Dhaka , Saturday, 29 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ দাউদপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা রাজনগরে এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু। রামগঞ্জে অভিমান করে তরুনীর আত্নহত্যা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে সিলেটে গিয়ে ৩ রোহিঙ্গা আটক রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী মধুপুরে জুমার নামাজ আদায় করলেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স দুর্গাপুরে নানা আয়োজনে বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃক্ষ হত্যাকারীদের ছাড় নয়, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের অবৈধ বালু উত্তোলন: কলমাকান্দায় ৩৯ নৌকা জব্দ, এক ব্যক্তির কারাদণ্ড ভাঙা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই হেন্ট্রলি খাদে, অল্পের জন্য রক্ষা পেলো চালক। কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করবেন যেভাবে সরাইল অরুয়াইলে জুনাইদ মিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ও ভোট কবে, যা জানালেন সিইসি মির্জাবাড়ীর হাসিল গ্রামে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান, শীর্ষ সন্ত্রাসী কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নরসিংদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন আড়াইহাজারে এক রাতে ৭ টিউবওয়েল চুরি

মাস্টার্স পরীক্ষা দিতে এসে ছেলে সন্তান প্রসব করলেন নারী শিক্ষার্থী হাজেরা, আনন্দিত স্বামী

  • Reporter Name
  • আপডেট সময় : 11:23:58 am, Thursday, 15 May 2025
  • 206 বার পড়া হয়েছে

মাস্টার্স পরীক্ষা দিতে এসে ছেলে সন্তান প্রসব করলেন নারী শিক্ষার্থী হাজেরা, আনন্দিত স্বামী

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর -মাস্টার্স- পরীক্ষা দিতে এসে সন্তান প্রসব করেন কুড়িগ্রামের হাজেরা খাতুন নামে এক নারী শিক্ষার্থী। এরপর তিনি হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা অবস্থায় পরীক্ষায় অংশগ্রহণ করেন।

বুধবার-১৪ মে- দুপুরের দিকে ওই নারীর কোল আলো করে পৃথিবীতে আসেন একটি পুত্র সন্তান।

হাজেরার ৫ -পাঁচ- বছর আগে বিয়ে হয় পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার উলিপুরের বজরা ইউপির চরবজরা এলাকার আব্দূর রশিদের সাথে। তিনি লালমনিরহাটের হাতীবান্ধা সর. আলিমুদ্দিন কলেজ থেকে এবার মাস্টার্স -লিখিত-পরীক্ষায় অংশগ্রহণ করেন।

জানা যায়, হাজেরা সংসার সামলানোর পাশাপাশি লেখাপড়া চালিয়ে যান। তিনি স্বামীর বাড়ি থেকে অনার্স-সম্মান-শ্রেণিতে পড়েন।

এবার তিনি গর্ভবতী অবস্থায় সবগুলো লিখিত পরীক্ষা দেন। বুধবার তিনি ব্যবহারিক পরীক্ষা দিতে হাতীবান্ধায় আসেন।কিন্তু কলেজের গেটে পৌঁছানোর আগেই তার হঠাৎ প্রসবের ব্যথা শুরু হয়। তিনি সেই অবস্থায় কলেজ কেন্দ্রের সচিবের ফোনে কল করেন।তখন সচিব তাকে তাকে দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পরামর্শ দেন। সেখানে ভর্তি হওয়ার পর চিকিৎসকদের তত্ত্বাবধানে একটি ছেলে সন্তান প্রসব করেন হাজেরা। পরে পরীক্ষা কেন্দ্রের শিক্ষকরা হাসপাতালে গিয়ে তার পরীক্ষা গ্রহণ করেন ও শিশুটিকে উপহার দেন। পরীক্ষা শেষে তিনি একটু সুস্থ হলে অ্যাম্বুলেন্সে করে তাকে বাড়িতে পাঠানো হয়।

আনন্দিত স্বামী রশিদ বানান, “কেন্দ্রে পৌঁছানোর আগে আমার স্ত্রীর ব্যথা শুরু হয়। পরীক্ষা কেন্দ্রে জানানো হয়। তারা হাসপাতালে এসে পরীক্ষা নেন। আমাদের একটি মেয়ে আছে, আজকে একটি ছেলে সন্তান পেয়েছি।আমি অনেক খুশি ।সবার প্রতি আমরা কৃতজ্ঞ ।”

কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পরীক্ষা নিয়ন্ত্রক মোজাম্মেল হক বলেন, “বিষয়টি আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেছি। হাজেরার হাসপাতালে ভর্তির বা সেখানে ব্যবহারিক পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার-আরএমও – ডা. আনারুল হক বলেন, হাজেরার নরমাল ডেলিভারি হয় । তিনি ছেলে সন্তান প্রসব করেন। মা  ও শিশুর সুস্থতার বিষয়টি নিশ্চিত হয়ে বাড়িতে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন

মাস্টার্স পরীক্ষা দিতে এসে ছেলে সন্তান প্রসব করলেন নারী শিক্ষার্থী হাজেরা, আনন্দিত স্বামী

আপডেট সময় : 11:23:58 am, Thursday, 15 May 2025