Dhaka , Thursday, 7 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা কাপ্তাই হ্রদে নিবন্ধিত ২৭ হাজার জেলেকে কৃষি কার্ডের আওতায় আনা হবে :- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা

  • Reporter Name
  • আপডেট সময় : 06:46:37 pm, Thursday, 7 May 2026
  • 5 বার পড়া হয়েছে

চঞ্চল,

সীমান্তে কড়া নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে কুড়িগ্রামের নাগেশ্বরী এলাকায় বড় ধরণের একটি চোরাচালান প্রতিরোধ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে পরিচালিত এক অভিযানে উদ্ধার করা হয়েছে ১৫০০ মিটার অবৈধ ভারতীয় প্যান্ট পিস।

১৫ বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে কাপড়ের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন তথ্য ছিল গোয়েন্দা বাহিনীর কাছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি বিশেষ টহল দল নাগেশ্বরী থানার ঘাঘলা বাজার এলাকায় কৌশলী অবস্থান নেয়। সকাল ৭টার দিকে একটি ব্যাটারিচালিত অটো ভ্যানকে সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা সেটিকে চ্যালেঞ্জ করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ভ্যান ও মালামাল ফেলেই দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

পরিত্যক্ত ভ্যানটি তল্লাশি করে বিজিবি সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের কাপড় উদ্ধার করেন। বিজিবির হিসাব অনুযায়ী, ১৫০০ মিটার প্যান্ট পিসের বর্তমান সিজার মূল্য আনুমানিক ৩০,০০,০০০ (ত্রিশ লক্ষ) টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতিতে অটল। চোরাচালানমুক্ত দেশ গড়তে আমরা বদ্ধপরিকর। সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে আমাদের গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও বৃদ্ধি করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত চলমান থাকবে।”

ঘটনার সাথে সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার

কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা

আপডেট সময় : 06:46:37 pm, Thursday, 7 May 2026