Dhaka , Sunday, 15 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইলে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত আজো নির্ঘুম সিডরে ক্ষতিগ্রস্ত মানুষেরা: ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ও নদীভাঙন আতঙ্ক প্রতিদিন পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত নবনির্বাচিত প্যানেলের পক্ষে অভিনন্দন ও ধন্যবাদ জানালেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নামে সড়কের নামকরণের দাবিতে সিডিএ চেয়ারম্যানকে স্মারকলিপি রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ তিনটি মোটরসাইকেল জব্দ, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রামুতে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত ছয় বছর ধরে বন্ধ সরকারি পানির পাম্প, বিশুদ্ধ পানির সংকটে এলাকাবাসী হাওর বাঁচাও আন্দোলনের ধর্মপাশা উপজেলায় ১১সদস্য বিশিষ্ট আংশিক কার্যকরী কমিটি গঠন ২২ নভেম্বর কক্সবাজারে শুরু হচ্ছে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল, থাকছে ১৫টি বিশেষ জোন ও নানা আয়োজন ত্রিশালে লাইসেন্স ও নবায়ন ছাড়াই ফিস ফিড বিক্রি, ৫৫ হাজার টাকা জরিমানা ১১ দলীয় ঐক্যের ২১ নভেম্বরের লংমার্চ স্থগিত স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটি রিং পরানো হয়েছে ১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ ৯৮৪২ জনের দ্রুত নিয়োগের দাবিতে শাহবাগে শিক্ষকদের প্রতিবাদ মধুপুরে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই, দুই ছিনতাইকারী আটক রামুতে বাজার তদারকিতে ভোক্তা অধিকার অধিদপ্তর, ৪ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা পাইকগাছায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কালিয়াকৈরের চার কৃতী সন্তান পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলনের জেরে অর্ধশতাধিক কারখানা ছুটি অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ৭ টি কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ চায়ের দোকানে ভয়াবহ আগুনে পুড়ে ছাই কর্মমূল্যায়নে নেত্রকোণার সেরা ওসি কলমাকান্দার সোহেল রানা, ডিআইজির হাত থেকে পেলেন সম্মাননা এ্যাবের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য আলমগীর হাসিন আহমেদ স্থায়ীভাবে বহিষ্কার চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন : মীর হেলাল জেদ্দায় বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ‘আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পরিবেশ চাই’: ডিসি জাহিদ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাংলাদেশি শাহরুখ ভক্তদের জন্য সুখবর! ২০ মিনিটেই ২ গোল খেল ব্রাজিল

সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

  • Reporter Name
  • আপডেট সময় : 08:36:18 pm, Sunday, 15 November 2026
  • 5 বার পড়া হয়েছে

এস এম রনি, স্টাফ রিপোর্টার,

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রনি নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে মিজমিজি ১ নম্বর ওয়ার্ডের তেরা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহতের পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে পিঠে ২০ থেকে ২২টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় আলামিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রনি গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে প্রাথমিকভাবে তাঁর পরিচয় রনি হিসেবে শনাক্ত করা হয়।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামিন নামে এক ব্যক্তিকে আটক করে। স্থানীয়দের দাবি, ঘটনাস্থল থেকে প্রায় ৩০ মিটার দূরে তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলে তিনি রনিকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন বলে জানান রাকিবুল ইসলাম। তাঁর ভাষ্য অনুযায়ী, দু-এক দিন আগে রনির সঙ্গে আলামিনের ঝগড়া হয়েছিল। সেই বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে তিনি দাবি করেন।
স্থানীয়রা আরও জানান, আটক আলামিন সিদ্ধিরগঞ্জ এলাকার আব্দুল আলীর ছেলে। পরে স্থানীয়রা তাঁকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, মিজমিজি তেরা মার্কেটের সামনে রনি নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনায় আলামিন নামে একজনকে আটক করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরাইলে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট সময় : 08:36:18 pm, Sunday, 15 November 2026