Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ ৪ জলদস্যু আটক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের বিশাল যোগদান চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম’র দায়িত্বভার গ্রহণ রূপগঞ্জে খাল পুনঃখননের দাবিতে কৃষক-গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে মাদকসহ নারী কারবারি আটক রংপুর বিভাগের দুই জেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযান: ৯৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩ ইসরাইলি বোমা হামলায় লেবাননে- নিহত দিপালীর লাশ নিজ বাড়ীতে- জানাজা শেষে দাফন সম্পন্ন। লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বিজিবির বড় সাফল্য: লালমনিরহাটে বিপুল পরিমাণ জিরা ও কাপড়সহ ৩০ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:08:19 pm, Thursday, 25 December 2025
  • 49 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, কাপড় এবং বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করেছে।

গত ২৪ ডিসেম্বর দিন ও রাতে পরিচালিত পৃথক চারটি অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে একটি বড় চোরাচালানি চক্র কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আনা পণ্য কাভার্ড ভ্যানে করে ঢাকায় পাচারের পরিকল্পনা করছে। এই তথ্যের ভিত্তিতে লালমনিরহাট সদরের রেলওয়ে মাঠ এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। অভিযানে ওই কাভার্ড ভ্যান থেকে ২,৫১১ কেজি ভারতীয় জিরা এবং ১৮০টি ভারতীয় শাল ও চাদর জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২৮ লাখ ৭১ হাজার টাকা।

অপরদিকে ব্যাটালিয়নের ৪টি বিওপির আওতায় আরও তিনটি পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ১ লাখ ১ হাজার ৫০০ টাকা মূল্যের ১৩ কেজি গাঁজা এবং ১৪০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে ২৪ ডিসেম্বরের অভিযানে জব্দকৃত মালামাল ও মাদকের সর্বমোট সিজার মূল্য দাঁড়িয়েছে ২৯ লাখ ৭২ হাজার ৫০০ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, পণ্য চোরাচালান দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর এবং সরকার এর ফলে রাজস্ব থেকে বঞ্চিত হয়। তিনি আরও বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি বজায় রাখবে এবং জড়িতদের শনাক্ত করার কাজ অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী

বিজিবির বড় সাফল্য: লালমনিরহাটে বিপুল পরিমাণ জিরা ও কাপড়সহ ৩০ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ

আপডেট সময় : 06:08:19 pm, Thursday, 25 December 2025