Dhaka , Monday, 23 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চরভদ্রাসনে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান, তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার জরিমানা- অভিযানের খবরে একযোগে বন্ধ ফার্মেসি- ব্যবসার বৈধতা নিয়ে জনমনে প্রশ্ন। নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭ নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ; গ্রেফতার ৩ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চরম দুর্ভোগে এলাকাবাসী সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ২০ জেলে আটক, উদ্ধার হাঙর ও শাপলাপাতা মাছ আজো হয়নি হকারদের পুনর্বাসন: আবারও সড়কে ভাসমান পসরা দীঘিনালায় দারুল উলুম সাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসার দশকপূর্তি, হাফেজা ছাত্রীদের সনদ ও সম্মাননা প্রদান এবার পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি: পরিচালককে গ্রেফতার ও নিরাপত্তা চাইলেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ইবিতে আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত অভিনব কৌশলে পানের ঝুড়িতে ইয়াবার চালান; চান্দগাঁওয়ে ১৩,৬৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক রাজনগরে চা শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ৪২৫ রেইনকোট বিতরণ রেমিটেন্সে ৬৩তম অবস্থান থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন: লালমনিরহাটের বেকার যুবকদের ভাগ্য বদলে দিচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মরিচ্যা বাজারে এসআরবি-১৫-এর অভিযান, ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটকে ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক ছেলেকে নিয়ে অবসর কাটাচ্ছেন অপু, মিষ্টি মুহূর্তের ছবি প্রকাশ মেসিকে লাল কার্ড না দেখানোর ব্যাখ্যা দিলেন রেফারি মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ নগরীর পাহাড়তলীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নাম আ.লীগের কমিটিতে ঈদগাঁওয়ে প্রকাশ্যে রেলস্টেশনে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, ভিডিও ছড়াল সামাজিক মাধ্যমে পৃথিবীর আকাশে নতুন চাঁদ! ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিয়ে এবার যে শর্ত দিল এনসিপি সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে ইয়াবা ট্যাবলেট তৈরির মেশিনসহ ০১ জন আসামি গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন:- ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পরিচ্ছন্নতা, পর্যটন নগরী ও মানবিক চট্টগ্রাম গড়তে মহাপরিকল্পনা: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাহার হোসেন জনি গ্রেপ্তার টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৮ জিম্মি উদ্ধার জাসাসের হাতে বন্দী বরিশাল শিল্পকলা: সাংস্কৃতিক সংগঠনের নামেও প্রতারণার অভিযোগ

মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চরম দুর্ভোগে এলাকাবাসী

  • Reporter Name
  • আপডেট সময় : 05:20:32 pm, Monday, 23 November 2026
  • 2 বার পড়া হয়েছে

আব্দুল হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,

টাঙ্গাইলের মধুপুর পৌরশহরের পুন্ডুরা সেওড়াতলা এলাকায় দীর্ঘ ৭০-৮০ বছর ধরে ব্যবহৃত চলাচলের রাস্তায় বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৫০টি পরিবারের স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে গেছে। হঠাৎ রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, পুন্ডুরা সেওড়াতলা এলাকার এই পথ দিয়ে প্রায় ৭০-৮০ বছর ধরে স্থানীয় লোকজন চলাচল করে আসছেন। কিন্তু গতকাল রাতে পুন্ডুরা গ্রামের মৃত রমজান আলীর ছেলে বাদশা মিয়া লোকজন নিয়ে রাস্তাটিতে বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেন। এতে বিপাকে পড়েছেন কয়েকটি পরিবারের সদস্যরা।

স্থানীয়দের অভিযোগ, রাস্তা বন্ধ থাকায় অটোরিকশা চালকেরা তাঁদের যানবাহন নিয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না। এমনকি রিকশা নিয়েও বাড়িতে প্রবেশ করতে পারছেন না কেউ কেউ। ফলে দৈনন্দিন যাতায়াত, জরুরি প্রয়োজনে চলাচলসহ নানা ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের।

এদিকে রাস্তা বন্ধের কারণ জানতে এবং বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মধুপুর ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তাঁরা স্থানীয়দের সঙ্গে কথা বলে বিরোধের বিষয়টি জানার চেষ্টা করেন।

এ বিষয়ে অভিযুক্ত বাদশা মিয়া জানান, তাঁর বাপ-দাদার আমল থেকেই ওই পথ দিয়ে লোকজন চলাচল করে আসছেন। তবে রাস্তার জায়গাটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত জমির ওপর দিয়ে গেছে। এককভাবে তিনি ওই জমি ছেড়ে দিতে পারবেন না।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দীর্ঘদিনের ব্যবহৃত পথ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা। তাঁরা চলাচলের পথটি সচল রাখতে এবং জমি-সংক্রান্ত বিরোধের সুষ্ঠু সমাধানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চরভদ্রাসনে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান, তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার জরিমানা- অভিযানের খবরে একযোগে বন্ধ ফার্মেসি- ব্যবসার বৈধতা নিয়ে জনমনে প্রশ্ন।

মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চরম দুর্ভোগে এলাকাবাসী

আপডেট সময় : 05:20:32 pm, Monday, 23 November 2026