Dhaka , Friday, 16 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

একটি আলোকিত লালমনিরহাট গড়ার প্রত্যয়: জেলা পরিষদ মিলনায়তনে ত্রাণমন্ত্রীর উপস্থিতিতে ৭ জোড়া বর-কনের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন

  • Reporter Name
  • আপডেট সময় : 02:32:10 pm, Sunday, 5 July 2026
  • 101 বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চঞ্চল,

যৌতুক, বাল্যবিবাহ, মাদক, জুয়া ও নারী নির্যাতনসহ গ্রামীণ সমাজ এবং পারিবারিক কাঠামোর ভিত নষ্টকারী সকল সামাজিক ব্যাধি নির্মূলের এক দৃঢ় প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি।

দীর্ঘদিন ধরে অবহেলিত উত্তর জনপদের এই সীমান্তবর্তী জেলায় মাদক ও যৌতুকের কারণে অসংখ্য পরিবার ধ্বংসের মুখে পড়েছে, বাল্যবিবাহের বলি হয়ে অকালেই ঝরে গেছে হাজারো শিশুর ভবিষ্যৎ। এই অন্ধকারাচ্ছন্ন সামাজিক বাস্তবতা থেকে মুক্তি এবং একটি সুস্থ-স্বাভাবিক ও আলোকিত জনপদ বিনির্মাণের লক্ষ্যেই এই আন্দোলনের সূত্রপাত।

এই যুগান্তকারী ও মহতী উদ্যোগের প্রথম বাস্তব পদক্ষেপ হিসেবে শুক্রবার (৩ জুলাই) রাতে লালমনিরহাট জেলা পরিষদ (নতুন) মিলনায়তনে সম্পূর্ণ যৌতুকবিহীনভাবে ৭ জোড়া বর-কনের রাজকীয় বিয়ের এক অনন্য আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঐতিহাসিক সমাজ সংস্কারমূলক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং এই সামাজিক আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু এমপি।

অনুষ্ঠানে সামাজিক অপরাধগুলোর ভয়াবহ কুফল ও এর ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, “যৌতুক ও বাল্যবিবাহের মতো জঘন্য সামাজিক কুসংস্কার এবং অপরাধগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নকে ধূলিসাৎ করে দিচ্ছে। মাদকের ভয়াল ছোবল আজ গ্রামীণ যুবসমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে এবং নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতা পারিবারিক শান্তি ও সামাজিক স্থিতিশীলতাকে সম্পূর্ণরূপে বিনষ্ট করছে। এই চার শব্দ (মাদক, জুয়া, যৌতুক ও বাল্যবিবাহ) লালমনিরহাটের প্রতিটি ঘরে আজ এক নীরব আতঙ্কের নাম।”

তিনি স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “একটি আলোকিত ও সমৃদ্ধ লালমনিরহাট গড়তে হলে দলমত নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অপরাধগুলোর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। চুপ থাকার সময় এখন শেষ, এবার যাত্রা প্রতিরোধের। যৌতুকের মতো বৈষম্যমূলক ও অমানবিক প্রথা পরিবারে চিরস্থায়ী অশান্তি সৃষ্টি করে, যা থেকে সমাজকে রক্ষা করতেই এই যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়েছে, যা আগামী দিনে গোটা দেশের জন্য একটি অনন্য ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”

এ সময় মিলনায়তনে উপস্থিত নবদম্পতিদের উদ্দেশ্যে মন্ত্রী গভীর সমবেদনা ও শুভকামনা জানান এবং নবজীবনের সূচনা লগ্নে তাদের সার্বিক কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মন্ত্রীর সহধর্মিণী মিসেস লায়লা হাবিব, লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার আসাদুজ্জামান এবং তাঁদের সহধর্মিণীগণ।

এছাড়াও বর-কনের পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় সুধী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এই আনন্দঘন সামাজিক মিলনমেলায় অংশ নেন।

কর্মসূচির ধারাবাহিকতায় শনিবার (৪ জুলাই) বিকেলে শহরের ঐতিহ্যবাহী এমটি হোসেন ইনস্টিটিউট মাঠ থেকে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির একটি বর্ণাঢ্য ও বিশাল গণ-র‍্যালি বের করা হবে। র‍্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে জেলার প্রাণকেন্দ্র মিশন মোড়ে এসে শেষ হবে। সেখানে আয়োজিত এক ঐতিহাসিক সমাপনী ও বিশাল জনসচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই সমাবেশকে ঘিরে পুরো লালমনিরহাট জেলায় এখন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

একটি আলোকিত লালমনিরহাট গড়ার প্রত্যয়: জেলা পরিষদ মিলনায়তনে ত্রাণমন্ত্রীর উপস্থিতিতে ৭ জোড়া বর-কনের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন

আপডেট সময় : 02:32:10 pm, Sunday, 5 July 2026