Dhaka , Tuesday, 18 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নীলফামারীতে হামলার শিকার চবির চারুকলা শিক্ষার্থী, মাথায় চার সেলাই সাইনবোর্ডে অবৈধ দোকানপাট উচ্ছেদ, যানজট নিরসনে অভিযান তীব্র সমালোচনার মুখে রাহাত ফতেহ আলী খান, নেপথ্যে যে কারণ কোচের যে ৬ শব্দে পাল্টে গেল টাইগাররা ট্রাম্পের জনপ্রিয়তা নেমে এলো সর্বনিম্নে চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডে ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস’ জোড়া মুকুট জয় রামু সেনানিবাসের শিক্ষার্থী আফিয়ার রূপগঞ্জে বিক্রমপুর স্টিলে বিষাক্ত কালো ধোঁয়ার প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তরের আড়াইহাজারে ম্যাজিস্ট্রেট দেখে ওষুধের দোকান বন্ধ করে পালালো ওষুধ ব্যবসায়ীরা ভোলায় বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি গঠন নিয়ে প্রশ্ন, যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ কাউখালীতে কাঠের ডাসার আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার ১৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? নগরীর কাপ্তাই রাস্তার মাথায় ভাড়া নৈরাজ্য , ঘাটে ঘাটে যাত্রী নামিয়ে ‘ভেঙে ভেঙে’ দ্বিগুণ-তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ হাটহাজারীতে দিনদুপুরে তরুণকে ধাওয়া করে গুলি রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক নেত্রকোণায় ৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সরাইল পুলিশের মাদক বিরোধী অভিযান: ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ গ্রেপ্তার ৯ পাইকগাছায় টেকসই মৎস্য উৎপাদনে মতবিনিময় মধুপুরে প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা ঢাকায় নারীদের জন্য বিশেষ বাসসেবা চালু করছে বিআরটিসি প্রশিক্ষণ শেষে খালি হাতে ফিরবেন নারীরা, জানতে পেরেই উদ্যোগ নিলেন মানবিক ডিসি জাহিদ ভাতগ্রাম কে আর এস ইনস্টিটিউশনে জিপিএ-৫ প্রাপ্তদের অভিভাবকদের সংবর্ধনা পরিচ্ছন্ন নগরী হিসেবে কক্সবাজারকে গড়ে তুলতে জনসচেতনতা জরুরি: রামুতে এমপি কাজল কক্সবাজার শহরের আবাসিক হোটেল থেকে ঢাকা মিরপুরের হানিফের মরদেহ উদ্ধার সরাইল উপজেলা প্রেসক্লাবে মতবিনিময় করেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক: এবি পার্টি পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে যা জানালেন মন্ত্রী

নীলফামারীতে হামলার শিকার চবির চারুকলা শিক্ষার্থী, মাথায় চার সেলাই

  • Reporter Name
  • আপডেট সময় : 09:06:02 pm, Tuesday, 18 August 2026
  • 1 বার পড়া হয়েছে
সজল চন্দ্র রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,
নদীর ওপর বাঁশের সাঁকো নির্মাণের অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে গত ১৪ আগস্ট নীলফামারীর জলঢাকা উপজেলায় বাঁশের সাঁকো নির্মাণের অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের চারুকলা বিভাগের শিক্ষার্থী রিপন রায়কে মারধরের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত রিপনের মাথায় চারটি সেলাই পড়েছে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের নদীর ওপর বাঁশের সাঁকো নির্মাণের জন্য স্থানীয়দের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়। সবার সম্মতিক্রমে সংগৃহীত অর্থ চবির চারুকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিপন রায়ের বাবার কাছে জমা রাখা হয়। এ বিষয়টি একটি পক্ষ মেনে না নেওয়ায় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
পরে বিরোধের সমাধানে গ্রামের মাতব্বরদের উপস্থিতিতে উভয় পক্ষ আলোচনায় বসে। আলোচনার একপর্যায়ে কথা-কাটাকাটি হলে শুসেন রায়ের (৪২) নেতৃত্বে কয়েকজন রিপন রায়সহ উপস্থিত ব্যক্তিদের ওপর হামলা চালান। এ সময় রিপন রায় ও তাঁর চাচি শান্তি বালা (৪৫) আহত হন।
রিপন রায় বলেন, ‘মায়ের অসুস্থতার কারণে আমি গ্রামের বাড়িতে আসি। আসার পর দেখি, গ্রামের সাঁকো সংস্কার নিয়ে বিরোধ চলছে। যেহেতু এর সঙ্গে আমার বাবা যুক্ত আছেন, তাই একজন বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী ও সচেতন নাগরিক হিসেবে সমস্যা সমাধানে উদ্যোগ নিই।’
তিনি বলেন, ‘আলোচনা চলাকালে কয়েকটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি হলে তারা অতর্কিতভাবে হামলা চালায় এবং আমাকে বেধড়ক মারধর করে। এতে আমি ও আমার চাচি শান্তি বালা গুরুতর আহত হই। আমি মাথায় ও হাতে আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হই। আমার মাথায় চারটি সেলাই পড়েছে।’
রিপন আরও বলেন, ‘তাদের সঙ্গে আগে থেকেই আমাদের মনোমালিন্য ছিল। আমাদের ওপর হামলার উদ্দেশ্য তাদের আগে থেকেই ছিল। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রতিনিয়ত আমাদের মারধরের হুমকি দেওয়া হচ্ছে।’
হামলায় উপস্থিত কয়েকজনকে শনাক্ত করেছেন রিপন রায়। তারা হলেন—শুসেন রায় (৪২), ভূপেন রায় (৩৫), জীবন রায় (২৬), সুমন রায় (১৯), ললিত রায় (৪৫), হরি রায় (২৮), গৌরাঙ্গ রায় (২০) ও সীতানাথ রায় (৩২)।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ বলেন, ‘আমরা এই বিষয়ে অবগত ছিলাম না। আপনি বলার পরই প্রথম জানলাম। এখন ওই শিক্ষার্থীর খোঁজখবর নিয়ে সব ধরনের সহায়তা করব।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে হামলার শিকার চবির চারুকলা শিক্ষার্থী, মাথায় চার সেলাই

নীলফামারীতে হামলার শিকার চবির চারুকলা শিক্ষার্থী, মাথায় চার সেলাই

আপডেট সময় : 09:06:02 pm, Tuesday, 18 August 2026