Dhaka , Friday, 16 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়?

  • Reporter Name
  • আপডেট সময় : 04:52:19 pm, Thursday, 16 July 2026
  • 90 বার পড়া হয়েছে

বিবিসি বাংলা,

দেশের বাজারে স্বর্ণের দাম গত দুই বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) তথ্য অনুযায়ী, ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি এক লাখ টাকা অতিক্রম করে। এরপর চলতি বছরের জানুয়ারিতে তা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে প্রায় ২ লাখ ৮৬ হাজার টাকায় দাঁড়ায়।

জানুয়ারিতে সর্বোচ্চ দামে ওঠার পর থেকে এখন পর্যন্ত ৯১ বার স্বর্ণের মূল্য সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪৪ বার দাম বেড়েছে, ৪৬ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

বিশ্ববাজারেও সাম্প্রতিক সময়ে স্বর্ণের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। বাজুসের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে সংঘাত শুরু হওয়ার পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পরিবর্তন আসে। ২৮ জানুয়ারি প্রতি ট্রয় আউন্স (৩১ দশমিক ১ গ্রাম) স্বর্ণের দাম ছিল সর্বোচ্চ ৫ হাজার ৩০৩ ডলার। গত শুক্রবার তা কমে ৪ হাজার ২৩৫ ডলারে নেমে আসে।

অর্থনীতিবিদরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত বৈশ্বিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে তেল ও গ্যাসের সরবরাহ ব্যাহত হওয়ায় জ্বালানির দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে বিশ্বব্যাপী মূল্যস্ফীতিতে।

অর্থনীতিবিদ ফাহমিদা খাতুনের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হারও স্বর্ণের দামের অন্যতম প্রধান নিয়ামক। সাধারণত সুদের হার বাড়লে বন্ড ও মার্কিন ডলারের চাহিদা বৃদ্ধি পায়, ফলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়।

বাংলাদেশে স্বর্ণ সাধারণত ভরি হিসেবে বিক্রি হলেও আন্তর্জাতিক বাজারে ট্রয় আউন্স ও গ্রাম এককে এর মূল্য নির্ধারণ করা হয়। দেশে অলংকার হিসেবে স্বর্ণের ব্যবহার বেশি হলেও অনেকের কাছে এটি নিরাপদ ও সহজে স্থানান্তরযোগ্য বিনিয়োগের মাধ্যম হিসেবেও বিবেচিত।

গাজীপুরের বাসিন্দা জান্নাতুল মাওয়া বলেন, মায়ের বিয়ের সময় পাওয়া একটি স্বর্ণের হার সম্প্রতি মূল্যায়ন করতে গিয়ে তিনি দেখেছেন, খাঁটি স্বর্ণ হওয়ায় এর বর্তমান বাজারমূল্য অনেক বেশি। যদিও তিনি সেটি বিক্রি করেননি।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলামও স্বর্ণকে দীর্ঘমেয়াদি নিরাপদ বিনিয়োগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, তার মায়ের বিয়ের সময় ১৯৬৩ সালে প্রতি ভরি স্বর্ণের দাম ছিল মাত্র ৮০ টাকা। বর্তমানে সেই দাম দুই লাখ টাকারও বেশি। এতে পারিবারিক ঐতিহ্য যেমন সংরক্ষিত থাকে, তেমনি সম্পদের মূল্যও দীর্ঘমেয়াদে বৃদ্ধি পায়।

তবে যারা বাণিজ্যিক উদ্দেশ্যে স্বর্ণে বিনিয়োগ করতে চান, তাদের আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের মূল্য পরিস্থিতি বিশ্লেষণ করেই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়?

আপডেট সময় : 04:52:19 pm, Thursday, 16 July 2026