Dhaka , Wednesday, 4 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেলিংহামের চোট, আর্জেন্টিনা ম্যাচে খেলবেন তো?

  • Reporter Name
  • আপডেট সময় : 03:19:09 pm, Monday, 13 July 2026
  • 111 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

বিশ্বকাপের সেমিফাইনালে শিরোপাধারী আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে জোড়া গোল করা তারকা মিডফিল্ডার জুড বেলিংহামের পুরোনো কাঁধের চোট আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।

নরওয়ের বিপক্ষে ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে যাওয়ার আগে বারবার বাঁ কাঁধে হাত বুলাতে দেখা যায় বেলিংহামকে। স্প্যানিশ সংবাদমাধ্যম AS-এ প্রকাশিত সেই ছবি ইংল্যান্ড শিবিরে উদ্বেগ তৈরি করেছে।

তবে এই সমস্যা নতুন নয়। বেলিংহামের বাঁ কাঁধের চোট দীর্ঘদিনের। ২০২৫ সালের জুলাইয়ে আগের একটি কাঁধের সমস্যার জটিলতা কাটাতে অস্ত্রোপচারও করাতে হয়েছিল তাকে। সেই অস্ত্রোপচারের দাগ এখনও স্পষ্ট।

চোটটির সূচনা হয়েছিল লা লিগায় রিয়াল মাদ্রিদ ও রায়ো ভায়েকানোর মধ্যকার এক ম্যাচে। এরপর থেকে শারীরিক সংঘর্ষপূর্ণ ম্যাচগুলোতে মাঝে মাঝেই একই কাঁধে অস্বস্তি অনুভব করেন তিনি।

নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আক্রমণ ও রক্ষণ—দুই দায়িত্বই পালন করতে হয়েছে বেলিংহামকে। জোড়া গোল করার পাশাপাশি মাঝমাঠে আর্লিং হালান্ড, মার্টিন ওডেগার্ডদের ঠেকাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ম্যাচের বিভিন্ন সংঘর্ষে কাঁধের অস্বস্তি বাড়তে থাকে এবং এক পর্যায়ে বিরতির সময় কোচ থমাস টুখেলের নির্দেশনা শোনার ফাঁকে তাকে কাঁধ চেপে ধরতে দেখা যায়।

বর্তমানে ইংল্যান্ডের মেডিকেল টিম তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে বুধবার আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে বেলিংহামের খেলা নিয়ে দলটির ভেতরে তেমন কোনো শঙ্কা নেই। প্রয়োজন হলে ব্যান্ডেজ বেঁধেই মাঠে নামবেন তিনি—রিয়াল মাদ্রিদের হয়েও অতীতে যেভাবে খেলেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

বেলিংহামের চোট, আর্জেন্টিনা ম্যাচে খেলবেন তো?

আপডেট সময় : 03:19:09 pm, Monday, 13 July 2026