Dhaka , Sunday, 18 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৭১ পুরানা পল্টন, ঢাকায় উদ্বোধন হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’: দালালমুক্ত স্বচ্ছ ভূমিসেবায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত রূপগঞ্জে দিনে-দুপুরে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই রূপগঞ্জে জালিয়াতির ও ভূয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান গ্যাস-বিদ্যুতের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণকে দুর্ভোগে রাখা হয়েছে: মাহবুবুর রহমান গুজবে নয় সচেতন থাকুন সন্দেহজনক কিছু দেখলে জানান বিজিবি মধুপুরে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-১৪-এর প্রেস ব্রিফিং খাগড়াছড়িতে ২০০ কোটি টাকার ইঞ্জিনিয়ারিং কলেজ, শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তনের আশা এমপি ওয়াদুদ ভূইয়ার সারাদেশে বাড়ছে তামাকের ব্যবহার: তবুও নেই উৎপাদন ও আমদানি বন্ধের দাবী নেএকোণা সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে উত্তাল দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি বরিশালে ডাকাতির চেষ্টায় ধারালো অস্ত্রসহ আটক ১: গত একমাসে ৪৭১টি অপরাধের ঘটনা নথিভুক্ত গাইবান্ধা ‎সাঘাটায় জ্বালানি তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম, গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন কাউখালীতে সড়ক দূর্ঘটনায় ৪জন আহত দুর্গাপূজার ছুটির আগেই পর্যটক মুখর কক্সবাজার, পাঁচ দিনে ৬ লাখ পর্যটকের প্রত্যাশা খাগড়াছড়িতে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি দুর্গম কাটারুংছড়ায় বৌদ্ধ বিহারের উন্নয়নে দীঘিনালা জোনের সহায়তা রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের পাঁচবিবিতে দুর্গোৎসব উপলক্ষে ১,৮০০ পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ লালমনিরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা: জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও অ্যাডভোকেসির ওপর জোর মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ফতুল্লায় শ্রমিক দলের প্রতিবাদ মিছিল দুর্গাপূজায় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে ৬২ বিজিবি কক্সবাজারে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার মামলার ১ নম্বর পলাতক আসামি গ্রেপ্তার এক দেশ এক কিউআর এই স্লোগান সামনে রেখে মাদারীপুরে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬, ইয়াবাসহ আটক মাদক কারবারি নেত্রকোনার মোহনগঞ্জে রামকৃষ্ণ মন্দিরের পাশে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত উখিয়ায় টুপটুপ রিসোর্টে আগুনে ১০ পর্যটকের মৃত্যু, মালিক-ম্যানেজারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১

দুর্গাপূজার ছুটির আগেই পর্যটক মুখর কক্সবাজার, পাঁচ দিনে ৬ লাখ পর্যটকের প্রত্যাশা

  • Reporter Name
  • আপডেট সময় : 07:01:42 pm, Sunday, 18 October 2026
  • 18 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার,

দুর্গাপূজার টানা পাঁচ দিনের ছুটি শুরুর আগেই পর্যটকের ভিড়ে মুখর হয়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার। সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ছুটে আসছেন সৈকতনগরীতে। পর্যটকদের আগমনে কলাতলী ডলফিন মুড, সুগন্ধা ও লাবণী পয়েন্টে বাড়ছে মানুষের ভিড়। একই সঙ্গে হোটেল-মোটেল, রেস্তোরাঁ ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতেও বেড়েছে ব্যস্ততা।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে সৈকতের বিভিন্ন পয়েন্টে পর্যটক ও স্থানীয় দর্শনার্থীদের সরব উপস্থিতি দেখা যায়। কেউ পরিবারের সদস্যদের নিয়ে সমুদ্রের ঢেউ উপভোগ করছেন, কেউ বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন, আবার কেউ ছবি তুলে ছুটির মুহূর্তগুলো স্মরণীয় করে রাখছেন।

ঢাকা থেকে আসা পর্যটক বলেন, অনেক দিন পর কক্সবাজারে ঘুরতে এসেছেন তিনি। আবহাওয়া ভালো থাকায় সমুদ্রসৈকতে এসে বেশ ভালো লাগছে। পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর সময় কাটানোর পাশাপাশি সমুদ্রের ঢেউ উপভোগ করছেন।

কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার জানান, দুর্গাপূজার দীর্ঘ ছুটি শুরুর আগেই পর্যটকদের এমন সমাগম তাঁদের প্রত্যাশার চেয়ে বেশি। আগামী ২০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া পাঁচ দিনের ছুটিতে প্রতিদিন গড়ে এক লাখের বেশি পর্যটক আসতে পারেন বলে আশা করা হচ্ছে। সে হিসাবে পাঁচ দিনে ছয় লাখের বেশি পর্যটকের সমাগম হতে পারে।

তিনি জানান, কক্সবাজারে বিভিন্ন শ্রেণির পাঁচ শতাধিক হোটেল, মোটেল ও কটেজ রয়েছে। এসব আবাসিক প্রতিষ্ঠানের অধিকাংশেই আগাম কক্ষ বুকিং হচ্ছে। ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠানের প্রায় ৮০ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে।

শহরের প্রধান সমুদ্রসৈকতের পাশাপাশি মেরিন ড্রাইভ ও হিমছড়ি ঝরনাসহ জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রেও পর্যটকদের আনাগোনা বেড়েছে। পর্যটকের সংখ্যা বাড়ায় ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা বাড়তি আয়ের আশায় রয়েছেন।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টে দায়িত্ব পালন করছেন লাইফগার্ড সদস্যরা।

সি-সেফ লাইফগার্ডের সুপারভাইজার সাইফুল্লাহ সিফাত বলেন, সমুদ্রে গোসল করতে নেমে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সে জন্য তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন। সমুদ্রের পরিস্থিতি তুলনামূলক ভালো থাকলেও ভাটার সময় সতর্কতার অংশ হিসেবে লাল পতাকা টাঙানো হয়।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটন খাতে সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখা প্রশাসনের অগ্রাধিকার। পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায় ও হয়রানি ঠেকাতে নিয়মিত নজরদারি করা করছেন জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্তরা।
পর্যটকদের স্বাচ্ছন্দ্যপূর্ণ ভ্রমণ নিশ্চিত করতে সেবার মান বজায় রাখা এবং অতিরিক্ত ভাড়া ও মূল্য আদায় রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

দুর্গাপূজার ছুটির আগেই পর্যটক মুখর কক্সবাজার, পাঁচ দিনে ৬ লাখ পর্যটকের প্রত্যাশা

আপডেট সময় : 07:01:42 pm, Sunday, 18 October 2026