Dhaka , Monday, 16 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দীঘিনালায় দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা সোমেশ্বরীর বুকে জোড়া কাঠের সেতু, বদলে গেল দুর্গাপুরবাসীর নদী পারাপারের চিত্র শিক্ষার্থীদের হাত ধরে উদ্বোধন, স্বস্তি ফিরল দুই পাড়ের মানুষের যাতায়াতে দীঘিনালায় আনসার ভিডিপির উদ্যোগে বাঁশের সাঁকো, উপকৃত ৪ হাজার মানুষ আগামীতে উপজেলা থেকে এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট হবে: শিক্ষামন্ত্রী মিলন নগরীর খালে আটকে গেছে পরিচ্ছন্ন বরিশাল : অপেক্ষা শুধু বরাদ্দ নাকি নতুন প্রতারণার? চট্টগ্রামের হত্যা মামলার পলাতক প্রধান আসামি কক্সবাজারে গ্রেফতার নেত্রকোনায় পুলিশ নিয়োগে অনিয়মের সুযোগ নেই, যোগ্যতার ভিত্তিতেই মিলবে চাকরি প্রকাশ্যে বিয়ের কার্ড, মুচকি হাসি অভিনেত্রীর আগের ম্যাচে ডাবল এবার সেঞ্চুরি হৃদয়ের মানুষ নিয়ে আকাশে উড়ল চীনা বৈদ্যুতিক বিমান ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তোলার সিদ্ধান্ত সরাইলে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত আজো নির্ঘুম সিডরে ক্ষতিগ্রস্ত মানুষেরা: ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ও নদীভাঙন আতঙ্ক প্রতিদিন পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত নবনির্বাচিত প্যানেলের পক্ষে অভিনন্দন ও ধন্যবাদ জানালেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নামে সড়কের নামকরণের দাবিতে সিডিএ চেয়ারম্যানকে স্মারকলিপি রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ তিনটি মোটরসাইকেল জব্দ, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রামুতে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত ছয় বছর ধরে বন্ধ সরকারি পানির পাম্প, বিশুদ্ধ পানির সংকটে এলাকাবাসী হাওর বাঁচাও আন্দোলনের ধর্মপাশা উপজেলায় ১১সদস্য বিশিষ্ট আংশিক কার্যকরী কমিটি গঠন ২২ নভেম্বর কক্সবাজারে শুরু হচ্ছে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল, থাকছে ১৫টি বিশেষ জোন ও নানা আয়োজন ত্রিশালে লাইসেন্স ও নবায়ন ছাড়াই ফিস ফিড বিক্রি, ৫৫ হাজার টাকা জরিমানা ১১ দলীয় ঐক্যের ২১ নভেম্বরের লংমার্চ স্থগিত স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটি রিং পরানো হয়েছে ১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ ৯৮৪২ জনের দ্রুত নিয়োগের দাবিতে শাহবাগে শিক্ষকদের প্রতিবাদ মধুপুরে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই, দুই ছিনতাইকারী আটক রামুতে বাজার তদারকিতে ভোক্তা অধিকার অধিদপ্তর, ৪ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা পাইকগাছায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

আগামীতে উপজেলা থেকে এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট হবে: শিক্ষামন্ত্রী মিলন

  • Reporter Name
  • আপডেট সময় : 03:52:44 pm, Monday, 16 November 2026
  • 0 বার পড়া হয়েছে

আরিফ আহমেদ,

দেশের পরীক্ষা ব্যবস্থায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের ঝুঁকি কমিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা নিয়েছে সরকার। কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র ছাপিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর পরিবর্তে সংশ্লিষ্ট উপজেলাতেই প্রশ্নপত্র প্রিন্ট করার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
১৬ নভেম্বর সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৫- ২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আরো বলেন, মেধাবীদের কোনো ভিসা লাগেনা। তারা গ্লোবাল সিটিজেন। আর এই গ্লোবাল সিটিজেন হতে হলে আমাদের গ্লোবাল প্রতিযোগিতায় টিকে থাকতেই হবে।
এসময় তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, গবেষণা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি-দাওয়া পূরণে সরকারের ইতিবাচক অবস্থানের কথা তুলে ধরেন।
এসময় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন তার বক্তব্যে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের সোনামিয়ার পুলসংলগ্ন কড়াপুরের ডেফুলিয়া মৌজার একটি ঐতিহাসিক স্থানের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি জানান, ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বরিশালের এই ৫০ একর সরকারি খাসজমিতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সেখানে একটি নিমগাছ লাগানো হয়, সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে ঐ সময় তিনিও দেশনেত্রীর পাশে ছিলেন। ওই স্থানটি বেগম জিয়ার স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে। সেখানে তাঁর স্মরণে ( বেগম খালেদা জিয়ার স্মরণে) একটি সরকারি প্রতিষ্ঠান নির্মাণের দাবি জানান বিসিসি প্রশাসক।
বিলকিস আক্তার জাহান শিরীনের দাবির প্রতি সম্মান জানিয়ে শিক্ষামন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন। পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ ও ভবিষ্যৎ উন্নয়নের জন্য আরও ৫০ একর জমির ব্যবস্থা করতে বিভাগীয় কমিশনার খলিল আহমেদকে দায়িত্ব দেন। বিশ্ববিদ্যালয়ের বাকি দাবি-দাওয়া পূরণের বিষয়ে তিনি বলেন, এসব দাবি নিয়ে ওরিয়েন্টেশন বক্তা এবং ইউট্যাবের মহাসচিবই যথেষ্ট।
শিক্ষামন্ত্রী তার বক্তব্যে দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন নির্দেশনা ও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে ২ শতাংশ করা হয়েছে এবং ভবিষ্যতে তা ৫ শতাংশে উন্নীত করার ঘোষণা রয়েছে। তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও কারিগরি শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল কিংবা মুখস্থবিদ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে সৃজনশীল, দক্ষ ও সমস্যা সমাধানে সক্ষম করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী। তার মতে, শিক্ষার মূল উদ্দেশ্য হবে জ্ঞান অর্জনের পাশাপাশি বাস্তব জীবনে সেই জ্ঞান প্রয়োগের সক্ষমতা তৈরি করা।
উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণা, বিজ্ঞান ও উদ্ভাবন খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধীনে হিট (HEAT) প্রকল্পের মাধ্যমে গবেষণায় অর্থ বরাদ্দের বিষয়টি উল্লেখ করে বরিশাল বিশ্ববিদ্যালয়কেও গবেষণার সুযোগ সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দেন।
শিক্ষকদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগ, শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং মাধ্যমিক পর্যায় থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান তিনি। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতার উপযোগী করে তোলার ওপরও গুরুত্ব দেন মিলন।
এছাড়া দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পাবলিক পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র প্রবর্তন এবং উত্তরপত্র মূল্যায়নে কঠোরতা আনার পরিকল্পনার কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রী। একইসঙ্গে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি এবং দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সহায়তার মাধ্যমে ঝরে পড়া রোধে সরকারের উদ্যোগের কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মামুন।
নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। ওরিয়েন্টেশন বক্তা অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মামুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, নিয়মশৃঙ্খলা এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় দাবি-দাওয়ার বিষয়গুলো তুলে ধরেন।
শিক্ষামন্ত্রীর বক্তব্যে একদিকে যেমন জাতীয় পর্যায়ে পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের পরিকল্পনা উঠে এসেছে, অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণে নতুন জমি সংস্থানের উদ্যোগ দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে নতুন প্রত্যাশা তৈরি করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দীঘিনালায় দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা

আগামীতে উপজেলা থেকে এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট হবে: শিক্ষামন্ত্রী মিলন

আপডেট সময় : 03:52:44 pm, Monday, 16 November 2026