Dhaka , Sunday, 18 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৫ নম্বর দারিয়াপুর ইউনিয়নে এস এম সোহাগ মাহমুদের শুভেচ্ছা বার্তা থানা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৭১ পুরানা পল্টন, ঢাকায় উদ্বোধন হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’: দালালমুক্ত স্বচ্ছ ভূমিসেবায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত রূপগঞ্জে দিনে-দুপুরে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই রূপগঞ্জে জালিয়াতির ও ভূয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান গ্যাস-বিদ্যুতের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণকে দুর্ভোগে রাখা হয়েছে: মাহবুবুর রহমান গুজবে নয় সচেতন থাকুন সন্দেহজনক কিছু দেখলে জানান বিজিবি মধুপুরে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-১৪-এর প্রেস ব্রিফিং খাগড়াছড়িতে ২০০ কোটি টাকার ইঞ্জিনিয়ারিং কলেজ, শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তনের আশা এমপি ওয়াদুদ ভূইয়ার সারাদেশে বাড়ছে তামাকের ব্যবহার: তবুও নেই উৎপাদন ও আমদানি বন্ধের দাবী নেএকোণা সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে উত্তাল দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি বরিশালে ডাকাতির চেষ্টায় ধারালো অস্ত্রসহ আটক ১: গত একমাসে ৪৭১টি অপরাধের ঘটনা নথিভুক্ত গাইবান্ধা ‎সাঘাটায় জ্বালানি তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম, গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন কাউখালীতে সড়ক দূর্ঘটনায় ৪জন আহত দুর্গাপূজার ছুটির আগেই পর্যটক মুখর কক্সবাজার, পাঁচ দিনে ৬ লাখ পর্যটকের প্রত্যাশা খাগড়াছড়িতে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি দুর্গম কাটারুংছড়ায় বৌদ্ধ বিহারের উন্নয়নে দীঘিনালা জোনের সহায়তা রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের পাঁচবিবিতে দুর্গোৎসব উপলক্ষে ১,৮০০ পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ লালমনিরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা: জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও অ্যাডভোকেসির ওপর জোর মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ফতুল্লায় শ্রমিক দলের প্রতিবাদ মিছিল দুর্গাপূজায় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে ৬২ বিজিবি কক্সবাজারে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার মামলার ১ নম্বর পলাতক আসামি গ্রেপ্তার এক দেশ এক কিউআর এই স্লোগান সামনে রেখে মাদারীপুরে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬, ইয়াবাসহ আটক মাদক কারবারি নেত্রকোনার মোহনগঞ্জে রামকৃষ্ণ মন্দিরের পাশে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

দুর্গম কাটারুংছড়ায় বৌদ্ধ বিহারের উন্নয়নে দীঘিনালা জোনের সহায়তা

  • Reporter Name
  • আপডেট সময় : 06:59:37 pm, Sunday, 18 October 2026
  • 5 বার পড়া হয়েছে

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি,

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কাটারুংছড়া এলাকার ত্রিরত্ন বৌদ্ধ বিহারের উন্নয়নে ৮ বান্ডিল ঢেউটিন প্রদান করেছে দীঘিনালা জোন।
দীঘিনালা জোন কমান্ডারের নির্দেশনায় জোনের আরএমও ক্যাপ্টেন আরেফ আহমেদ বিহারটির উন্নয়নের জন্য এসব ঢেউটিন প্রদান করেন। এ সময় তিনি বিহার অধ্যক্ষ জয়বর্ধন ভিক্ষু ও অনুমোদর্শী শ্রমণের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি তাঁদের ওষুধ প্রদান এবং উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন আলমগীর টিলা ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার আব্দুল কাদের, ত্রিরত্ন বৌদ্ধ বিহারের সহসভাপতি প্রদীপ চন্দ্র চাকমা, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের সদস্য দীপক জ্যোতি চাকমা, কার্বারি (গ্রামপ্রধান) রমনী রঞ্জন চাকমা ও শিক্ষক অনিল জ্যোতি ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিহারের বর্তমান অবস্থা তুলে ধরে অধ্যক্ষ জয়বর্ধন ভিক্ষু বলেন, এলাকার অধিকাংশ মানুষের আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় তাঁরা বিহারে পর্যাপ্ত অর্থসহায়তা দিতে পারেন না। সরকারি কোনো সহযোগিতাও পাওয়া যায়নি। ফলে বিহারটি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সীমিত সামর্থ্যের মধ্যেই কোনো রকমে ধর্মীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বিহারের দুরবস্থার কথা বিবেচনা করে দীঘিনালা জোন কমান্ডার ৮ বান্ডিল ঢেউটিন প্রদান করেছেন। এ সহযোগিতার জন্য তিনি দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, দুর্গম এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানটির উন্নয়নে সেনাবাহিনীর এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৫ নম্বর দারিয়াপুর ইউনিয়নে এস এম সোহাগ মাহমুদের শুভেচ্ছা বার্তা

দুর্গম কাটারুংছড়ায় বৌদ্ধ বিহারের উন্নয়নে দীঘিনালা জোনের সহায়তা

আপডেট সময় : 06:59:37 pm, Sunday, 18 October 2026