
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছে দলটি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এনসিপির কার্যালয়ে জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি জানান দলের সদস্যসচিব আখতার হোসেন।
তিনি বলেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। এ ছাড়া ওই কমিটিতে এনসিপি অংশ নেবে না বলেও স্পষ্ট করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও মনিরা শারমিন এবং রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ দলের নেতারা।

























