Dhaka , Sunday, 18 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৫ নম্বর দারিয়াপুর ইউনিয়নে এস এম সোহাগ মাহমুদের শুভেচ্ছা বার্তা থানা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৭১ পুরানা পল্টন, ঢাকায় উদ্বোধন হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’: দালালমুক্ত স্বচ্ছ ভূমিসেবায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত রূপগঞ্জে দিনে-দুপুরে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই রূপগঞ্জে জালিয়াতির ও ভূয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান গ্যাস-বিদ্যুতের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণকে দুর্ভোগে রাখা হয়েছে: মাহবুবুর রহমান গুজবে নয় সচেতন থাকুন সন্দেহজনক কিছু দেখলে জানান বিজিবি মধুপুরে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-১৪-এর প্রেস ব্রিফিং খাগড়াছড়িতে ২০০ কোটি টাকার ইঞ্জিনিয়ারিং কলেজ, শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তনের আশা এমপি ওয়াদুদ ভূইয়ার সারাদেশে বাড়ছে তামাকের ব্যবহার: তবুও নেই উৎপাদন ও আমদানি বন্ধের দাবী নেএকোণা সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে উত্তাল দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি বরিশালে ডাকাতির চেষ্টায় ধারালো অস্ত্রসহ আটক ১: গত একমাসে ৪৭১টি অপরাধের ঘটনা নথিভুক্ত গাইবান্ধা ‎সাঘাটায় জ্বালানি তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম, গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন কাউখালীতে সড়ক দূর্ঘটনায় ৪জন আহত দুর্গাপূজার ছুটির আগেই পর্যটক মুখর কক্সবাজার, পাঁচ দিনে ৬ লাখ পর্যটকের প্রত্যাশা খাগড়াছড়িতে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি দুর্গম কাটারুংছড়ায় বৌদ্ধ বিহারের উন্নয়নে দীঘিনালা জোনের সহায়তা রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের পাঁচবিবিতে দুর্গোৎসব উপলক্ষে ১,৮০০ পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ লালমনিরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা: জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও অ্যাডভোকেসির ওপর জোর মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ফতুল্লায় শ্রমিক দলের প্রতিবাদ মিছিল দুর্গাপূজায় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে ৬২ বিজিবি কক্সবাজারে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার মামলার ১ নম্বর পলাতক আসামি গ্রেপ্তার এক দেশ এক কিউআর এই স্লোগান সামনে রেখে মাদারীপুরে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬, ইয়াবাসহ আটক মাদক কারবারি নেত্রকোনার মোহনগঞ্জে রামকৃষ্ণ মন্দিরের পাশে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

পাবনায় অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরণে ফায়ার সার্ভিসের গাড়িচালক নিহত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:20:28 am, Wednesday, 20 November 2024
  • 177 বার পড়া হয়েছে

পাবনায় অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরণে ফায়ার সার্ভিসের গাড়িচালক নিহত।।

নিজস্ব প্রতিনিধি।।
  
পাবনার সাঁথিয়ায় অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল করার সময় বিস্ফোরণে ফায়ার সার্ভিসের এক গাড়িচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাশীনাথপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক -৩৫- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী শেলাচাপড়ী গ্রামের সালাম মোল্লার ছেলে। তিনি কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালক ছিলেন। ২০২২ সালের ৩০ জানুয়ারি কাশিনাথপুরে যোগদান করেন তিনি।
আহত জব্বার আলীর -২৫- বাড়ি নীলফামারী জেলায়। তিনি কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনে বাবুর্চি হিসেবে কাজ করেন।
কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিডার মো. আহসান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনে প্রায় চার বছর ধরে বাবুর্চির কাজ করেন আউটসোর্সিং এ নিয়োগপ্রাপ্ত জব্বার আলী। পাশাপাশি তিনি কাশিনাথপুর বাজারের পাশে ব্ললু বার্ড ইম্পেরিয়াল স্কুলের পুরোনো একটি কক্ষ ভাড়া নিয়ে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিলোর ব্যবসা করতেন। বাবুর্চি জব্বারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল গাড়িচালক আব্দুর রাজ্জাকের। রাতে মোটরসাইকেলে আব্দুর রাজ্জাককে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যান জব্বার। সেখানে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় দুজনই গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গাড়িচালক রাজ্জাককে মৃত ঘোষণা করেন। আহত বাবুর্চি জব্বার আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মো. আহসান আলী আরও বলেন, ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ঘটনাস্থলে তাঁরা দুজনই ছিলেন। রিফিল করার সময় অতিরিক্ত প্রেশারে অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। তার পরও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান মঙ্গলবার রাতে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিছু আলামত জব্দ করা হয়েছে। ঘটনাস্থলটিকে ঘিরে রাখা হয়েছে। সিআইডি এসে প্রয়োজনীয় তদন্ত ও আলামত সংগ্রহ করবে। এ ছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৫ নম্বর দারিয়াপুর ইউনিয়নে এস এম সোহাগ মাহমুদের শুভেচ্ছা বার্তা

পাবনায় অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরণে ফায়ার সার্ভিসের গাড়িচালক নিহত।।

আপডেট সময় : 11:20:28 am, Wednesday, 20 November 2024