহান আলম প্রকাশ বাদল (৪২) ও মো. সজীব (২৩) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার বাদলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৭টি ডাকাতি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ২টা ৫২ মিনিট থেকে ৩টা ৫ মিনিটের মধ্যে রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাইল্যাতলী বারিয়াপাড়া এলাকায় একটি বসতবাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলটি দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ১৮ ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ও নগদ ১৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
ঘটনার পর কক্সবাজার জেলা পুলিশের একাধিক আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে। পরে চট্টগ্রাম নগরের চাঁদগাঁও থানা এলাকা থেকে শাহজাহান আলম প্রকাশ বাদল ও মো. সজীবকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত নম্বরবিহীন একটি সাদা-সিলভার রঙের হাইস গাড়ি, ৭টি মুখোশ, ২টি মোটরসাইকেল এবং বাদলের হেফাজত থেকে নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে। হাইস গাড়িটির ইঞ্জিন ও চেসিস নম্বর অস্পষ্ট বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ আরও জানায়, চক্রটি কক্সবাজার ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় ডাকাতির সময় কৌশলে হাইস গাড়ির রং ও নম্বর পরিবর্তন করত। কখনো মোটরসাইকেল ব্যবহার করেও সড়কে ডাকাতি ও ছিনতাই করত তারা।
পুলিশের দাবি, গ্রেপ্তাররা চকরিয়া এলাকার চিহ্নিত তৌহিদ-বাদল গ্রুপ ও তাদের সহযোগী কয়েকজনের সঙ্গে সংঘবদ্ধভাবে ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত।
এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যদের গ্রেপ্তারে জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ দুই ডাকাত গ্রেপ্তার ডাকাতির কাজে ব্যবহৃত হাইস গাড়ি, দুই মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ

আপডেট সময় : 07:52:36 pm, Saturday, 19 September 2026