Dhaka , Friday, 22 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’ দুর্গাপুরে ডিএসকে হাসপাতাল সার্ভিস প্রমোশন মত বিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩ বছরের শিশু ধর্ষণ, আসামি ধরে নিয়ে আসতে গিয়ে অবরুদ্ধ পুলিশ পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে ধর্ষণের পর গুদামে শিশুর লাশ, নরসিংদী থেকে মূল আসামি গ্রেপ্তার নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণ নিহত বিএনপি মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করে : ড. মঈন খান চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চট্টগ্রাম ওয়াসার নতুন কাণ্ডারি প্রকৌশলী সেলিম মো. জানে আলম রূপগঞ্জের সংখ্যালঘু পরিবারের বসতঘর ভাংচুরের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন রাজধানীতে ছাত্রীর আত্মহত্যার পর স্কুলের চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ শিক্ষার্থীদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার পরপরই নেইমারকে নিয়ে দুঃসংবাদ নীলফামারীতে ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে যৌতুকের দাবিতে হত্যা: প্রধান আসামি আলামিনকে গ্রেফতার করেছে র‍্যাব ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে চারজনের রহস্য জনক মৃত্যু বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ চট্টগ্রামে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত পার্বত্যের কৃষকদের বাজারজাতকৃত পণ্যে পরিবহন পারিশ্রমিক যোগ করে পণ্য মূল্য নির্ধারণ করুন:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ গুগল সার্চবারে যোগ হবে এআই, আসছে বড় পরিবর্তন পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত দিনাজপুরে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান: লাইসেন্সবিহীন দুটি ইটভাটা ধ্বংস চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান বার্ষিক সাধারণ সভার পর দাপ্তরিক কাজেও আদালতের স্হিতিবস্হা ও নিষেধাজ্ঞা পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের অধীন PICU ডা: শাহনাজের উপর মিথ্যা অপবাদ ও দোষারোপের বিরুদ্ধে প্রতিবাদ চরভদ্রাসনে নামধারী পীরের বিরুদ্ধে ভাইয়ের পরিবারে বর্বর হামলা ও ঝড়ে বিধ্বস্ত ঘর মেরামত কাজেও বাধার অভিযোগ। পলাশে শিশু হত্যার প্রাধান আসামি সবুজ গ্রেফতার দীর্ঘ ২৩ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয় গ্রাফিতি ইস্যুতে অপপ্রচার না চালানোর আহ্বান: ড্যাব চট্টগ্রাম নেতৃবৃন্দ

দেশে নির্বাচন যত তাড়াতাড়ি করা যাবে ততই এদেশের কল্যাণ হবে- মির্জা ফখরুল ইসলাম।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:21:04 am, Saturday, 28 September 2024
  • 181 বার পড়া হয়েছে

দেশে নির্বাচন যত তাড়াতাড়ি করা যাবে ততই এদেশের কল্যাণ হবে- মির্জা ফখরুল ইসলাম।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।। 
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নির্বাচন যত তাড়াতাড়ি করা যাবে ততই এদেশের কল্যাণ হবে। যত তাড়াতাড়ি সম্ভব পার্লামেন্ট নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে জনগণের ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমরা একটি বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ দেখতে চাই। কল্যাণকর রাষ্ট্র নির্মাণ করতে চাই। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা সবাই যাতে সজাগ থাকি। শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনো সংকট কাটেনি। শিল্প এলাকায় তাদের লোকজন অশান্তি সৃষ্টি করছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, আপনারা সজাগ থাকবেন। আমরা হিন্দু ভাইদের পাশে দাঁড়িয়েছি। 
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল  বলেন- শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনো সংকট কাটেনি। দ্রুত প্রশাসনের সব ইউনিটকে সংস্কার করে দেশকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের উপযোগী করতে হবে। শুক্রবার  বিকেলে   গাজীপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী  ব্রিগেডিয়ার জেনারেল -অব.- আ. স. ম হান্নান শাহ’র ৮ম মৃত্যুবার্ষিকীর  স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 মির্জা ফখরুল ইসলাম  বলেন- হান্নান শাহর চলাফেরা ছিল সেনা কর্মকর্তার মতো কিন্তু তিনি আপদমস্তকে একজন গণতন্ত্রমনা নেতা ছিলেন। তিনি গণতন্ত্রের পক্ষে সব সময় কথা বলেছেন। আজীবন তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন।
উপজেলার  কাপাসিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৩টায় কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুল রহমানের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন- ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, নজরুল ইসলাম আজাদ- সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা শেফাউল হক, বিএনপির কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান- ওমর ফারুক সাফিন- গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মরহুম আ. স. ম.  হান্নান শাহর ছেলে শাহ রিয়াজুল হান্নান ও  বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মির্জা ফখরুল ইসলাম আরো বলেন, যারা একদিন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছিল,- তাদেরকেই আজকে দুর্নীতির দায়ে গ্রেফতার করে পুলিশ কারাগারে পাঠাচ্ছে। এটা আল্লাহর বিধান। যে শেখ হাসিনা অত্যন্ত বাগাড়ম্বর করে  বলেছিল যে আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে, আমি পালাতে জানি না।  উত্তাল ছাত্র-জনতা সুনামি যখন শুরু করেছিল সেই শেখ হাসিনা তখন অতি দ্রুত গণভবন থেকে বেরিয়ে পালিয়ে গেছে।
অনুষ্ঠানের আগে বিএনপি’র মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর  দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে  হান্নান শাহর কবর জিয়ারত করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’

দেশে নির্বাচন যত তাড়াতাড়ি করা যাবে ততই এদেশের কল্যাণ হবে- মির্জা ফখরুল ইসলাম।।

আপডেট সময় : 05:21:04 am, Saturday, 28 September 2024