Dhaka , Monday, 16 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দীঘিনালায় দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা সোমেশ্বরীর বুকে জোড়া কাঠের সেতু, বদলে গেল দুর্গাপুরবাসীর নদী পারাপারের চিত্র শিক্ষার্থীদের হাত ধরে উদ্বোধন, স্বস্তি ফিরল দুই পাড়ের মানুষের যাতায়াতে দীঘিনালায় আনসার ভিডিপির উদ্যোগে বাঁশের সাঁকো, উপকৃত ৪ হাজার মানুষ আগামীতে উপজেলা থেকে এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট হবে: শিক্ষামন্ত্রী মিলন নগরীর খালে আটকে গেছে পরিচ্ছন্ন বরিশাল : অপেক্ষা শুধু বরাদ্দ নাকি নতুন প্রতারণার? চট্টগ্রামের হত্যা মামলার পলাতক প্রধান আসামি কক্সবাজারে গ্রেফতার নেত্রকোনায় পুলিশ নিয়োগে অনিয়মের সুযোগ নেই, যোগ্যতার ভিত্তিতেই মিলবে চাকরি প্রকাশ্যে বিয়ের কার্ড, মুচকি হাসি অভিনেত্রীর আগের ম্যাচে ডাবল এবার সেঞ্চুরি হৃদয়ের মানুষ নিয়ে আকাশে উড়ল চীনা বৈদ্যুতিক বিমান ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তোলার সিদ্ধান্ত সরাইলে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত আজো নির্ঘুম সিডরে ক্ষতিগ্রস্ত মানুষেরা: ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ও নদীভাঙন আতঙ্ক প্রতিদিন পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত নবনির্বাচিত প্যানেলের পক্ষে অভিনন্দন ও ধন্যবাদ জানালেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নামে সড়কের নামকরণের দাবিতে সিডিএ চেয়ারম্যানকে স্মারকলিপি রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ তিনটি মোটরসাইকেল জব্দ, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রামুতে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত ছয় বছর ধরে বন্ধ সরকারি পানির পাম্প, বিশুদ্ধ পানির সংকটে এলাকাবাসী হাওর বাঁচাও আন্দোলনের ধর্মপাশা উপজেলায় ১১সদস্য বিশিষ্ট আংশিক কার্যকরী কমিটি গঠন ২২ নভেম্বর কক্সবাজারে শুরু হচ্ছে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল, থাকছে ১৫টি বিশেষ জোন ও নানা আয়োজন ত্রিশালে লাইসেন্স ও নবায়ন ছাড়াই ফিস ফিড বিক্রি, ৫৫ হাজার টাকা জরিমানা ১১ দলীয় ঐক্যের ২১ নভেম্বরের লংমার্চ স্থগিত স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটি রিং পরানো হয়েছে ১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ ৯৮৪২ জনের দ্রুত নিয়োগের দাবিতে শাহবাগে শিক্ষকদের প্রতিবাদ মধুপুরে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই, দুই ছিনতাইকারী আটক রামুতে বাজার তদারকিতে ভোক্তা অধিকার অধিদপ্তর, ৪ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা পাইকগাছায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

নগরীর খালে আটকে গেছে পরিচ্ছন্ন বরিশাল : অপেক্ষা শুধু বরাদ্দ নাকি নতুন প্রতারণার?

  • Reporter Name
  • আপডেট সময় : 03:51:31 pm, Monday, 16 November 2026
  • 0 বার পড়া হয়েছে

আরিফ আহমেদ,

বরিশাল নগরীর সাতটি খাল পুনরুদ্ধারে ইতিপূর্বেও প্রায় সাত কোটি টাকা ব্যয় করে খনন, পুনঃখনন হয়েছে। সম্প্রতি সিটি করপোরেশন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন এই সাতটিসহ মোট ৩০টি খাল ও ১০টি পুকুরের জন্য প্রায় ৭৫০ কোটি টাকা অনুমোদন পেয়েছেন। যদিও ৩০টি খালের মধ্যে দশটি এখন পর্যন্ত স্পষ্ট রয়েছে, বাকিগুলো বেশিরভাগ মৃত বা বিলুপ্ত বলা যায়। যা পুনরুদ্ধার প্রায় অসম্ভব বলে মনে করেন নগরবাসী। তবে প্রশাসক শিরিন এর দাবী, এই খাল পুনরুদ্ধার সম্ভব না হলে ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হবেন নগরবাসী, তাই তাদের সবাইকে সাথে নিয়ে খালগুলো উদ্ধার করতে আমরা চেষ্টা করবো।
নতুন প্রকল্পের অর্থ অনুমোদন হলেও এখন পর্যন্ত বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) সেই অর্থ বুঝে পায়নি। একই সঙ্গে প্রকল্পের আওতাভুক্ত ৩০টি খালের পূর্ণাঙ্গ নাম, অবস্থান ও সীমানার তালিকাও নগরবাসীর সামনে স্পষ্ট করা হয়নি। ফলে প্রায় ৭৩০ কোটি টাকার এই প্রকল্প বাস্তবে কীভাবে বাস্তবায়িত হবে, কোন কোন খাল উদ্ধার করা হবে এবং হারিয়ে যাওয়া খালগুলোর অস্তিত্ব কীভাবে ফিরিয়ে আনা হবে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। নগরবাসীর আশঙ্কা, অতীতের মতো এবারও যদি শুধু খননেই প্রকল্পের কার্যক্রম সীমাবদ্ধ থাকে, তাহলে কয়েক বছরের মধ্যেই খালগুলো আবার ভরাট ও দখলের কবলে পড়তে পারে।
সরেজমিনে নগরীর সাগরদী ও টিয়াখালী খাল ঘুরে দেখা গেছে, খাল দুটির ওপর অসংখ্য সেতু ও কালভার্ট নির্মাণ করা হয়েছে। এসব সেতু ও কালভার্টের নিচে পানিপ্রবাহের জন্য সামান্য জায়গা রাখা হলেও কোনো ডিঙি নৌকা চলাচলের উপযোগী স্থান নেই। কোথাও কোথাও সেতুর নিচের অংশ এতটাই সংকুচিত যে স্বাভাবিক কচুরিপানার চলাচলও কার্যত অসম্ভব। ফলে খাল খনন করলেও এসব প্রতিবন্ধকতা অপসারণ বা প্রয়োজনীয় সংস্কার ছাড়া কীর্তনখোলা নদীর সঙ্গে খালগুলোর স্বাভাবিক পানিপ্রবাহ ও নৌ যোগাযোগ ফিরিয়ে আনা কতটা সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। অতীতেও এসব সেতু ও কালভার্টের কারণে খাল পুনরুদ্ধারের উদ্যোগে এলাকাবাসীর বাধার মুখে পড়তে হয়েছে।
এ বিষয়ে বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেছেন, আগে প্রকল্পের বরাদ্দ আসুক, এরপর এসব বিষয় নিয়ে নগরবাসীর সঙ্গে আলোচনা করা হবে। খাল পুনরুদ্ধার সম্ভব না হলে শেষপর্যন্ত নগরবাসীকেই এর পরিণতি ভোগ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। তার এই বক্তব্যে প্রকল্প বাস্তবায়নে জনসম্পৃক্ততার বিষয়টি গুরুত্ব পেলেও সেতু ও কালভার্টের প্রতিবন্ধকতা কীভাবে দূর করা হবে, সেটিও এখন বড় প্রশ্ন।
বরিশাল নগরীর খাল পুনরুদ্ধারের উদ্যোগ অবশ্য নতুন নয়। ২০২২ সালে তৎকালীন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের উদ্যোগে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নগরীর সাতটি খাল পুনঃখননের প্রকল্প গ্রহণ করে। প্রায় সাত কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ১৮ কিলোমিটার খাল খননের জন্য ওই বছরের মার্চ মাসে দরপত্র আহ্বান করা হয়। প্রকল্পের আওতায় ছিল সাগরদী, চাঁদমারী, ভাটার, জেলখাল, আমানতগঞ্জ, পলাশপুর ও রূপাতলী খাল।
কিন্তু প্রকল্প গ্রহণের পরই বাস্তবায়ন নিয়ে জটিলতা দেখা দেয়। তৎকালীন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সঙ্গে সমন্বয়হীনতা ও দ্বন্দ্বে কাজ বন্ধ রাখার কারণে খনন কার্যক্রম দীর্ঘদিন আটকে ছিল। পরে মেয়র আবুল খায়ের আবদুল্লাহ দায়িত্ব গ্রহণের পর ২০২৪ সালের জানুয়ারিতে কাজ পুনরায় শুরু হয়। ওই বছরের জুনে প্রকল্পের কাজ শেষ হয়। এ কাজে ব্যয় হয় প্রায় ৬ কোটি ৭ লাখ টাকা।
তবে ওই প্রকল্পে খাল খনন ছাড়া অবৈধ স্থাপনা উচ্ছেদ, সীমানা নির্ধারণ, পাড় সংরক্ষণ কিংবা বর্জ্য ব্যবস্থাপনার কার্যকর ব্যবস্থা ছিল না। ফলে খালের দুই পাড়ে দখল ও স্থাপনা বহাল থাকায় পানিপ্রবাহ স্বাভাবিক করা সম্ভব হয়নি। খননের পরও পলি ও আবর্জনা জমে অনেক স্থানে খাল আবার ভরাট হয়ে যায়। অর্থাৎ প্রায় সাত কোটি টাকা ব্যয়ের পরও নগরীর জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সুফল মেলেনি।
আবুল খায়ের আবদুল্লাহর মেয়াদকালে খালগুলোর স্থায়ী পুনরুদ্ধার ও পাড় সংরক্ষণের জন্য আরও বড় প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়। বিসিসির পক্ষ থেকে প্রায় ৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির উদ্যোগ নেওয়া হয়। পরবর্তী সময়ে ২০২৫ সালে খালগুলোর পাড় সংরক্ষণ, পুনরুদ্ধার ও পুনঃখননের জন্য ৭০১ কোটি ৫৩ লাখ টাকার প্রকল্প প্রস্তাব করেন বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক রায়হান কাওছার। অর্থ বিভাগ সাতটি শর্তে এতে অর্থায়নের সম্মতি দেয়। তবে তখনও প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন মেলেনি। ২০২৬ সালের মার্চে বিলকিস আক্তার জাহান শিরিন দায়িত্ব গ্রহণের পর তারই উদ্যোগে এই প্রকল্প পুনরায় অনুমোদন পায়। গত ৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন খালের পাড় সংরক্ষণসহ পুনরুদ্ধার ও পুনঃখনন প্রকল্পের আওতায় ৭৩০ কোটি টাকা ধার্য করা হয় এবং এ প্রকল্পে নগরীর ৩০টি খাল ও ১০টি পুকুর পুনঃখনন ও সংস্কার, ৫৭ কিলোমিটার ড্রেন নির্মাণ ও পুনর্নির্মাণ এবং ১৯টি ঘাটলা নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ১০টি প্রধান খালের দুই পাড় সংরক্ষণ, ওয়াকওয়ে, আলোকসজ্জা ও বৃক্ষরোপণের কথাও রয়েছে। প্রকল্প ব্যয়ের ৯০ শতাংশ অর্থাৎ প্রায় ৬৫৭ কোটি টাকা সরকার এবং অবশিষ্ট ১০ শতাংশ অর্থাৎ ৭৩ কোটি টাকা বিসিসির নিজস্ব তহবিল থেকে দেওয়ার কথা।
কিন্তু প্রকল্প অনুমোদন আর বাস্তবায়নের অর্থ ছাড় এক বিষয় নয়। অনুমোদনের পরও বিসিসি এখন পর্যন্ত বরাদ্দের অর্থ হাতে পায়নি বলে জানা গেছে। ফলে কবে নাগাদ দরপত্র, ঠিকাদার নিয়োগ ও মাঠপর্যায়ে কাজ শুরু হবে, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে বলে জানালেন খোদ সিটি করপোরেশনের কর্মকর্তারাও।
আরও বড় প্রশ্ন হচ্ছে, প্রকল্পের আওতায় থাকা ৩০টি খালের পূর্ণাঙ্গ তালিকা কোথায়? বিভিন্ন গণমাধ্যমে বিসিসির নির্বাহী প্রকৌশলী মাকসুকুমুল হাকিম রেজার বরাতে ১৩টি খালের নাম প্রকাশিত হয়েছে। এগুলো হলো নাপিতখালী, ভেদুরিয়া, কলাডেমা, কাশীপুর, সোলনা, তাজকাঠি, চৌপাশা, লাকুটিয়া, নথুল্লাবাদ, বানিয়াকাঠী, হরিনাফুলিয়া, জাগুয়া ও টিয়াখালী খাল। এরমধ্যে কিন্তু বাকি ১৭টি খালের নাম, অবস্থান ও সীমানা এখনো আনুষ্ঠানিকভাবে স্পষ্ট নয়। আবার কিছু খাল সদর উপজেলার, সিটি করপোরেশনের নয় বলেও জানা গেছে। এছাড়াও কোন খাল কতটুকু উদ্ধার করা হবে, কোনটি পুনঃখনন হবে এবং কোনটি বিলুপ্ত অবস্থা থেকে পুনরুদ্ধারের আওতায় আসবে, সে বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
খালের পাশাপাশি ১০টি পুকুর ও লেক সংস্কারের পরিকল্পনাও রয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, এর মধ্যে রয়েছে চৌমাথা লেক, গোলপুকুর, বধ্যভূমি পুকুর, কাউনিয়া সেকশন পুকুর, গড়িয়ারপার লেক ও আমানতগঞ্জ পুকুর। বাকি চারটির নামও এখনো অনুল্লেখিত, এগুলো স্পষ্ট হওয়া প্রয়োজন বলে মনে করেন নগরবাসী।
প্রকল্পের অর্থায়ন ও বাস্তবায়ন কাঠামো নিয়েও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বিসিসিকে নিজস্ব তহবিল থেকে ৭৩ কোটি টাকা দিতে হবে। অন্যদিকে নগরীর দীর্ঘদিনের দখলদারিত্ব, খালের প্রকৃত সীমানা হারিয়ে যাওয়া, অবৈধ স্থাপনা, অপরিকল্পিত সেতু-কালভার্ট এবং বর্জ্য ফেলার প্রবণতা দূর না হলে শুধু অর্থ ব্যয় করে কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন।
নগরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও কীর্তনখোলা নদীর সঙ্গে খালগুলোর স্বাভাবিক জোয়ার-ভাটার পানিপ্রবাহ ফিরিয়ে আনতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২২ সালের সাত খাল খনন প্রকল্পের অভিজ্ঞতা বলছে, খননের পাশাপাশি দখলমুক্তকরণ, সীমানা সংরক্ষণ, সেতু-কালভার্টের প্রতিবন্ধকতা দূর করা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত না করলে সরকারি অর্থের সুফল দীর্ঘস্থায়ী হবে না।
এখন নগরবাসীর প্রত্যাশা, বিসিসি দ্রুত ৩০টি খালের পূর্ণাঙ্গ তালিকা, অবস্থান, দৈর্ঘ্য, সীমানা এবং প্রকল্পের অর্থ ছাড় ও বাস্তবায়ন সময়সূচি প্রকাশ করবে। একই সঙ্গে খাল উদ্ধারের নামে উচ্ছেদ অভিযান শুরু হলে তা যেন পরিকল্পিত, স্বচ্ছ ও সুনির্দিষ্ট সীমানা নির্ধারণের ভিত্তিতে হয়। সাগরদী ও টিয়াখালী খালের ওপর নির্মিত সেতু ও কালভার্টগুলোও প্রকৌশলগত ভাবে পরীক্ষা করে পানিপ্রবাহ ও নৌযান চলাচলের উপযোগী করার উদ্যোগ নিতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দীঘিনালায় দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা

নগরীর খালে আটকে গেছে পরিচ্ছন্ন বরিশাল : অপেক্ষা শুধু বরাদ্দ নাকি নতুন প্রতারণার?

আপডেট সময় : 03:51:31 pm, Monday, 16 November 2026