Dhaka , Friday, 17 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা

কিশোরগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু, স্বজনদের আটকে রাখার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:08:21 pm, Friday, 25 April 2025
  • 146 বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু, স্বজনদের আটকে রাখার অভিযোগ

সোহানুর রহমান বাপ্পি , ক্রাইম রিপোর্টার

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় আব্দুস সোবহান দুলাল -৫৫- নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার -২৪ এপ্রিল- দুপুরে, হাসপাতালের ৫ম তলার ৫০৫৯ নম্বর কেবিনে। নিহত আব্দুস সোবহান দুলাল জেলার তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের চেঙ্গুরিয়া গ্রামের বাসিন্দা।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, সোমবার সকালে পেটের ব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার পরদিন থেকেই তিনি সুস্থতার দিকে যাচ্ছিলেন। কিন্তু বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

স্বজনদের অভিযোগ, অবস্থার অবনতি হলে কর্তব্যরত নার্সদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেকক্ষণ পর একজন নার্স এসে অক্সিজেন সরবরাহ করেন, কিন্তু ততক্ষণে তিনি মারা যান।

দুলালের মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়েন স্বজনরা। তারা অভিযোগ করেন, চিৎকার-চেঁচামেচির একপর্যায়ে তাদের পরিচালকের কক্ষে আটকে রাখা হয়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

এ বিষয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসিরুজ্জামান নাসির বলেন, “রোগীর স্বজনদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, ঘটনাটি নিয়ে হাসপাতালের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিতার দাবি জানিয়েছেন নিহতের পরিবার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের।

কিশোরগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু, স্বজনদের আটকে রাখার অভিযোগ

আপডেট সময় : 07:08:21 pm, Friday, 25 April 2025