Dhaka , Sunday, 26 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা চট্টগ্রামে ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১.৫৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদী শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য র‍্যালি সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ১৯ বছরেই বহুমাত্রিক সাফল্যের গল্প: কথাসাহিত্যিক, কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট ও উদ্যোক্তা মেহেদি হাসান রাসেল ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চান তাসনুভা তিশা, কিন্তু কেন? সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুর ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতির অভিযোগ পরিদর্শন করলেন এমপি জাহান্দার আলী মিয়া প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ চন্দনাইশে ১৫০০ ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি নগরীর খুলশীতে অভিযানে শীর্ষ সন্ত্রাসীর ছুরিকাঘাতে ২ এসআই গুরুতর আহত এআই ব্যবহারে ব্যক্তিগত সুরক্ষা, যা জানা জরুরি রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে চউকের সহায়তা অব্যাহত মেসির সেই বিতর্কিত মুহূর্তের নেপথ্য কাহিনী ফাঁস ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: চসিক মেয়র নিপীড়ক নয়, জনগণের পুলিশ হতে চাই :- সিএমপি কমিশনার শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, আরও তিন দাবি ককরোচ জনতা পার্টির মাদারীপুরে ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন রামুর খুনিয়াপালংয়ে গর্তে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে ৩৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ রায়পুরে পরকীয়ার নাটক সাজিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, ৩য় পক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

  • Reporter Name
  • আপডেট সময় : 04:14:36 pm, Saturday, 13 June 2026
  • 56 বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক,

সামাজিক যোগাযোগমাধ্যমে স্কিনকেয়ার কনটেন্টের ব্যাপক জনপ্রিয়তার সঙ্গে শিশু ও কিশোরীদের মধ্যে নতুন এক প্রবণতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা এ প্রবণতাকে “কসমেটিকোরেক্সিয়া” নামে অভিহিত করছেন।

বিশেষজ্ঞদের মতে, এটি এমন একটি অবস্থা যেখানে অল্প বয়সী মেয়েরা নিখুঁত ত্বকের আকাঙ্ক্ষায় অতিরিক্ত স্কিনকেয়ার পণ্য ব্যবহারে আগ্রহী হয়ে পড়ে, যা তাদের ত্বক ও মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিনই হাজারো ভিডিওতে কিশোরীদের দীর্ঘ স্কিনকেয়ার রুটিন—ক্রিম, সিরাম, টোনার ও মেকআপসহ নানা পণ্য ব্যবহার করতে দেখা যায়। অনেক ক্ষেত্রে তারা প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি জটিল স্কিনকেয়ার রুটিনও অনুসরণ করছে।

বিশেষজ্ঞদের মতে, আগের প্রজন্ম যেখানে মূলত ব্রণ বা সাধারণ ত্বক পরিচর্যার পণ্যের সংস্পর্শে আসত, এখন অল্প বয়সেই “ফ্ললেস স্কিন” ও অ্যান্টি-এজিং ধারণার সঙ্গে পরিচিত হচ্ছে শিশুরা, যা তাদের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করছে।

একটি জরিপে দেখা যায়, ৯ থেকে ১২ বছর বয়সী প্রায় অর্ধেক শিশু সপ্তাহে একাধিক স্কিনকেয়ার পণ্য ব্যবহার করে এবং অনেকেই নিজেদের ত্বকের “ত্রুটি” দূর করার উদ্দেশ্যে এসব ব্যবহার করে।

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, শিশুদের ত্বক সংবেদনশীল হওয়ায় প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি অনেক পণ্য তাদের জন্য উপযুক্ত নয়। বিশেষ করে রেটিনলসহ কিছু সক্রিয় উপাদান শিশুদের ত্বকে জ্বালাপোড়া, অ্যালার্জি, একজিমা ও দীর্ঘমেয়াদি সংবেদনশীলতা তৈরি করতে পারে।

চিকিৎসকদের সতর্কবার্তা, অতিরিক্ত স্কিনকেয়ার পণ্য ব্যবহারের কারণে শিশুদের মধ্যে ‘কন্টাক্ট ডার্মাটাইটিস’-এর মতো ত্বকের সমস্যা বাড়ছে।

মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বিষয়টি শুধু শারীরিক নয়, মানসিক প্রভাবও ফেলছে। সামাজিক মাধ্যমে অবাস্তব সৌন্দর্যের মানদণ্ডের সঙ্গে নিয়মিত তুলনা শিশুদের আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে এবং নিজের চেহারা নিয়ে অসন্তোষ, উদ্বেগ ও হতাশা তৈরি করতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা

কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

আপডেট সময় : 04:14:36 pm, Saturday, 13 June 2026