Dhaka , Sunday, 12 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাতকানিয়ার দক্ষিণ রূপকানিয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে জামায়াতে ইসলামী ইমারত নির্মাণ আইনের কঠোর প্রয়োগের নির্দেশ, নকশাবহির্ভূত ভবনে ‘জিরো টলারেন্স’ সাতকানিয়ায় বন্যায় নিহত শিশু ইসমাইলের পরিবারকে জামায়াতের সমবেদনা ও আর্থিক সহায়তা পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, মেয়র ডা. শাহাদাত ও সংসদ সদস্যরা চমেক হাসপাতাল থেকে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী দম্পতি গ্রেফতার পাহাড়ের পাদদেশে আর কোনো বসতি নয়, ক্ষতিগ্রস্ত সবাইকে পুনর্বাসন করা হবে:- প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মধুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা রাজনগরের মনসুরনগরে বন্যার্ত ৩০০ পরিবারের মাঝে এমপি এম. নাসের রহমানের ত্রাণ বিতরণ রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি অ্যাটর্নি জেনারেলের ছবি ও ‘কণ্ঠ নকল’ করে ৬০ হাজার টাকার প্রতারণা গাছ রোপণ থেকে অধিক ফলনের প্রশিক্ষণসহ ২০ বছরের সেবা ফ্রি! ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি আফ্রিকার যে ভূমিতে প্রথম হিজরত করেছিলেন সাহাবিরা ইনস্টাগ্রামের বিতর্কিত সুবিধা বন্ধ করল মেটা ৩২ হাজার প্রতিযোগীকে টপকে হয়েছেন ‘মোয়ানা’, কে এই তরুণী? হরমুজ প্রণালি খোলা রাখতে ইরানের প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র ইসলামী ব্যাংকের প্রকৃত মালিক আমানতকারীরা, দুশ্চিন্তার কিছু নেই বিএনপির স্থায়ী কমিটির সভা চলছে পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা সরকারের একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ পরীক্ষা দিতে পারলে না দুই ছাত্রী, খোয়ালেন গয়না-প্রবেশপত্র মধুপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঝিলংজার পূর্ব লারপাড়ার রোকসানা ১০ হাজার ইয়াবাসহ আটক চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ৪ সংসদীয় আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠন হবে:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বন্যাকবলিত মানুষের পাশে সরকার আন্তরিকতা নিয়ে কাজ করছে:- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী পাইকগাছায় সিভিল সার্জনের পরিদর্শন; পরিচ্ছন্নতা ও সেবার মানে গুরুত্বারোপ মধুপুরে চায়না জাল দিয়ে চলছে দেশীয় মাছ নিধনের মহোৎসব চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর গ্যাস সংকটে ঘোড়াশাল – পলাশ সারকারখানার উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হয়নি

সাতকানিয়ায় বন্যায় নিহত শিশু ইসমাইলের পরিবারকে জামায়াতের সমবেদনা ও আর্থিক সহায়তা

  • Reporter Name
  • আপডেট সময় : 07:41:35 pm, Sunday, 12 July 2026
  • 3 বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় সাম্প্রতিক বন্যায় মর্মান্তিকভাবে নিহত শিশু মোঃ ইসমাইলের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাতকানিয়া সদর ইউনিয়ন শাখা। এ সময় সংগঠনের পক্ষ থেকে পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয় এবং তাদের সার্বিক খোঁজখবর নেওয়া হয়।
শনিবার (১১ জুলাই) বিকালে সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা রিদওয়ানুল করিমের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃবৃন্দ নিহত শিশুর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন, তাদের দুঃখ-কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা রাখার আহ্বান জানান। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মহান আল্লাহ তাআলার দরবারে মরহুম শিশু মোঃ ইসমাইলের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফিরদাউস কামনা করেন। একই সঙ্গে শোকাহত পরিবারের জন্য ধৈর্য, শক্তি ও উত্তম প্রতিদান এবং বন্যাকবলিত সকল মানুষের দুর্ভোগ দ্রুত লাঘবের জন্য বিশেষ দোয়া করা হয়।
অনুদান প্রদান ও সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর জনাব আনোয়ারুল আলম চৌধুরী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব মুহাম্মদ ইসহাক, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান জনাব মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী, সাতকানিয়া সদর ইউনিয়ন শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি জনাব মুহাম্মদ সোলাইমান কাদের, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মুহাম্মদ বেলাল উদ্দিন, বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী জনাব মোহাম্মদ দিদারুল আলম, শুরা ও কর্মপরিষদ সদস্য, অফিস সম্পাদক এবং দক্ষিণ রূপকানিয়া ৯নং ওয়ার্ড সভাপতি মাওলানা হোসেন সোহেল, তামাকুণ্ডি লেন বণিক সমিতির প্রচার সম্পাদক জনাব মোহাম্মদ সাদেক হোসাইন এবং ইউপি সদস্য জনাব নাছির উদ্দিন।
এছাড়াও সাতকানিয়া সদর ইউনিয়ন ও দক্ষিণ রূপকানিয়া ৯নং ওয়ার্ড শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও ইসলামী দায়িত্ব। সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক-সেবামূলক সংগঠনকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
কার্যক্রম শেষে মরহুম শিশু মোঃ ইসমাইলের আত্মার মাগফিরাত এবং দেশের সকল বন্যাদুর্গত মানুষের নিরাপত্তা, কল্যাণ ও দ্রুত স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার জন্য বিশেষ দোয়া করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাতকানিয়ার দক্ষিণ রূপকানিয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে জামায়াতে ইসলামী

সাতকানিয়ায় বন্যায় নিহত শিশু ইসমাইলের পরিবারকে জামায়াতের সমবেদনা ও আর্থিক সহায়তা

আপডেট সময় : 07:41:35 pm, Sunday, 12 July 2026