
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
এতে আয় ধরা হয়েছে ২৪ কোটি ৩৩ লাখ ৯৬ হাজার ৮৪৫ টাকা।
সোমবার ( ১৩ জুলাই ) দুপুরে রুপগঞ্জ উপজেলা মিলনায়তনে ঘোষণা করেন, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পূর্বাচল সার্কেল সহকারী কমিশনার ভূমি ফরিদ আল সোহান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মারজানুর রহমান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়াসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এর আগে, উপজেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
কর্মপরিকল্পনা প্রণয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় ২০২৬-২০২৭ অর্থবছরের সম্ভাব্য বাজেট উপস্থাপন করা হয়। বাজেটে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, নারী ও শিশু কল্যাণ এবং সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দের ওপর গুরুত্বারোপ করা হয়।

























