Dhaka , Wednesday, 22 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে আড়াইহাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সভা রাঙামাটিতে বন্যাদুর্গত বাক-শ্রবণ প্রতিবন্ধী পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্যশস্য বিতরণ নান্দাইলে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত গাজীপুর মহানগর মহিলা বিভাগের রক্তাক্ত জুলাইয়ের চেতনা ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত শহীদ হৃদয় তরুয়াকে স্মরণে চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে চবিতে ফুটসাল টুর্নামেন্ট বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২ দুর্যোগে বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনে ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা রায়পুরে অস্বাস্থ্যকর ও ভেজাল শিশু খাদ্যে সয়লাব, ঝুঁকিতে কোমলমতি শিশুরা। নরসিংদীতে অনিয়মের দায়ে দুইটি হাসপাতালকে জরিমানা নারায়ণগঞ্জে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে স্মারকলিপি নতুনধারা বাংলাদেশের সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের নিরাপত্তার দাবি রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ ‎​হরিপুরে ৭২৪তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায়- মুচলেকায় মুক্তি অভিযুক্ত রামগঞ্জ পৌরসভায় ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান এমপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে হবে:- সালাউদ্দীন আলী পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত: ওয়ার্ল্ড ভিশনের ছাতা বিতরণ পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ রায়পুরে ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ। চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক প্ল্যাটফর্মেই মিলবে জেলা প্রশাসনের বিভিন্ন সেবা শিখা অনির্বাণে বিদায়ী নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত : অপরাধ দমনে কঠোর পদক্ষেপের নির্দেশনা। অসহায় মানুষের পাশে মানবিক উদ্যোগ: চরভদ্রাসনে ১০৭ পরিবারে আর্থিক সহায়তা রূপগঞ্জে পানিবন্দী শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাদী অভিযোগ আসামীর চার জন, এজহারে ডবলমুরিং থানা পুলিশ নাম দিল সাত জন

শরীয়তপুর সওজ বিভাগে তথ্য চাওয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:28:18 pm, Wednesday, 31 July 2024
  • 114 বার পড়া হয়েছে

শরীয়তপুর সওজ বিভাগে তথ্য চাওয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ।।

শরীয়তপুর প্রতিনিধি।।
   
পদ্মা সেতুর এপ্রোচ সড়ক ও মনোহর মোড় থেকে ইব্রাহীমপুর ফেরিঘাট পর্যন্ত সড়কের জন্য অধিগ্রহণকৃত ঘরবাড়িসহ স্থাপনার নিলাম সংক্রান্ত তথ্য চাওয়ায় শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের অফিসে ডেকে নিয়ে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ওই অফিসের দুই কর্মচারীসহ স্থানীয় কয়েকজন ঠিকাদারের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করেছেন ভূক্তভোগী সাংবাদিক।
মঙ্গলবার -৩০ জুলাই- শরীয়তপুরের পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মেজবাহ উদ্দিন আহমেদ সাধারণ ডায়েরীর বিষয়টি নিশ্চিত করেছেন।
ভূক্তভোগী সাংবাদিক ও সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়- শরীয়তপুর শহরের প্রেমতলা থেকে পদ্মা সেতুর এপ্রোচ সড়ক ও মনোহর মোড় থেকে ইব্রাহীমপুর ফেরিঘাট পর্যন্ত সড়কের দুই প্রান্তের অধিগ্রহণকৃত ঘরবাড়িসহ স্থাপনার নিলাম সংক্রান্ত তথ্য চেয়ে পহেলা জুলাই তথ্য অধিকার আইনে তথ্য প্রাপ্তির জন্য আবেদন করেন বাংলাদেশ সমাচারের প্রতিনিধি রুহুল আমিন জুয়েল রানা নামে এক সাংবাদিক। এরপর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী দীর্ঘদিন তথ্য প্রদানে সময়ক্ষেপণ করেন । সর্বশেষ গত সোমবার -২৯ জুলাই- দুপুরে নির্বাহী প্রকৌশলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তথ্য নেওয়ার জন্য সড়ক বিভাগের অফিস সহায়ক গোলাম মাওলার সঙ্গে দেখা করতে বলেন। নির্বাহী প্রকৌশলীর কথা অনুযায়ী সড়ক বিভাগে যান তথ্য প্রাপ্তির জন্য আবেদনকারী সাংবাদিক রুহুল আমিন জুয়েল রানাসহ তার আরেক সহকর্মী ঢাকা পোস্টের শরীয়তপুর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ রুদাদ। এসময় জুয়েল রানা ও সাইফ রুদাদ অফিস সহায়ক গোলাম মাওলাকে বিষয়টি অবগত করলে তিনি জুয়েল রানাকে নিয়ে তার কক্ষ থেকে বের হয়ে গিয়ে তাকে অন্য একটি স্থানে জোরপূর্বক বসিয়ে রাখেন। এর কয়েক মিনিটের মধ্যে সড়ক বিভাগের কম্পিউটার অপারেটর সালমা আক্তার- অফিস সহায়ক গোলাম মাওলাসহ স্থানীয় ঠিকাদার সরোয়ার তালুকদার- রাব্বিসহ অজ্ঞাত বেশ কয়েকজন অফিস সহায়কের কক্ষে প্রবেশ করে সাইফ রুদাদকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তথ্য না দিয়ে লাঞ্ছিত করে অফিস কক্ষ থেকে বের করে দেয়। এসময় তারা আবার সাইফ রুদাদকে অফিস কক্ষে ডেকে নিয়ে পুনঃরায় তথ্য চাইলে প্রাণনাশের হুমকি প্রদান করেন। এরপর সোমবার রাতে সাইফ রুদাদ জীবনের নিরাপত্তা চেয়ে পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি নিয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তথ্য অধিকার আইনে তথ্য প্রাপ্তির জন্য আবেদন করে লাঞ্ছনার শিকার সাংবাদিক জুয়েল রানা বলেন- অফিস সহায়ক গোলাম মাওলা তথ্য দিবেন বলে আমাকে অন্য একটি রুমের সামনে নিয়ে ধাক্কা দিয়ে জোরপূর্বক বসিয়ে রাখে। এরপর গোলাম মাওলা- সালমা- সরোয়ার- রাব্বিসহ বেশ কয়েকজন বহিরাগত অফিস সহায়কের কক্ষে ডুকে সাইফ রুদাদকে লাঞ্ছিত করে আমাদের দুইজনকেই প্রাণ নাশের হুমকি দিয়ে সড়ক বিভাগের অফিস থেকে বের করে দেয়। সড়ক বিভাগের সিসি ক্যামেরা চেক করলে ঘটনার প্রমাণ পাওয়া যাবে। এঘটনায় আমার সহকর্মী সাইফ রুদাদ থানায় সাধারণ ডায়েরী করেছেন।
লাঞ্ছনার শিকার আরেক সাংবাদিক সাইফ রুদাদ বলেন- সহকর্মী জুয়েল রানার অনুরোধে সড়ক বিভাগে গিয়েছিলাম। অফিস সহায়ক গোলাম মাওলা তথ্য দিবেন বলে জুয়েল রানাকে অন্যত্র ডেকে নিয়ে যায়। এসময় আমি অফিস সহায়কের কক্ষে বসে থাকা অবস্থায় হঠাৎ করেই অফিস সহায়ক গোলাম মাওলা- কম্পিউটার অপারেটর সালমা আক্তার- ঠিকাদার সরোয়ার, রাব্বিসহ বেশ কয়েকজন আমার ওপর চড়াও হয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দিয়ে কক্ষ থেকে বের করে দেয়। আমি বারবার বলার চেষ্টা করছিলাম- আমি জুয়েল রানা নই, কিন্তু তারা আমার কোনো কথাই শোনেনি। আমি এঘটনায় নিরাপত্তাহীনতায় ভূগছি। আমার সহকর্মী জুয়েল রানাসহ আমার জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরী করেছি। আমি সকলের সহযোগিতা চাই।
বিষয়টি সম্পর্কে জানতে সওজের অফিস সহকারী গোলাম মাওলা ও  কম্পিউটার অপারেটর সালমা আক্তারের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা ফোন ধরেননি।
অভিযুক্ত ঠিকাদার সরোয়ার তালুকদারের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে  বলেন- সাংবাদিকরা সওজের অফিসে গিয়েছিল তখন আমিও সেখানে উপস্থিত ছিলাম। আমার সাথে তাদের কোন বাকবিতণ্ডা হয়নি। কিন্তু পরে জানতে পারলাম আমার নামে থানায় জিডি করা হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকোশলী শেখ নাবিল হোসেন  বলেন- ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। পরে আমি ঘটনাটি জেনেছি। সরোয়ার নামে যে ঠিকাদার সাংবাদিকদের লাঞ্ছিত করেছে তাকে আমাদের সড়ক বিভাগ থেকে বহিস্কার করেছি। তিনি আর আমাদের অফিসে ঢুকতে পারবেন না। আর রাব্বি নামে কাউকে আমি চিনিনা। তবে আমাদের কম্পিউটার অপারেটর সালমা আক্তারকে সতর্ক করেছি। ভবিষ্যতে যদি অফিসে এধরণের কোন ঘটনা ঘটে তবে তাকে বদলীর জন্য সুপারিশ করা হবে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মেজবাহ উদ্দিন আহমেদ  বলেন- এক সাংবাদিক জীবনানাশের হুমকির বিষয় উল্লেখ্য করে একটি সাধারণ ডায়েরী করেছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তি পদক্ষেপ নেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

শরীয়তপুর সওজ বিভাগে তথ্য চাওয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ।।

আপডেট সময় : 03:28:18 pm, Wednesday, 31 July 2024