Dhaka , Saturday, 17 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বন্ডে সই করে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার দায়ে আটক ৯ জন চন্দনাইশে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও বস্ত্র বিতরণ পাইকগাছায় সুপারির ভরা মৌসুম, জমজমাট হাট-বাজার পাইকগাছায় এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত উখিয়ায় কিশোর হুমায়ুন হত্যা ও মানব পাচার মামলা: মরিচ্যা থেকে ২ নম্বর পলাতক আসামি গ্রেফতার ‎গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রামগড়ে ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান, বন্যার্তদের পাশে এমপি ওয়াদুদ ভূইয়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাউফলে ৩০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শাড়ি বিতরণ নেত্রকোনার দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবে সামনে মানববন্ধন অনুষ্ঠিত অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি প্রকৃত জনযুদ্ধ: স্পিকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী দেয়াল তুলে পথ বন্ধ, ফেলা হচ্ছে ময়লা: বাড়তি ভাড়াসহ চরম ভোগান্তিতে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা বিলুপ্ত ইতিহাস এখন মৃৎশিল্পী ও তাদের শিল্পকর্ম : এই প্রথম মলিন হলো বরিশালের সম্মেলন রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ রূপগঞ্জের কোনো ভূমি অফিসে দালাল থাকবে না: জেলা প্রশাসক প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উখিয়ার ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৫ পর্যটক রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ সাইবার অপরাধ ঠেকাতে সচেতনতার বিকল্প নেই, নিরাপদ থাকতে পুলিশের পরামর্শ। শারদীয় দুর্গাপূজায় মোস্তফাপুরবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আফিকুল ইসলাম সোহাগ চরভদ্রাসনে ৪৯ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ, ইলিশ বিতরণ হিন্দু ভাইয়েরা আগের চেয়ে অনেক বেশি সুখে ও শান্তিতে আছেন – এমপি খোকন তালুকদার কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যা, ঘটনাস্থলেই মৃত্যু সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন

নেত্রকোনার দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবে সামনে মানববন্ধন অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 07:05:03 pm, Saturday, 17 October 2026
  • 5 বার পড়া হয়েছে

সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি,

নেত্রকোণার দুর্গাপুরে গুলি করে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে নেত্রকোণা সাংবাদিক সমাজ। এসময় উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্যে একজন সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। সাংবাদিকেরা যেন নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এসময় বক্তারা আরও বলেন, সাংবাদিক হত্যার মতো নৃশংস ঘটনার বিচারহীনতা কোনোভাবেই কাম্য নয়। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা না হলে সাংবাদিকদের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়বে। মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন, অপরাধীদের গ্রেপ্তার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

অন্যদিকে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার ঘটনায় তাঁর স্ত্রী আনন্দিতা বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা করেছেন। শুক্রবার (১৬ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলাটি করা হয়। মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ঘটনার পর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে এসআরবি, পিবিআই, থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক দল সমন্বিতভাবে কাজ করছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এদিকে নিহত সাংবাদিকের ময়নাতদন্তে তাঁর শরীরে ছয়টি গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে পাঁচটি গুলি শরীর ভেদ করে বেরিয়ে যায় এবং একটি পিঠের ভেতরে আটকে ছিল। শুক্রবার (১৬ অক্টোবর) নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের সময় আটকে থাকা গুলিটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে ময়নাতদন্ত শেষে সংশ্লিষ্ট চিকিৎসক শ্রদ্ধ্যানন্দ নাথ জানান, আলিফের বুকে তিনটি গুলির আঘাত ছিল। এর মধ্যে দুটি গুলি শরীর ভেদ করে বেরিয়ে যায় এবং একটি পিঠের ভেতরে আটকে ছিল। এ ছাড়া একটি গুলি কপালের ডান পাশ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। অন্য দুটি গুলির একটি মাথার ওপরের অংশে এবং আরেকটি ডান কাঁধের পাশের চামড়া ভেদ করে চলে যায়। গুলির ক্ষত বিশ্লেষণ করে চিকিৎসক প্রাথমিকভাবে ধারণা করেন, আলিফকে সামনের দিক থেকে পিস্তল দিয়ে গুলি করা হয়েছিল।হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলাম। তিনি বলেন, হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির (৩২) বেসরকারি আইপি টেলিভিশন ‘রূপসী বাংলা’র নেত্রকোণা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় দোকানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তিনি। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। পরদিন শুক্রবার তাঁর স্ত্রী বাদী হয়ে মামলা করেন এবং শনিবার হত্যাকাণ্ডের প্রতিবাদে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন সাংবাদিকেরা।সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের গ্রেপ্তার, সুষ্ঠু বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাংবাদিক সমাজ ও নিহতের স্বজনেরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বন্ডে সই করে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে

নেত্রকোনার দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবে সামনে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : 07:05:03 pm, Saturday, 17 October 2026