Dhaka , Saturday, 29 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ দাউদপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা রাজনগরে এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু। রামগঞ্জে অভিমান করে তরুনীর আত্নহত্যা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে সিলেটে গিয়ে ৩ রোহিঙ্গা আটক রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী মধুপুরে জুমার নামাজ আদায় করলেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স দুর্গাপুরে নানা আয়োজনে বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃক্ষ হত্যাকারীদের ছাড় নয়, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের অবৈধ বালু উত্তোলন: কলমাকান্দায় ৩৯ নৌকা জব্দ, এক ব্যক্তির কারাদণ্ড ভাঙা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই হেন্ট্রলি খাদে, অল্পের জন্য রক্ষা পেলো চালক। কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করবেন যেভাবে সরাইল অরুয়াইলে জুনাইদ মিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ও ভোট কবে, যা জানালেন সিইসি মির্জাবাড়ীর হাসিল গ্রামে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান, শীর্ষ সন্ত্রাসী কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নরসিংদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন আড়াইহাজারে এক রাতে ৭ টিউবওয়েল চুরি

গাজায় চলমান গণহত্যা ও ভারতে মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 10:13:15 pm, Friday, 21 March 2025
  • 108 বার পড়া হয়েছে

গাজায় চলমান গণহত্যা ও ভারতে মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
পশ্চিমা বিশ্বের দেশগুলোর মদদে ফিলিস্তিনের গাঁজায় চলমান গণহত্যা ও ভারতীয় মোদী সরকারের মদদে মুসলিমদের উপর চলমান নির্যাতন ও জুলুমের প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার “২১ মার্চ” দুপুরে “তৌহিদি মুসলিম জনতা” এর ব্যানারে প্রায় কয়েকশত মুসল্লি একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা সদরের কালেক্টরের মাঠ থেকে মিশন মোড়ে আসেন। এরপর মিশন মোড় চত্বরে একটি বিক্ষোভ সমাবেশ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে জেলা সদরের বেশ কয়েকটি জামে মসজিদের ইমাম ও খতিববৃন্দ বক্তব্য দেন। তারা বলেন, “ফিলিস্তিনের নির্যাতিত ভাই-বোনদের রক্ত প্রতিনিয়ত ঝরানো হচ্ছে। গাঁজায় শিশুদের করুন আর্তনাদ ও কান্না  আকাশ ও বাতাস ভারী করে তুলছে। এক্ষেত্রে বিশ্ব মোড়লরা ও আরব দেশসমূহের অনেকেই  নীরব ভূমিকায় আছেন। ওই নীরবতা ভাঙার জন্য ও ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা একত্রিত হয়েছি। আমাদেরকে সম্মিলিতভাবে প্রতিবাদ করতে হবে।  ফিলিস্তিনের স্বাধীনতার জন্য ও জুলুমবাজ ইসরাইলের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আমরা আজ এখানে মানবতার জন্য একসাথে অবস্থান নিয়েছি। আমরা নিপীড়িতদের মুক্তি ও বিশ্ব বিবেককে জাগ্রত করতে চাই।“
বক্তারা বলেন, “মোদী সরকারের মদদে ভারতে মুসলিমদের উপর নির্যাতন অব্যাহত আছে। অথচ মোদী ও তার গদি মিডিয়া বলে যে আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হয়। এটি মিথ্যা অপবাদ। তারা নিজের দেশে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে পারেন না অথচ আমাদেরকে নিয়ে অপপ্রচার চালান।“
বক্তারা উপস্থিত সকলকে ইসরাইলি ও ভারতীয় পণ্য ব্যবহার না করার আহ্বান জানান।
ওই বিক্ষোভের আয়োজক তানভীর ও নায়েম বলেন, “মুসল্লিরা আজকে যোগ দিয়েছেন মানবতার জন্য ও ইসলামের প্রতি তাদের ভালোবাসা থেকে। আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে ইসলামি আন্দোলন ও উলামা পরিষদও বিক্ষোভ সমাবেশে নিজেদের মিছিল নিয়ে যোগদান করেন।“
 
উল্লেখ্য, মিছিলে বিভিন্ন বয়সের মুসল্লিরা ‘উই লাভ মোহাম্মদ’, ‘বয়কট ইসরাইল’ , ‘আমার ভাই মরছে কেন জাতিসংঘ জবাব চাই’  ইত্যাদি লেখা ফেস্টুন নিয়ে ওই সমাবেশে যোগ দেন। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন

গাজায় চলমান গণহত্যা ও ভারতে মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত

আপডেট সময় : 10:13:15 pm, Friday, 21 March 2025