Dhaka , Saturday, 17 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় নিহত ৫, একই পরিবারের ৩ জন অজয় দেবগনের বাংলো ভেঙে দিল বিএমসি রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি দুর্গাপুরে সাংবাদিক হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের  দাবিতে সাংবাদিকদের মানববন্ধন পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: মীর হেলাল কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় পূর্বধলায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নেত্রকোনা স্বরমুশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন। বন্ডে সই করে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার দায়ে আটক ৯ জন চন্দনাইশে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও বস্ত্র বিতরণ পাইকগাছায় সুপারির ভরা মৌসুম, জমজমাট হাট-বাজার পাইকগাছায় এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত উখিয়ায় কিশোর হুমায়ুন হত্যা ও মানব পাচার মামলা: মরিচ্যা থেকে ২ নম্বর পলাতক আসামি গ্রেফতার ‎গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রামগড়ে ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান, বন্যার্তদের পাশে এমপি ওয়াদুদ ভূইয়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাউফলে ৩০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শাড়ি বিতরণ নেত্রকোনার দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবে সামনে মানববন্ধন অনুষ্ঠিত অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি প্রকৃত জনযুদ্ধ: স্পিকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী দেয়াল তুলে পথ বন্ধ, ফেলা হচ্ছে ময়লা: বাড়তি ভাড়াসহ চরম ভোগান্তিতে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা বিলুপ্ত ইতিহাস এখন মৃৎশিল্পী ও তাদের শিল্পকর্ম : এই প্রথম মলিন হলো বরিশালের সম্মেলন রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ রূপগঞ্জের কোনো ভূমি অফিসে দালাল থাকবে না: জেলা প্রশাসক প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

নেত্রকোনা স্বরমুশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:20:07 pm, Saturday, 17 October 2026
  • 4 বার পড়া হয়েছে

সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি,

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার আটপাড়া উপজেলার ১ নম্বর স্বরমুশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন তিলকপুর এলাকার সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন। আজ তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।

ইসলাম উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছেন। এলাকার মানুষের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনসাধারণের পাশে থেকে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখাই তাঁর লক্ষ্য।

তিনি আরও বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে স্বরমুশিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনসাধারণের জীবনমান উন্নয়নে গুরুত্ব দেওয়ার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ইসলাম উদ্দিন বলেন, মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে তিনি সব সময় প্রতিবাদ করে আসছেন। ভবিষ্যতেও এসব অপরাধের বিরুদ্ধে তাঁর অবস্থান অব্যাহত থাকবে। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে তিনি কাজ করতে চান বলেও জানান।

চেয়ারম্যান পদপ্রার্থী ইসলাম উদ্দিন ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, এলাকার মানুষের সহযোগিতা পেলে স্বরমুশিয়া ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার সুযোগ পাবেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তাঁর প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে নির্বাচনী আলোচনা আরও গুরুত্ব পেতে শুরু করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১

নেত্রকোনা স্বরমুশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন।

আপডেট সময় : 08:20:07 pm, Saturday, 17 October 2026