
মোঃ আবুল কালাম, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি,
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে দুটি ওষুধের দোকানকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিকেল আনুমানিক ৪টার দিকে গাছতলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মন্টি মেডিকেল হলের মালিক মোবারক হোসেনকে (৫৪) ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি সুনই গ্রামের বাসিন্দা।
এ ছাড়া একই আইনে সুহাস মেডিসিন কর্নারের মালিক মো. জুবায়েদ হোসেনকে (৫৪) ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি ধর্মপাশা উপজেলার ভাটগাঁও গ্রামের বাসিন্দা।


























