Dhaka , Friday, 16 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় : 03:45:52 pm, Tuesday, 14 July 2026
  • 103 বার পড়া হয়েছে

দৈনিক আজকের বাংলা ডেস্ক,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় নেতাকর্মীদের বিগত ১৭ বছরের মতো আগামীতেও ইস্পাত-কঠিন ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৩ জুলাই) বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলের ভেতরে মতপার্থক্য থাকতে পারে, তবে তা যেন কখনোই ঐক্যে ফাটল না ধরায়।

তিনি বলেন, “ঐক্য থাকলে ফ্যাসিস্ট বা কোনো গুপ্তচর দলে ঢুকে সুবিধা নিতে পারবে না। ঐক্যে ফাটল ধরলেই তারা সুযোগ নেবে।”

গত ১৭ বছরের রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, গুম, খুন ও নির্যাতনের মধ্যেও নেতাকর্মীরা দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। এখন সেই ধরনের নির্যাতনের আশঙ্কা না থাকায় আরও সুসংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে তারেক রহমান বলেন, সাধারণ নির্বাচনের মতোই ঐক্যবদ্ধ থেকে স্থানীয় সরকার নির্বাচনেও দলকে বিজয়ী করতে হবে। বর্ষার পর আলোচনা করে নির্বাচনের সময় নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

দল পুনর্গঠনের ক্ষেত্রে ‘হাইব্রিড’ ও ‘গুপ্ত’ অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী, যাতে তারা কোনোভাবেই নেতৃত্বের পর্যায়ে আসতে না পারে।

সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন ধর্মীয় উৎসবের প্রসঙ্গ তুলে তিনি বলেন, যেকোনো মূল্যে উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে এবং কেউ যেন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা লুটতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তারেক রহমান দাবি করেন, উন্নয়নের নামে ব্যাপক অর্থ পাচার হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের তথ্য অনুযায়ী প্রতি বছর গড়ে ১৬ হাজার কোটি টাকা পাচার হয়েছে।

উন্নয়নের নতুন পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণ নয়; স্বাস্থ্য, শিক্ষা ও কৃষির উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। তিনি জানান, উপজেলা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে এবং শিশুদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সারাদেশে এক হাজার বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সরকার দায়িত্ব গ্রহণের সময় ব্যাংকিং, স্বাস্থ্য ও শিক্ষা খাত গভীর সংকটে ছিল। দায়িত্ব নেওয়ার পর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি শুরু করা হয়েছে এবং রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও সফলতা এসেছে। তবে মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানির দাম বৃদ্ধিতে সরকারকে অতিরিক্ত ২৫ হাজার কোটি টাকা ব্যয় করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

শেষে নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “দেশ একটি পরিবারের মতো। এখন যেহেতু আপনারাই দেশ পরিচালনার দায়িত্বে আছেন, তাই শৃঙ্খলা ও সুশাসন বজায় রাখতে সবাইকে বুঝেশুনে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী

আপডেট সময় : 03:45:52 pm, Tuesday, 14 July 2026