Dhaka , Saturday, 19 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের মিছিল সিদ্ধিরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা পাইকগাছায় ডেঙ্গুর ছোবলে নিভে গেল অপুর জীবন পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ জাঁকজমকপূর্ণ আয়োজনে পল্লীকবি জসীম উদ্দীন স্মৃতি গোল্ড মেডেল স্কলারশীপ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ কর্ণফুলী ব্রিজ ও কেন্দ্রীয় কারাগারে দুটি ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত দুর্গাপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ দুই ডাকাত গ্রেপ্তার ডাকাতির কাজে ব্যবহৃত হাইস গাড়ি, দুই মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ সহ গ্রেফতার- ০১ ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জলসিঁড়ির সাথে ১০ গ্রামের মানুষের ৯ দফা দাবি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ নেতাকর্মী ও ইয়াবাসহ গ্রেপ্তার ১ নিষিদ্ধ আ.লীগের নৈরাজের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের সংগ্রাম : গাজীপুরে পথসভায় শফিকুর রহমান  কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা বগুড়ায় রামুর আবুল কালাম ৭৭৫ পিস ইয়াবাসহ আটক চবিতে ল্যাব আধুনিকায়নে চাকসুর উদ্যোগে ২১ বিভাগে ২ কোটি টাকা বরাদ্দ সুনামগঞ্জে তাহেরপুর ৩ সন্তান নিয়ে বাবার বিষপান, তিন শিশুর মৃত্যু ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে হিলিতে যৌথ অভিযানে মাদক সম্রাট রিপন বিপুল পরিমাণে মাদক ও দেশীয় অস্ত্র সহ হাতে নাতে গ্রেফতার। কালিয়াকৈরে বনভূমি দখলসহ নানা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী ‘জামায়াত জোটের এক নেতার নাম উচ্চারণ করতেও আমার লজ্জা লাগছে’ হাসিনা কালকেই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই শাহাদাত হোসেন সেলিম এমপি

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • Reporter Name
  • আপডেট সময় : 06:59:08 pm, Saturday, 19 September 2026
  • 10 বার পড়া হয়েছে

মাহবুবুর রহমান (শান্ত),

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

​আজ প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত আনন্দঘন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম, প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য-০২ শিরীন সুলতানা এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব নবীউল্লাহ নবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি।

​অনুষ্ঠানের সূচনায় স্বাগত বক্তব্য রাখেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা। তিনি কৃতী শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানান এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতির চিত্র, এলাকার জলাবদ্ধতা এবং ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনার কথা তুলে ধরেন।

​প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা এই এলাকায় বেশ কিছু সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সফল নেতৃত্ব দিচ্ছেন। তাঁর দক্ষ নেতৃত্বের গুণেই এলাকার শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে চমৎকার ফলাফল করছে এবং দেশে-বিদেশে প্রশংসা কুড়াচ্ছে। তিনি সত্যিকার অর্থেই আমাদের দেশের এক অমূল্য সম্পদ।”

​পাশাপাশি প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। তাই সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি সৎ ও মানবিক গুণাবলীসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।” তিনি খুব শীঘ্রই এলাকাবাসীদের নিয়ে এলাকার ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতা দূরীকরণের ব্যবস্থা গ্রহণ করবেন।

​বিশেষ অতিথির বক্তব্যে শিরীন সুলতানা এমপি শিক্ষার্থীদের সাফল্য ধরে রেখে উচ্চশিক্ষায় আরও ভালো ফল করার আহ্বান জানান। এছাড়া সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব নবীউল্লাহ নবী প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টার প্রশংসা করেন।

​সভাপতির বক্তব্যে ফেরদৌস হোসেন রনি বলেন, গভর্নিং বডি সবসময় শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও শিক্ষার্থীদের সুপ্ত মেধার বিকাশে বদ্ধপরিকর।

​অনুষ্ঠানে গভর্নিং বডির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পক্ষ থেকে পরিবেশ বান্ধব গাছ এবং বিশেষ সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সমাপ্ত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : 06:59:08 pm, Saturday, 19 September 2026