Dhaka , Sunday, 18 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৫ নম্বর দারিয়াপুর ইউনিয়নে এস এম সোহাগ মাহমুদের শুভেচ্ছা বার্তা থানা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৭১ পুরানা পল্টন, ঢাকায় উদ্বোধন হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’: দালালমুক্ত স্বচ্ছ ভূমিসেবায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত রূপগঞ্জে দিনে-দুপুরে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই রূপগঞ্জে জালিয়াতির ও ভূয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান গ্যাস-বিদ্যুতের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণকে দুর্ভোগে রাখা হয়েছে: মাহবুবুর রহমান গুজবে নয় সচেতন থাকুন সন্দেহজনক কিছু দেখলে জানান বিজিবি মধুপুরে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-১৪-এর প্রেস ব্রিফিং খাগড়াছড়িতে ২০০ কোটি টাকার ইঞ্জিনিয়ারিং কলেজ, শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তনের আশা এমপি ওয়াদুদ ভূইয়ার সারাদেশে বাড়ছে তামাকের ব্যবহার: তবুও নেই উৎপাদন ও আমদানি বন্ধের দাবী নেএকোণা সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে উত্তাল দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি বরিশালে ডাকাতির চেষ্টায় ধারালো অস্ত্রসহ আটক ১: গত একমাসে ৪৭১টি অপরাধের ঘটনা নথিভুক্ত গাইবান্ধা ‎সাঘাটায় জ্বালানি তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম, গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন কাউখালীতে সড়ক দূর্ঘটনায় ৪জন আহত দুর্গাপূজার ছুটির আগেই পর্যটক মুখর কক্সবাজার, পাঁচ দিনে ৬ লাখ পর্যটকের প্রত্যাশা খাগড়াছড়িতে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি দুর্গম কাটারুংছড়ায় বৌদ্ধ বিহারের উন্নয়নে দীঘিনালা জোনের সহায়তা রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের পাঁচবিবিতে দুর্গোৎসব উপলক্ষে ১,৮০০ পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ লালমনিরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা: জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও অ্যাডভোকেসির ওপর জোর মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ফতুল্লায় শ্রমিক দলের প্রতিবাদ মিছিল দুর্গাপূজায় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে ৬২ বিজিবি কক্সবাজারে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার মামলার ১ নম্বর পলাতক আসামি গ্রেপ্তার এক দেশ এক কিউআর এই স্লোগান সামনে রেখে মাদারীপুরে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬, ইয়াবাসহ আটক মাদক কারবারি নেত্রকোনার মোহনগঞ্জে রামকৃষ্ণ মন্দিরের পাশে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

গ্যাস-বিদ্যুতের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণকে দুর্ভোগে রাখা হয়েছে: মাহবুবুর রহমান

  • Reporter Name
  • আপডেট সময় : 07:24:53 pm, Sunday, 18 October 2026
  • 3 বার পড়া হয়েছে

মাকসুদুল হোসেন তুষার,

গ্যাস সংকট সমাধানে তারেক রহমান ও এমপি দিপুর উদ্যোগের প্রশংসা ‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের সংকট নিরসন, নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত এবং জ্বালানি খাতে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে লিফলেট বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।

শনিবার (১৭ অক্টোবর) উপজেলার ব্যস্ততম ভুলতা গাউছিয়া এলাকায় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
‎
‎কর্মসূচিতে নেতাকর্মীরা স্থানীয় ব্যবসায়ী, পথচারী, পরিবহনশ্রমিক ও সাধারণ মানুষের হাতে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, অনিয়ম-দুর্নীতি এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার দাবি সংবলিত লিফলেট তুলে দেন।
‎
‎লিফলেট বিতরণকালে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান অভিযোগ করে বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমল থেকেই গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে চরম দুর্ভোগে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে রূপগঞ্জের শিল্পকারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক গ্রাহকরা গ্যাস ও বিদ্যুৎ সংকটে ভুগছেন। এতে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়েছে।
‎
‎তিনি আরও বলেন, দেশের গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্যোগ নিয়েছেন। তাঁর দিকনির্দেশনায় জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে কাজ করা হচ্ছে। একই সঙ্গে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু রূপগঞ্জের গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে তাঁর প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
‎
‎মাহবুবুর রহমান বলেন, ইনশাআল্লাহ, অল্প কিছুদিনের মধ্যেই রূপগঞ্জবাসী গ্যাস ও বিদ্যুতের সংকট থেকে মুক্তি পাবেন বলে আমরা আশাবাদী। পর্যায়ক্রমে লোডশেডিংয়ের দুর্ভোগও দূর হবে। জনগণের দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করায় তারেক রহমান ও সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
‎
‎তিনি আরও বলেন, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেল দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এসব খাতে সংকট সৃষ্টি হলে শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্য, পরিবহন ও সাধারণ মানুষের জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়ে। তাই জ্বালানি খাতে অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী আহমেদ, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মিয়া, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম মিয়া ও বাদশা মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা সুমন ও রমজানসহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
‎
‎কর্মসূচি থেকে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি জ্বালানি খাতে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৫ নম্বর দারিয়াপুর ইউনিয়নে এস এম সোহাগ মাহমুদের শুভেচ্ছা বার্তা

গ্যাস-বিদ্যুতের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণকে দুর্ভোগে রাখা হয়েছে: মাহবুবুর রহমান

আপডেট সময় : 07:24:53 pm, Sunday, 18 October 2026