Dhaka , Thursday, 7 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা কাপ্তাই হ্রদে নিবন্ধিত ২৭ হাজার জেলেকে কৃষি কার্ডের আওতায় আনা হবে :- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা

  • Reporter Name
  • আপডেট সময় : 06:46:12 pm, Thursday, 7 May 2026
  • 6 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাট ও রংপুরে বিষাক্ত রাসায়নিক মিশ্রিত কয়লা ব্যবহার এবং অবৈধভাবে ইটভাটা স্থাপনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র‍্যাব-১৩ ও পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার দিনব্যাপী পরিচালিত এই বিশেষ মোবাইল কোর্টে দুই ইটভাটা মালিককে বিপুল অর্থদণ্ড প্রদানের পাশাপাশি একটি অবৈধ ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব বিষয়টি নিশ্চিত করে।

র‍্যাব জানায়, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল এলাকায় ‘নিউ জি এ ব্রিকস’ ও ‘এস এ বি ব্রিকস’ নামক দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফার, অ্যাশ ও মারকারি সম্বলিত কয়লা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। আইন লঙ্ঘন করে ইট প্রস্তুত করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের নেতৃত্বে প্রতিষ্ঠান দুটির মালিককে যথাক্রমে ৫ লাখ ও ২ লাখ টাকা জরিমানা করা হয়।

একই দিনে রংপুরের তারাগঞ্জ থানা এলাকায় পরিচালিত অপর এক অভিযানে ‘মেসার্স হক ব্রিক্স’ নামক একটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে জনবসতি বা নিষিদ্ধ এলাকায় ভাটা স্থাপন করায় ম্যাজিস্ট্রেট রেজায়ান উল ইসলামের উপস্থিতিতে এই কঠোর ব্যবস্থা নেয় র‍্যাব-১৩ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল।

র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশের ভারসাম্য নষ্টকারী ইটভাটা ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধ নির্মূলে এ ধরণের যৌথ অভিযান ও গোয়েন্দা তৎপরতা নিয়মিত চলমান থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার

কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা

আপডেট সময় : 06:46:12 pm, Thursday, 7 May 2026