Dhaka , Thursday, 26 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বিচ্ছেদ নয়, মহসিন মেহেদীর থেকে আলাদা থাকছেন ন্যান্সি দুর্গাপুরে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সম্পদ সপ্তাহ পালিত মাদক সেবন করে গাড়ি চালিয়ে এক বছরের কারাদণ্ড পেলেন স্টার্লিং ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক কষছে ট্রাম্প প্রশাসন! চলতি বছর কতবার বাড়ল সয়াবিন তেলের দাম হাসিনার ফেরা আর প্রত্যর্পণ এক নয়, জানাল ভারত লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি “চট্টগ্রামের চন্দনাইশে প্রবাসীর ঘরে এক পরিবারের ৩ জন ডাক্তার” মানবপাচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: উখিয়ার ইউএনও মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত বরিশালে বিএনপি-জামায়াতের পৃথক প্রতিরোধ মিছিল: ঐক্যবদ্ধ সমাবেশের দাবি সাধারণ মানুষের রূপগঞ্জে কালো ধোঁয়ায় পরিবেশ বিপন্নের অভিযোগে দুই মিলকে ভ্রাম্যমাণ আদালতের তিন লক্ষ টাকা জরিমানা রাজনগরে দুই গ্রামীণ রাস্তার কাজ অসম্পূর্ণ, দ্রুত শেষ করার আশ্বাস ইউপি সদস্যের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের বনভোজন ও ৫ম শ্রেনির বিদায় সংর্বধনা অনুষ্ঠিত চমেক’এ এসআরবির অভিযানে ২০ দালাল আটক, ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড চট্টগ্রাম ও ডারবানকে সিস্টার সিটি করার প্রস্তাব প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সরকারি বিধি উপেক্ষা করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ, শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে অসন্তোষ চিকিৎসাসেবার মানোন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ইতালির পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬ হরিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি ‎গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত দীঘিনালায় শিশুদের কোরআন শিক্ষা সহজ করতে ‘মিফতাহুল কোরআন নূরানী কায়দা’র মোড়ক উন্মোচন ঈদগাঁওয়ে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি ও আত্মনির্ভরতা অর্জনে BCRSR প্রকল্পের সমন্বয় সভা মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০ যুবক-যুব নারী মনসুরনগরে চেয়ারম্যান প্রার্থী কাজী আপ্তাব রুহুলের মতবিনিময় সভায় সহস্রাধিক মানুষের সমর্থন রাজনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রূপগঞ্জে কালো ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, দুই স্টিল মিলকে ৩ লাখ টাকা জরিমানা কাউখালীতে ৫ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ শুরু টেকনাফের সহিংসতা-নাশকতার মামলায় বদির ছেলে শাওনসহ ৪ জন কারাগারে

মাদক সেবন করে গাড়ি চালিয়ে এক বছরের কারাদণ্ড পেলেন স্টার্লিং

  • Reporter Name
  • আপডেট সময় : 07:59:57 pm, Thursday, 26 November 2026
  • 7 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

নাইট্রাস অক্সাইড সেবন করে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর দায়ে ইংল্যান্ডের সাবেক ফুটবলার রাহিম স্টার্লিংকে ১২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে এখনই কারাগারে যেতে হচ্ছে না ফেইনুর্দের এই উইঙ্গারকে। তার সাজা ১৮ মাসের জন্য স্থগিত করা হয়েছে। পাশাপাশি আগামী দুই বছর গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা এবং ১০০ ঘণ্টার অবৈতনিক সামাজিক কাজের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বেসিংস্টোক ম্যাজিস্ট্রেট আদালতে নিজের অপরাধ স্বীকার করেন ৩১ বছর বয়সি স্টার্লিং। এরপর তার বিরুদ্ধে এ রায় ঘোষণা করা হয়। বিচারক কির্স্টি অলম্যান তার কর্মকাণ্ডকে ‘সম্পূর্ণ স্বার্থপর আচরণ’ বলে আখ্যা দেন।

ঘটনাটি ঘটে গত ২৮ মে সকালে দক্ষিণ ইংল্যান্ডের এম২৫ ও এম৩ মোটরওয়েতে। ব্যস্ত সড়কে ল্যাম্বরগিনি চালানোর সময় নাইট্রাস অক্সাইড গ্রহণ করছিলেন স্টার্লিং। এ সময় তার গাড়ি একাধিকবার বিপজ্জনকভাবে লেন পরিবর্তন করে। একপর্যায়ে সড়কের মাঝের বিভাজকের সঙ্গে সংঘর্ষের আশঙ্কাও তৈরি হয়।

ঘটনার একটি ড্যাশক্যাম ভিডিওতে স্টার্লিংয়ের গাড়ির বিপজ্জনক গতিবিধি ধরা পড়ে। এক প্রত্যক্ষদর্শী পুলিশকে জানান, গাড়ি চালানোর সময় বড় একটি বেলুন থেকে গ্যাস গ্রহণ করছিলেন তিনি। বেলুনটি তার সামনের দৃশ্য দেখার ক্ষেত্রেও বাধা সৃষ্টি করছিল। প্রত্যক্ষদর্শীর ভাষায়, গাড়ি চালানোর ধরন ছিল ভয়াবহ।

মোটরওয়ে থেকে বের হওয়ার পর রাস্তার পাশের একটি সাইনবোর্ডে ধাক্কা লাগে স্টার্লিংয়ের ল্যাম্বরগিনির। এতে গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও অন্য কোনো যানবাহন দুর্ঘটনায় জড়ায়নি এবং কেউ আহত হননি। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে গাড়ির যাত্রী আসনে বসে থাকতে দেখে। এ সময় তার কাছে নাইট্রাস অক্সাইডের দুটি ক্যানিস্টার পাওয়া যায়।

এর আগে গত সেপ্টেম্বরে বিপজ্জনকভাবে গাড়ি চালানো, নাইট্রাস অক্সাইড রাখার পাশাপাশি রক্তের নমুনা দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগও স্বীকার করেছিলেন স্টার্লিং। দুর্ঘটনার পর পুলিশের কাছে তিনি নাইট্রাস অক্সাইডে আসক্তির কথাও জানিয়েছিলেন।

আদালতে বিচারক অলম্যান বলেন, সড়কে অন্যদের নিরাপত্তার বিষয়টি জানা সত্ত্বেও স্টার্লিং এমন সিদ্ধান্ত নিয়েছেন, যা বহু মানুষের জীবনকে গুরুতর ঝুঁকির মুখে ফেলতে পারত। পর্যাপ্ত ঘুম ছাড়াই এবং নিষিদ্ধ মাদক গ্রহণের পর গাড়ি চালানোর বিষয়টিকে তিনি ইচ্ছাকৃত ও দায়িত্বজ্ঞানহীন আচরণ হিসেবে উল্লেখ করেন।

স্টার্লিংয়ের আইনজীবী জেসন বার্টফেল্ড জানান, ক্যারিয়ারের কঠিন সময় পার করার মধ্যে নাইট্রাস অক্সাইড গ্রহণের অভ্যাস গড়ে ওঠে তার। তবে নিজের ভুল বুঝতে পেরে এখন তিনি সেই অভ্যাস থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। আইনজীবীর ভাষায়, পরিস্থিতি সামাল দিতে গিয়ে গড়ে ওঠা অস্বাস্থ্যকর অভ্যাস সম্পর্কে এখন সচেতন হয়েছেন তার মক্কেল।

শাস্তি নির্ধারণের সময় স্টার্লিংয়ের ব্যক্তিগত পরিস্থিতি, দাতব্য কর্মকাণ্ড এবং দুর্ঘটনার পর আসক্তি থেকে মুক্তির জন্য সহায়তা নেওয়ার বিষয়গুলো বিবেচনায় নেন বিচারক। এ কারণে কারাদণ্ড দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে তাকে কারাগারে পাঠানো হয়নি।

তবে আগামী ১৮ মাসের মধ্যে নতুন কোনো অপরাধে জড়ালে স্থগিত কারাদণ্ড কার্যকর হতে পারে। পাশাপাশি আদালতের নির্দেশ অনুযায়ী ১০০ ঘণ্টা সামাজিক কাজ করতে হবে তাকে এবং দুই বছর গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিচ্ছেদ নয়, মহসিন মেহেদীর থেকে আলাদা থাকছেন ন্যান্সি

মাদক সেবন করে গাড়ি চালিয়ে এক বছরের কারাদণ্ড পেলেন স্টার্লিং

আপডেট সময় : 07:59:57 pm, Thursday, 26 November 2026