Dhaka , Thursday, 26 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বিচ্ছেদ নয়, মহসিন মেহেদীর থেকে আলাদা থাকছেন ন্যান্সি দুর্গাপুরে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সম্পদ সপ্তাহ পালিত মাদক সেবন করে গাড়ি চালিয়ে এক বছরের কারাদণ্ড পেলেন স্টার্লিং ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক কষছে ট্রাম্প প্রশাসন! চলতি বছর কতবার বাড়ল সয়াবিন তেলের দাম হাসিনার ফেরা আর প্রত্যর্পণ এক নয়, জানাল ভারত লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি “চট্টগ্রামের চন্দনাইশে প্রবাসীর ঘরে এক পরিবারের ৩ জন ডাক্তার” মানবপাচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: উখিয়ার ইউএনও মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত বরিশালে বিএনপি-জামায়াতের পৃথক প্রতিরোধ মিছিল: ঐক্যবদ্ধ সমাবেশের দাবি সাধারণ মানুষের রূপগঞ্জে কালো ধোঁয়ায় পরিবেশ বিপন্নের অভিযোগে দুই মিলকে ভ্রাম্যমাণ আদালতের তিন লক্ষ টাকা জরিমানা রাজনগরে দুই গ্রামীণ রাস্তার কাজ অসম্পূর্ণ, দ্রুত শেষ করার আশ্বাস ইউপি সদস্যের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের বনভোজন ও ৫ম শ্রেনির বিদায় সংর্বধনা অনুষ্ঠিত চমেক’এ এসআরবির অভিযানে ২০ দালাল আটক, ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড চট্টগ্রাম ও ডারবানকে সিস্টার সিটি করার প্রস্তাব প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সরকারি বিধি উপেক্ষা করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ, শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে অসন্তোষ চিকিৎসাসেবার মানোন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ইতালির পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬ হরিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি ‎গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত দীঘিনালায় শিশুদের কোরআন শিক্ষা সহজ করতে ‘মিফতাহুল কোরআন নূরানী কায়দা’র মোড়ক উন্মোচন ঈদগাঁওয়ে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি ও আত্মনির্ভরতা অর্জনে BCRSR প্রকল্পের সমন্বয় সভা মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০ যুবক-যুব নারী মনসুরনগরে চেয়ারম্যান প্রার্থী কাজী আপ্তাব রুহুলের মতবিনিময় সভায় সহস্রাধিক মানুষের সমর্থন রাজনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রূপগঞ্জে কালো ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, দুই স্টিল মিলকে ৩ লাখ টাকা জরিমানা কাউখালীতে ৫ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ শুরু টেকনাফের সহিংসতা-নাশকতার মামলায় বদির ছেলে শাওনসহ ৪ জন কারাগারে

চলতি বছর কতবার বাড়ল সয়াবিন তেলের দাম

  • Reporter Name
  • আপডেট সময় : 07:41:52 pm, Thursday, 26 November 2026
  • 4 বার পড়া হয়েছে

দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,

চলতি বছর তিন দফায় বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। বছরের শুরুতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৫ টাকা। সর্বশেষ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) লিটারে আরও ৩ টাকা বাড়ানো হয়েছে। এতে তিন দফায় প্রতি লিটারে দাম বেড়েছে ১২ টাকা। বর্তমানে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৭ টাকা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৫ টাকা। আগে এর দাম ছিল ৯৭৫ টাকা।

দাম বৃদ্ধির হিসাব অনুযায়ী, গত ২৯ এপ্রিল প্রথম দফায় প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়। দ্বিতীয় দফায় ২ সেপ্টেম্বর ৫ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ২০৪ টাকা। সর্বশেষ ২৬ নভেম্বর আরও ৩ টাকা বাড়িয়ে প্রতি লিটারের দাম ২০৭ টাকা করা হয়েছে।

অর্থাৎ, চলতি ১১ মাসে তিন দফায় বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে প্রায় ৬ দশমিক ১৫ শতাংশ। এতে বাড়তি দামের চাপ পড়েছে সাধারণ ভোক্তাদের ওপর।

নতুন সিদ্ধান্তে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দামও ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকা অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার বিকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দেশে ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সার্বিক পরিস্থিতি তুলে ধরে প্রতিবেদন উপস্থাপন করে। প্রতিবেদন ও বৈশ্বিক এবং অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত হয়।

সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, গত ২ সেপ্টেম্বরের পর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে মূল্য সমন্বয় হয়নি। ফলে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠছে।

আসন্ন রমজান সামনে রেখে পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারদর এবং বর্তমান আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণের দাবি জানায় সংগঠনটি।

এদিকে, বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি কৃত্রিম সংকট, অবৈধ মজুত ও সরকার নির্ধারিত দামের বেশি দামে তেল বিক্রি বন্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিচ্ছেদ নয়, মহসিন মেহেদীর থেকে আলাদা থাকছেন ন্যান্সি

চলতি বছর কতবার বাড়ল সয়াবিন তেলের দাম

আপডেট সময় : 07:41:52 pm, Thursday, 26 November 2026