Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’

মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • আপডেট সময় : 04:55:14 pm, Thursday, 16 July 2026
  • 2 বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক,

যুক্তরাজ্যের দক্ষিণ লন্ডনের দুটি মসজিদে হামলার পরিকল্পনার অভিযোগে ১৪ বছর বয়সি এক কিশোরের বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অভিযোগ আনা হয়েছে। পুলিশ বলছে, ঘটনাটি চরম ডানপন্থি মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত এবং এতে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বুধবার (১৫ জুলাই) লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানায়, নাম প্রকাশ না করা ওই কিশোরের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, সে দক্ষিণ লন্ডনের সাটন এলাকার দুটি মসজিদকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছিল।

এ ছাড়া, গত ২০ জুন বা তার আগে একটি গাড়ির জানালা ভাঙচুরের ঘটনায় বর্ণবিদ্বেষমূলক উদ্দেশ্যে সম্পত্তি নষ্ট করার অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশে কিশোরটিকে আটক রাখা হয়েছে। বৃহস্পতিবার তাকে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।

তদন্ত সূত্রে জানা যায়, গত ৯ জুলাই একটি গাড়ি ভাঙচুরের অভিযোগে প্রথমে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে উদ্বেগজনক কিছু নথি উদ্ধার করা হলে সন্ত্রাসবাদবিরোধী ইউনিট তদন্ত শুরু করে। পরবর্তীতে ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের সঙ্গে সমন্বয় করে মামলার পরিধি বাড়ানো হয়।

তদন্ত শেষে তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগ আনা হয়। পুলিশের দাবি, এ পরিকল্পনার সঙ্গে চরম ডানপন্থি মতাদর্শের সংশ্লিষ্টতা রয়েছে।

পুলিশ আরও জানায়, সম্ভাব্য হামলার লক্ষ্য ছিল সাটন এলাকার দুটি মসজিদ। ঘটনার পর বিশেষজ্ঞ কর্মকর্তারা সংশ্লিষ্ট মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিরাপত্তাবিষয়ক পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দিয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় অন্য কাউকে খোঁজা হচ্ছে না এবং বর্তমানে জননিরাপত্তার জন্য অতিরিক্ত কোনো বড় ধরনের হুমকির তথ্য তাদের কাছে নেই।

লন্ডনের সন্ত্রাসবাদবিরোধী পুলিশের প্রধান কমান্ডার হেলেন ফ্লানাগান বলেন, এত অল্প বয়সি একজনের বিরুদ্ধে এমন গুরুতর সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এটি বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি করবে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট তদন্তে অল্প বয়সিদের জড়িয়ে পড়ার ঘটনা বাড়ছে। তাই অভিভাবক, শিক্ষক এবং শিশুদের ঘনিষ্ঠজনদের আরও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর

মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : 04:55:14 pm, Thursday, 16 July 2026