Dhaka , Wednesday, 4 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার স্কুলে থাকতেই পাইলট, বিমান দুর্ঘটনায় প্রাণ গেল নাথালিয়ার স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস শুধু ‘স্যরি’ বললেই কি মুছে যায় মনের কষ্ট? ‘ও আমাকে মা-বাবার চেয়েও বেশি বোঝে’ সরাইলে পাগলা কুকুরের কামড়ে নারীসহ ৮ জন আহত, এলাকায় আতঙ্ক কালিয়াকৈরে তুরাগ নদীতে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে নিখোজ গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই রূপগঞ্জে সিম গ্রুপের পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ টেকনাফের সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাতের আঘাতে ১ জেলে নিহত! নবপ্রজন্মের মাঝে ইসলামের সৌন্দর্য ও শাশ্বত জীবনদর্শন তুলে ধরতে হবে – ইসলামী যুবসমাজ দুর্গাপুরে নাঈমুরের সাফল্যের হেট্রিক : টানা তিন পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নতুন ইতিহাস মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবা কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া মাহফিল ‎গাইবান্ধায় এলজিইডির বাস্তবায়নে খানাখন্দের রাস্তা ফিরে পেল প্রাণ ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীর্ঘদিন পর সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান: সেরা রেস্তোরাঁ ও শেফদের বিসিএ সম্মাননা অনুষ্ঠিত মাদারীপুর সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বামী হত্যার পর অনিশ্চয়তায় দুই সন্তান, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার; ল্যাবএইডে চাকরি পেলেন সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রী সন্ত্রাস ও মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা, শিক্ষা ও সমাজসেবায় প্রশংসিত মোঃ কাউছার ভূঁইয়া চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ সকল বাধা পেরিয়ে সাফল্যের শিখরে: বিসিএস ক্যাডার হিসেবে অমিত খানের নতুন যাত্রা আবার উত্তপ্ত বরিশালের চরকাউয়া: বাস ও ইজিবাইক শ্রমিকদের দ্বন্দ্বে জিম্মি তিন উপজেলার প্রায় ৬০ হাজার মানুষ কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-২৭-এর উদ্বোধন, প্রধান অতিথি এমপি লুৎফুর রহমান কাজল

নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 06:36:41 pm, Wednesday, 15 July 2026
  • 85 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

সিএমপি চকবাজার থানা ও একাধিক চৌকশ টিমের অভিযানে চাঁদা দাবির পর ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার।

চট্টগ্রাম মহানগরীতে দীর্ঘদিন ধরে ইন্টারনেট সেবা প্রদান করে আসা “ডিজিটাল ডট নেট (ডিডিএন)” নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে গত ১১ জুলাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে নিজেকে “ডেবিড ইমন” পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে তারা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর নিকট এককালীন ২,০০,০০,০০০/- (দুই কোটি) টাকা এবং পরবর্তীতে প্রতি মাসে ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। এরই ধারাবাহিকতায় গত ১৩ জুলাই ২০২৬ ইং, দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিট হতে ১২টা ৩০ মিনিটের মধ্যে চকবাজার থানাধীন ১২১, মনুমিয়াজী লেইন, চন্দনপুরা, বাকলিয়া এক্সেস রোডস্থ মরিয়ম হাইটস ভবনের ৩য় তলায় অবস্থিত উক্ত প্রতিষ্ঠানের অফিসে পূর্বপরিকল্পিতভাবে 30/40 জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রবেশ করে। সন্ত্রাসীরা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করে অফিসের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টটার, ফিঙ্গার মেশিন, আসবাবপত্র, গ্লাসের দরজা ও অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল ভাঙচুর করে। এতে অনুমানিক ১৫,০০,০০০/- (পনেরো লক্ষ) টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়াও ঘটনার সময় সন্ত্রাসীরা অফিসের ড্রয়ারে থাকা নগদ ৪৭,০০০/- (সাতচল্লিশ হাজার) টাকা, ৩ট অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি ক্যানন প্রিন্টার এবং প্রতিষ্ঠানের পরিচালক জনাব অরিফুল ইসলামের কাঁধ ব্যাগ নিয়ে যায়। উক্ত ব্যাগে কর্মচারীদের বেতন প্রদানের জন্য রাখা আনুমানিক ৩৫,০০,০০০/- (পঁয়ত্রিশ লক্ষ) টাকা ছিল মর্মে চকবাজার থানায় এজাহার দায়ের করলে চকবাজার থানার মামলা নং-০৭, তারিখ-১৩/০৭/২০২৬ ইং, ধারা-১৪৩/১৪৭/৪৪৮/৪২৭/৩৮৫/৩৮০/১০৯/৫০৬/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজ হয়।

সিএমপি’র পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলীর নির্দেশনায় সিএমপির একাধিক চৌকশ টিম, চকবাজার থানার টিম এবং র‌্যাব- ৭ কর্তৃক গত ১৪ জুলাই ২০২৬ ইং , রাতব্যাপী মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে মামলার ঘটনায় সনাক্তকৃত আসামী ১। মোঃ ইউনুস (৪১), পিতা- মৃত মোঃ সামছু মিয়া প্রঃ সামছু সওদাগর, সাং- ওয়াজেদিয়া, থানা- বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম, ২। ইমরান হোসেন চ্যাং (৩১), পিতা- ইব্রাহিম, সাং-মোমিনবাগ, থানা-পাঁচলাইশ, চট্টগ্রাম। ৩। আকবর হোসেন (২৪), পিতা- মোঃ ইউসুফ হোসেন সরকার, সাং-শান্তিনগর বগারবিল, থানা, বাকলিয়া, চট্টগ্রাম, ৪। মোঃ সুমন (২৭), পিতা- মোঃ জাহাঙ্গির মিয়া, সাং-পশ্চিম মাদারবাড়ী, থানা-সদরঘাট, চট্টগ্রাম, ৫। মোঃ মনির প্রকাশ কেহেরমান (৩৮), পিতা- আমির হোসেন, সাং-মাস্টারপুল বৌ বাজার , থানা-বাকলিয়া, চট্টগ্রাম, ৬। মোঃ গিয়াস উদ্দিন (২১), পিতা- মফিজ মিয়া,সাং-বগারবিল, পোড়াকলোনী, থানা- চকবাজার, চট্টগ্রাম, ৭। মোঃ নয়ন (২০), পিতা-মৃত বেনা মিয়া প্রকাশ টেনা মাঝি, সাং-শান্তিনগর বগারবিল, থানা-বাকলিয়া, চট্টগ্রাম, ৮। মোহাম্মদ আবদুল নাহিদ প্রকাশ ফরহাদ (২৮), পিতা-মোঃ আবদুস ছাত্তার, সাং- পশ্চিম বাকলিয়া, থানা-বাকলিয়া,চট্টগ্রামদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য যে, আসামী ১। মোঃ ইউনুস (৪১) এর বিরুদ্ধে চাদাঁবাজি, মানবপাচার, মাদক, ছিনতাইয়ের মোট ০৫টি মামলা, ২। ইমরান হোসেন চ্যাং (৩১) এর বিরুদ্ধে চাদাঁবাজি, মারামারি, চোরাচালান, দ্রুত বিচার আইনে মোট ১২টি মামলা, ৩। আকবর হোসেন (২৪) এর বিরুদ্ধে চাদাঁবাজি, সন্ত্রাস দমন ও মারামারির মোট ০৬টি মামলা, ৪। মোঃ সুমন (২৭), এর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, অস্ত্র, মাদক ও মারামারির মোট ০৬টি মামলা, ৫। মোঃ মনির প্রকাশ কেহেরমান (৩৮) এর বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মারামারির মোট 07টি মামলা, ৬। মোঃ নয়ন (২০) এর বিরুদ্ধে ডাকাতি ও চুরির মোট 08 টি মামলা তথ্য পাওয়া যায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার

নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার

আপডেট সময় : 06:36:41 pm, Wednesday, 15 July 2026