Dhaka , Sunday, 5 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাদকমুক্ত সমাজ ও ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল জুলাই জাতীয় বিশেষ সম্মাননা পেলেন আলিফ উদ্দিন রুবেল স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বিনিয়োগের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে:- অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সময়ের সীমানা পেরিয়ে মানব সেবায় এক জীবন্ত কিংবদন্তি — ডাঃ প্রদীপ কুমার রায় ভিনিসিয়ুস বনাম হালান্ড, কে এগিয়ে? প্রেমিকের গোল উদযাপনে ভাইরাল, কে এই জেইলি দা ক্রুজ? সংশয় জাগানো ভিনিসিয়ুসের আন্তর্জাতিক মঞ্চে উত্থান এমবাপের আচরণে ক্ষুব্ধ গিল, ‘অভিনন্দন জানাতে চেয়েছিলাম, সে তাকায়ওনি’ কেপ ভার্দের প্রশংসায় আনচেলত্তি, ‘আধুনিক ফুটবলে কোনো ম্যাচই সহজ নয়’ একটি আলোকিত লালমনিরহাট গড়ার প্রত্যয়: জেলা পরিষদ মিলনায়তনে ত্রাণমন্ত্রীর উপস্থিতিতে ৭ জোড়া বর-কনের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন পেট ভেদ করে বেরিয়ে গিয়েছিল গুলি, মৃত্যুর দুয়ার থেকে ফিরে এবার ‘জুলাই জাতীয় বিশেষ সম্মাননা’ পেলেন ওমর ফারুক সাগর দোহাজারী–কক্সবাজার রেলপথ: দীর্ঘ পথচলার এক মাইলফলক, বাস্তবায়নের শেষ পর্বে সুবক্তগিনের ভূমিকা প্রশংসনীয় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলালের চট্টগ্রাম ও হাটহাজারীতে মানবিক সহায়তা প্রদান জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যৌথ সভা, প্রেস ক্লাব ফেডারেশন গঠনে ঐকমত্য বাংলাদেশি প্রকৌশলীদের মেধা ও দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা ও সফটওয়্যার:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী চট্টগ্রাম প্রেস ক্লাব ও কোস্টগার্ড পূর্ব জোনের প্রীতি ফুটবল ম্যাচ যুবসমাজের অবক্ষয় ও মূল্যবোধের সংকট: ধর্ম, মানবতা ও বাংলাদেশের ভবিষ্যৎ   ৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী শারীরিক প্রতিবন্ধকতা, দারিদ্র্য আর জীবনের নানামুখী প্রতিকূলতা নোয়াখালীতে বাস চাপায় শিশুর মৃত্যু দুর্গাপুরের জোর করে কেটে ফেললো চলাচলের রাস্তা, চরম দুর্ভোগে জনসাধারণ পাবনায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল ছাত্র নিহত চায়ের আড্ডায় যাওয়ার পথে মোবাইল মেকানিকের মৃত্যু ১৭ বছর পর আনুশকার রেকর্ডে ইতি টানলেন সামান্থা কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা প্রাথমিকে ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন।। পূর্বের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যেই অপসারণ করা হচ্ছে ভায়াডাক্টের নীচের মাটি-:রেলমন্ত্রী। রূপগঞ্জে বিশ্বকাপ দেখতে যুবকদের প্রজেক্টর দিলেন কাউন্সিলর প্রার্থী

কেপ ভার্দের প্রশংসায় আনচেলত্তি, ‘আধুনিক ফুটবলে কোনো ম্যাচই সহজ নয়’

  • Reporter Name
  • আপডেট সময় : 03:03:16 pm, Sunday, 5 July 2026
  • 4 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, আধুনিক ফুটবলে কোনো ম্যাচই সহজ নয়। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার কঠিন লড়াইয়ের উদাহরণ টেনে তিনি আফ্রিকার দলটির প্রশংসা করেন এবং জানান, ছোট দলগুলোও এখন বড় প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম।

নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘কে ভেবেছিল আর্জেন্টিনা কেপ ভার্দের বিপক্ষে এতটা সমস্যায় পড়বে? এটা আর্জেন্টিনার ব্যর্থতা নয়, কৃতিত্ব কেপ ভার্দের খেলোয়াড় ও কোচের। তারা খুব ভালোভাবে প্রস্তুত হয়ে নেমেছিল এবং নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে।’

তিনি আরও বলেন, বিশ্ব ফুটবলে এখন প্রতিটি দলই আগের চেয়ে বেশি সংগঠিত, শৃঙ্খলাবদ্ধ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তাই কোনো ম্যাচকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আনচেলত্তির মতে, কৌশল, গতি ও মানসিক দৃঢ়তার সমন্বয়ই এখন বড় ম্যাচে পার্থক্য গড়ে দেয়।

নরওয়ে সম্পর্কে তিনি বলেন, দলটি আক্রমণে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ। তাদের বিপক্ষে দ্রুত কাউন্টার অ্যাটাক করা সহজ নয়, কারণ মাঝমাঠে তারা ভালো নিয়ন্ত্রণ রাখে এবং সুযোগ তৈরি করতে জানে। তাই ব্রাজিলকে ম্যাচে শুরু থেকেই সতর্ক থাকতে হবে।

নিজ দলের অবস্থান নিয়ে আনচেলত্তি বলেন, তিনি কিছুটা সতর্ক হলেও উদ্বিগ্ন নন। ব্রাজিলের খেলোয়াড়রা ধীরে ধীরে উন্নতি করছে এবং সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভালো ফল আসবে বলে বিশ্বাস করেন তিনি। শেষ পর্যন্ত আত্মবিশ্বাসী কণ্ঠে এই ইতালিয়ান কোচ জানান, নরওয়ের বিপক্ষে ব্রাজিল জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদকমুক্ত সমাজ ও ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

কেপ ভার্দের প্রশংসায় আনচেলত্তি, ‘আধুনিক ফুটবলে কোনো ম্যাচই সহজ নয়’

আপডেট সময় : 03:03:16 pm, Sunday, 5 July 2026