Dhaka , Saturday, 17 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বন্ডে সই করে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার দায়ে আটক ৯ জন চন্দনাইশে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও বস্ত্র বিতরণ পাইকগাছায় সুপারির ভরা মৌসুম, জমজমাট হাট-বাজার পাইকগাছায় এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত উখিয়ায় কিশোর হুমায়ুন হত্যা ও মানব পাচার মামলা: মরিচ্যা থেকে ২ নম্বর পলাতক আসামি গ্রেফতার ‎গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রামগড়ে ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান, বন্যার্তদের পাশে এমপি ওয়াদুদ ভূইয়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাউফলে ৩০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শাড়ি বিতরণ নেত্রকোনার দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবে সামনে মানববন্ধন অনুষ্ঠিত অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি প্রকৃত জনযুদ্ধ: স্পিকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী দেয়াল তুলে পথ বন্ধ, ফেলা হচ্ছে ময়লা: বাড়তি ভাড়াসহ চরম ভোগান্তিতে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা বিলুপ্ত ইতিহাস এখন মৃৎশিল্পী ও তাদের শিল্পকর্ম : এই প্রথম মলিন হলো বরিশালের সম্মেলন রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ রূপগঞ্জের কোনো ভূমি অফিসে দালাল থাকবে না: জেলা প্রশাসক প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উখিয়ার ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৫ পর্যটক রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ সাইবার অপরাধ ঠেকাতে সচেতনতার বিকল্প নেই, নিরাপদ থাকতে পুলিশের পরামর্শ। শারদীয় দুর্গাপূজায় মোস্তফাপুরবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আফিকুল ইসলাম সোহাগ চরভদ্রাসনে ৪৯ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ, ইলিশ বিতরণ হিন্দু ভাইয়েরা আগের চেয়ে অনেক বেশি সুখে ও শান্তিতে আছেন – এমপি খোকন তালুকদার কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যা, ঘটনাস্থলেই মৃত্যু সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাউফলে ৩০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শাড়ি বিতরণ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:07:01 pm, Saturday, 17 October 2026
  • 4 বার পড়া হয়েছে

মো. পলাশ, বাউফল প্রতিনিধি,

রাষ্ট্রীয় বরাদ্দ বণ্টনে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

বাউফল, ১৭ অক্টোবর ২০২৬: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীর বাউফলে হিন্দু সম্প্রদায়ের অসহায়, দুস্থ ও দরিদ্র ৩০০ পরিবারের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে বাউফল উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাষ্ট্রীয় বরাদ্দ বণ্টনে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। দলমত, ধর্ম-বর্ণ ও জাতিগোষ্ঠী নির্বিশেষে সবার মাঝে রাষ্ট্রীয় বরাদ্দ বণ্টন নিশ্চিত করতে হবে। দুর্নীতি, অনিয়ম, দলীয়করণ ও স্বজনপ্রীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জনগণের জন্য বরাদ্দ করা অর্থ ও সহায়তা জনগণের মাঝেই সুষ্ঠুভাবে বণ্টন করতে হবে।

হিন্দু সম্প্রদায়ের মানুষের উদ্দেশে তিনি বলেন, স্বাধীনতার পর গত ৫৫ বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, তারাই হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষকে সংখ্যালঘু হিসেবে আখ্যায়িত করেছেন। এর ফলে সমাজে জাতিগত বিভাজন ও বৈষম্য তৈরি হয়েছে। জামায়াতে ইসলামী নাগরিকদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু হিসেবে বিভাজনে বিশ্বাস করে না। রাষ্ট্রের কাছে প্রতিটি নাগরিক সমান মর্যাদার অধিকারী।

ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা প্রসঙ্গে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, সরকারের ব্যর্থতা ও বিদ্যমান ব্যবস্থার কারণে মন্দির পাহারা দিতে হচ্ছে। জামায়াতে ইসলামী এই ব্যবস্থার পরিবর্তন চায়। রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার হলে হিন্দু সম্প্রদায়ের মানুষকে পূজা বা ধর্মীয় উৎসব পালনের সময় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকতে হবে না। মসজিদের মতো মন্দির, গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। এ জন্য দলমত, ধর্ম-বর্ণ ও জাতিগোষ্ঠী নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত ৩০০টি শাড়ি উপজেলার অসহায়, দুস্থ ও দরিদ্র ৩০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

এ সময় বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বন্ডে সই করে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাউফলে ৩০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শাড়ি বিতরণ

আপডেট সময় : 07:07:01 pm, Saturday, 17 October 2026