Dhaka , Sunday, 18 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের পাঁচবিবিতে দুর্গোৎসব উপলক্ষে ১,৮০০ পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ লালমনিরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা: জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও অ্যাডভোকেসির ওপর জোর মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ফতুল্লায় শ্রমিক দলের প্রতিবাদ মিছিল দুর্গাপূজায় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে ৬২ বিজিবি কক্সবাজারে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার মামলার ১ নম্বর পলাতক আসামি গ্রেপ্তার এক দেশ এক কিউআর এই স্লোগান সামনে রেখে মাদারীপুরে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬, ইয়াবাসহ আটক মাদক কারবারি নেত্রকোনার মোহনগঞ্জে রামকৃষ্ণ মন্দিরের পাশে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত উখিয়ায় টুপটুপ রিসোর্টে আগুনে ১০ পর্যটকের মৃত্যু, মালিক-ম্যানেজারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় নিহত ৫, একই পরিবারের ৩ জন অজয় দেবগনের বাংলো ভেঙে দিল বিএমসি রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি দুর্গাপুরে সাংবাদিক হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের  দাবিতে সাংবাদিকদের মানববন্ধন পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: মীর হেলাল কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় পূর্বধলায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নেত্রকোনা স্বরমুশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন। বন্ডে সই করে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার দায়ে আটক ৯ জন চন্দনাইশে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও বস্ত্র বিতরণ পাইকগাছায় সুপারির ভরা মৌসুম, জমজমাট হাট-বাজার পাইকগাছায় এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত উখিয়ায় কিশোর হুমায়ুন হত্যা ও মানব পাচার মামলা: মরিচ্যা থেকে ২ নম্বর পলাতক আসামি গ্রেফতার

পাঁচবিবিতে দুর্গোৎসব উপলক্ষে ১,৮০০ পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ

  • Reporter Name
  • আপডেট সময় : 01:13:01 pm, Sunday, 18 October 2026
  • 1 বার পড়া হয়েছে

ফারহান ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি,

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ১ হাজার ৮০০ সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর পাঁচবিবি রেলস্টেশনের পূর্ব পাশে খাদ্যগুদামসংলগ্ন স্কুল মাঠে এসব পূজাসামগ্রী বিতরণ করা হয়। পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মণ্ডলের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিতরণ করা প্রতিটি প্যাকেটে ছিল একটি শাড়ি, চিনি, নারিকেলসহ বিভিন্ন পূজাসামগ্রী। প্রতিটি প্যাকেটের আনুমানিক মূল্য ছিল ১ হাজার টাকা।

অনুষ্ঠানে পাঁচবিবি পৌর যুবদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি হারুনুর রশিদ সজলের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুল হোদা দুলাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরমেশ্বর, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক নেতা অধ্যাপক সুশীল দাস, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, দমদমা পৌর মহাশ্মশানের সভাপতি মনোরঞ্জন দাস রতন, বারোয়ারী মন্দিরের সাধারণ সম্পাদক গোকুল চন্দ্র এবং খালেদা তারেক মুক্তি পরিষদের সভাপতি খালেক চৌধুরী। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সনাতন সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শামীম হোসেন মণ্ডল বলেন, আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পৌরবাসীর সেবা করতে চান তিনি। এ জন্য তিনি সবার সমর্থন ও ভোট প্রত্যাশা করেন। নির্বাচিত হলে ভবিষ্যতে আরও ব্যাপকভাবে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের

পাঁচবিবিতে দুর্গোৎসব উপলক্ষে ১,৮০০ পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ

আপডেট সময় : 01:13:01 pm, Sunday, 18 October 2026