Dhaka , Sunday, 22 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মেসিকে লাল কার্ড না দেখানোর ব্যাখ্যা দিলেন রেফারি মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ নগরীর পাহাড়তলীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নাম আ.লীগের কমিটিতে ঈদগাঁওয়ে প্রকাশ্যে রেলস্টেশনে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, ভিডিও ছড়াল সামাজিক মাধ্যমে পৃথিবীর আকাশে নতুন চাঁদ! ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিয়ে এবার যে শর্ত দিল এনসিপি সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে ইয়াবা ট্যাবলেট তৈরির মেশিনসহ ০১ জন আসামি গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন:- ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পরিচ্ছন্নতা, পর্যটন নগরী ও মানবিক চট্টগ্রাম গড়তে মহাপরিকল্পনা: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাহার হোসেন জনি গ্রেপ্তার টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৮ জিম্মি উদ্ধার জাসাসের হাতে বন্দী বরিশাল শিল্পকলা: সাংস্কৃতিক সংগঠনের নামেও প্রতারণার অভিযোগ মির্জাপুরে কলেজছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক পোকখালীর ২ নম্বর ওয়ার্ড যেন অভিভাবকহীন! ফুলেশ্বরী নদীর তীরের সড়কে ১০ হাজার মানুষের দুর্ভোগ সুনামগঞ্জের ধর্মপাশা, সদর ইউনিয়নের, বাহুটিয়া কান্দা গ্রামে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু শান্ত জনপথকে অশান্ত করতে দেব না: গনপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর আটারকছড়ায় নানা ধর্মীয় আয়োজনে কঠিন চীবর দান উদযাপন চকরিয়ায় বরইতলী ফয়জুল উলুম মাদরাসার ৮৩ বছর পূর্তিতে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ জোরারগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যাত্রী গ্রেপ্তার পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের বেতন-বোনাসের টাকা ছিনতাই: গ্রেপ্তার ৭, উদ্ধার ৫ লাখ ৩৩ হাজার হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ ২৩ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত; অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর অংশগ্রহণ তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করে বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ সিক্স’ রোনালদোর পেনাল্টি মিস, ম্যাচ হারল আল নাসর

পৃথিবীর আকাশে নতুন চাঁদ!

  • Reporter Name
  • আপডেট সময় : 08:31:26 pm, Sunday, 22 November 2026
  • 19 বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক,

আমাদের চেনা চাঁদের পাশাপাশি মহাকাশে এখন পৃথিবীকে ঘিরে ঘুরছে আরেকটি ক্ষুদ্র অতিথি। গত এপ্রিল মাসে পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাবে ধরা পড়া একটি ছোট গ্রহাণু আপাতত পৃথিবীর অস্থায়ী ‘মিনি-মুন’ বা খুদে চাঁদ হিসেবে অবস্থান করছে। প্রায় ২ মিটার বা ৬ ফুট চওড়া এই পাথুরে বস্তুটি ডিসেম্বরের শুরুতে পৃথিবীর প্রভাববলয় ছেড়ে আবার সূর্যের চারপাশে নিজস্ব কক্ষপথে ফিরে যাবে।

যেভাবে শনাক্ত হলো খুদে চাঁদ

মহাকাশের এই ক্ষুদ্র বস্তু শনাক্ত করা সহজ ছিল না। গত আগস্টে হাঙ্গেরির কনকোলি মানমন্দিরের জ্যোতির্বিজ্ঞানী ক্রিস্টিয়ান সারনেজকি প্রথম এটি শনাক্ত করেন। অস্থায়ীভাবে এর নাম দেওয়া হয় ‘সার২৯০১’। ২০২০ সাল থেকে প্রায় প্রতিটি পরিষ্কার রাতে নিকট-পৃথিবী গ্রহাণু খুঁজছিলেন তিনি। এর আগে প্রায় ৪০০টি গ্রহাণু শনাক্ত করলেও প্রথমে এটিকে সাধারণ একটি বস্তু বলেই মনে হয়েছিল। পরে কক্ষপথ বিশ্লেষণ করে এর বিশেষত্ব বুঝতে পারেন বিজ্ঞানীরা।

বস্তুটি এত ছোট ও অনুজ্জ্বল যে এটি পুরোনো কোনো অকেজো কৃত্রিম উপগ্রহ কিংবা তার ভাঙা অংশ কি না, তা নিশ্চিত হতে কয়েক সপ্তাহ সময় লাগে। সৌর বিকিরণ বস্তুটির গতিপথে কীভাবে প্রভাব ফেলছে, তা পর্যবেক্ষণের মাধ্যমে এর প্রাকৃতিক উৎস সম্পর্কে নিশ্চিত হন গবেষকেরা।

পরে অ্যারিজোনার লোয়েল ডিসকভারি টেলিস্কোপ এবং হাওয়াইয়ের মাউনা কেয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ২ দশমিক ২ মিটার টেলিস্কোপের সহায়তায় বস্তুটির প্রাকৃতিক পরিচয় নিশ্চিত করা হয়। অক্টোবরের শেষ দিকে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থার মাইনর প্ল্যানেট সেন্টার এর আনুষ্ঠানিক নাম দেয় ‘২০২৬ কিউকিউ৮’।

বিপদের আশঙ্কা নেই, স্বাভাবিক মহাজাগতিক ঘটনা

‘মিনি-মুন’ কোনো আনুষ্ঠানিক জ্যোতির্বৈজ্ঞানিক পদবি নয়। এর আগে এমন কয়েকটি প্রাকৃতিক মহাজাগতিক বস্তুকে এই নামে অভিহিত করা হয়েছে। যেমন ২০০৬ আরএইচ১২০ প্রায় এক বছর এবং ২০২০ সিডি৩ প্রায় তিন বছর পৃথিবীকে প্রদক্ষিণ করেছিল।

মাইনর প্ল্যানেট সেন্টারের পরিচালক ম্যাথু পেইনের মতে, পৃথিবীর এমন অস্থায়ী সঙ্গী থাকা অস্বাভাবিক নয়। গড়ে যেকোনো সময় পৃথিবীর আশপাশে এমন একটি বস্তু থাকতে পারে। কখনো কয়েক সপ্তাহ বা কয়েক মাস অবস্থান করে, আবার কখনো একাধিক বস্তু কিংবা একটিও থাকে না।

এ ধরনের বেশির ভাগ বস্তু এত ছোট, দূরে অবস্থান করে এবং দ্রুতগতিতে চলাচল করে যে বর্তমান পর্যবেক্ষণ ব্যবস্থায় সেগুলো সহজে শনাক্ত করা যায় না।

তবে ২০২৬ কিউকিউ৮ নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। পেইন জানান, বস্তুটির আকার এতটাই ছোট যে এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলেও নিরাপদে পুড়ে বা ভেঙে যাবে। এতে বড়জোর আকাশে উজ্জ্বল উল্কা দেখা যেতে পারে এবং সামান্য শব্দ শোনা যেতে পারে।

কোথা থেকে আসে মহাকাশের এসব ভবঘুরে?

এই গ্রহাণুটির উৎপত্তিস্থল সম্পর্কে এখনো গবেষণা চলছে। তবে বেশির ভাগ নিকট-পৃথিবী গ্রহাণু বা এনইও আসে মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী গ্রহাণু বেল্ট থেকে। কোটি কোটি বছর ধরে মাধ্যাকর্ষণের প্রভাবে এসব গ্রহাণুর কক্ষপথ পরিবর্তিত হয়ে সৌরজগতের ভেতরের দিকে সরে আসে।

ম্যাথু পেইনের ব্যাখ্যা অনুযায়ী, কোনো গ্রহাণু পৃথিবীর কাছাকাছি এলে পৃথিবী ও চাঁদের মাধ্যাকর্ষণ তার গতিপথ সামান্য বাঁকিয়ে দিতে পারে। এর ফলে বস্তুটি পৃথিবীকে ঘিরে প্রদক্ষিণ শুরু করে এবং সাময়িকভাবে অস্থায়ী সঙ্গীতে পরিণত হয়।

সামনে আরও নতুন আবিষ্কারের সম্ভাবনা

জ্যোতির্বিজ্ঞানীরা এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার নিকট-পৃথিবী গ্রহাণু এবং সৌরজগতে সব মিলিয়ে প্রায় ১৫ লাখ মহাজাগতিক বস্তু শনাক্ত করেছেন।

তবে চিলির ভেরা সি. রুবিন মানমন্দিরে বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল ক্যামেরা ব্যবহার করে পরিচালিত হচ্ছে ১০ বছর মেয়াদি ‘লিগ্যাসি সার্ভে অব স্পেস অ্যান্ড টাইম’ (এলএসএসটি) প্রকল্প। এটি পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করলে শনাক্ত মহাজাগতিক বস্তুর সংখ্যা ১৫ লাখ থেকে বেড়ে প্রায় ৫০ লাখে পৌঁছাতে পারে বলে আশা করছেন বিজ্ঞানীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেসিকে লাল কার্ড না দেখানোর ব্যাখ্যা দিলেন রেফারি

পৃথিবীর আকাশে নতুন চাঁদ!

আপডেট সময় : 08:31:26 pm, Sunday, 22 November 2026