Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন

জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 05:28:07 pm, Thursday, 16 July 2026
  • 3 বার পড়া হয়েছে

এস এম রনি, স্টাফ রিপোর্টার,

‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন, স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) নিলুফা ইয়াসমিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বিএনপির সদস্য সচিব আল-ইউসুফ খান টিপু, জামায়াত ও এনসিপির নেতৃবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, র‍্যাব, ফায়ার সার্ভিস ও অন্যান্য অতিথিসহ প্রায় ১৪০-১৫০ জন।
আলোচনা সভায় জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা তাদের বিভিন্ন দাবি, আইনি জটিলতা এবং পুনর্বাসন সংক্রান্ত বিষয় তুলে ধরেন।
জেলা প্রশাসক রায়হান কবির বলেন, জুলাইয়ে আহত ও নিহত ২১টি পরিবারের চাকরির ব্যবস্থা করা হয়েছে। শহীদ জিসান হত্যা মামলার বিষয়টি পুনরায় পর্যালোচনা করা হবে। আহত ও নিহতদের পরিবারের সার্বিক খোঁজখবর রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনি সহায়তার জন্য অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মাদকমুক্ত ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন এবং ৫ আগস্টের কর্মসূচি আয়োজনের বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী বলেন, এটি কেবল একটি আনুষ্ঠানিক আলোচনা নয়, বরং আবেগের একটি সভা। তিনি শহীদ জিসানের বাবাকে সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময়ের আমন্ত্রণ জানান এবং জুলাইয়ের চেতনাকে সারা বছর ধারণ করার আহ্বান জানান। পাশাপাশি জুলাই শহীদ পরিবার ও আহতদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, জুলাই আন্দোলনের আত্মত্যাগের কারণেই আজকের পরিবর্তন সম্ভব হয়েছে। তাই শহীদদের অসমাপ্ত কাজ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি শহীদদের কবর সংরক্ষণ, চিকিৎসা, মামলার অগ্রগতি এবং নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন এবং আহত পরিবারের তথ্য প্রশাসনের কাছে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
সভার শেষ পর্যায়ে জুলাই শহীদদের বাবা-মায়েরা স্বাধীনভাবে তাদের বক্তব্য উপস্থাপন করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাদের বিভিন্ন দাবি-দাওয়া, আইনি সহায়তা ও সার্বিক সহযোগিতার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার

জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 05:28:07 pm, Thursday, 16 July 2026