Dhaka , Wednesday, 4 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল

  • Reporter Name
  • আপডেট সময় : 04:57:12 pm, Thursday, 16 July 2026
  • 108 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙেছে ইংল্যান্ডের। তবে এই হতাশাজনক বিদায়ের পরও প্রধান কোচ টমাস টুখেলের প্রতি আস্থা হারাচ্ছে না ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত ইংল্যান্ড দলের দায়িত্বে থাকবেন জার্মান এই কোচ।

বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত সেমিফাইনালে ১-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে দুই গোল হজম করে বিদায় নিতে হয় থ্রি লায়ন্সদের। ম্যাচে টুখেলের বদলি খেলোয়াড় নামানোর কৌশল নিয়ে সমালোচনা উঠলেও তিনি দায়িত্ব চালিয়ে যাওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। একই সঙ্গে এফএর প্রধান নির্বাহী মার্ক বুলিংহ্যামও তার প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন।

টুখেল বলেন, ‘আমাদের চুক্তি ঘরের মাঠের ইউরো ২০২৮ পর্যন্ত রয়েছে এবং আমরা সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি। এই মুহূর্তে ভবিষ্যৎ নিয়ে ভাবা কঠিন হলেও আমি সামনে আসা চ্যালেঞ্জের অপেক্ষায় আছি।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের অনেক বড় ফুটবল শক্তিই সেমিফাইনালে উঠতে পারেনি। তাই শেষ চারে জায়গা করে নেওয়াটাও একটি অর্জন। যদিও এই মুহূর্তে এমন কথা কেউ শুনতে চাইবে না, আমিও না। কারণ আমরা নিজেদের কাছ থেকেই সর্বোচ্চ প্রত্যাশা করি।’

২০২৫ সালের জানুয়ারিতে ১৮ মাসের চুক্তিতে ইংল্যান্ড দলের দায়িত্ব নেন টমাস টুখেল। তার মূল লক্ষ্য ছিল ২০২৬ বিশ্বকাপে দলকে শিরোপা জেতানো। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে তার চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়।

এফএর প্রধান নির্বাহী মার্ক বুলিংহ্যাম বলেন, ‘ফাইনালের এত কাছে গিয়ে হারাটা অবশ্যই হৃদয়বিদারক। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং পুরো দল এই টুর্নামেন্টে নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। পাশাপাশি যুক্তরাষ্ট্রে উপস্থিত এবং দেশের সমর্থকদেরও আন্তরিক ধন্যবাদ জানাই।’

বিশ্বকাপে ইংল্যান্ডের অভিযান অবশ্য এখনো শেষ হয়নি। শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচে জয় পেলে ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর বিশ্বকাপে এটিই হবে ইংল্যান্ডের সেরা ফলাফল।

সেমিফাইনালের হতাশা পেছনে ফেলে ইতিবাচকভাবে টুর্নামেন্ট শেষ করাই এখন টুখেলের দলের প্রধান লক্ষ্য।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল

আপডেট সময় : 04:57:12 pm, Thursday, 16 July 2026