Dhaka , Sunday, 20 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সুন্দরগঞ্জে পরপর তিন ককটেল বিস্ফোরণ, আতঙ্ক সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২ ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর গাজা ইস্যুতে মুখ খুললেন এড শিরান ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির আইফোন ছাড়াও অপ্রতিমকে হত্যার আরও যেসব কারণ জানালেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দরে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বিদেশ যাত্রীর গাড়িতে ডাকাতি, আহত ২ স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে বিএনপির বিক্ষোভ লায়ন্স হাসপাতালের উদ্যোগে আড়াইহাজারে বিনামূল্যে ছানি অপারেশন শ্রীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী নারী ও ইউনিয়ন বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন সুন্দর সমাজ গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের মিছিল সিদ্ধিরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা পাইকগাছায় ডেঙ্গুর ছোবলে নিভে গেল অপুর জীবন পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ জাঁকজমকপূর্ণ আয়োজনে পল্লীকবি জসীম উদ্দীন স্মৃতি গোল্ড মেডেল স্কলারশীপ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ কর্ণফুলী ব্রিজ ও কেন্দ্রীয় কারাগারে দুটি ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত দুর্গাপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ দুই ডাকাত গ্রেপ্তার ডাকাতির কাজে ব্যবহৃত হাইস গাড়ি, দুই মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ সহ গ্রেফতার- ০১

হাইওয়ে পুলিশকে ম্যানেজ করে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে আতিক-পরশের চাঁদাবাজি

  • Reporter Name
  • আপডেট সময় : 07:51:37 pm, Saturday, 29 June 2024
  • 157 বার পড়া হয়েছে

মো: লতিফ আহম্মেদ (আকাশ) বিষেশ প্রতিনিধি।।

সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে যাত্রীবাহী লেগুনা থেকে প্রকাশ্যে চলছে চাঁদাবাজি। হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই শরফুদ্দিনকে মাসোহারা দিয়ে রুট পারমিট ছাড়াই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলছে অবৈধ লেগুনা। এসব লেগুনা থেকে চাঁদা আদায় করছে হাসানুজ্জামান পরশ ও আতিকুর রহমান ওরফে টেম্পু আতিক।

জানা গেছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে যাত্রাবাড়ী পর্যন্ত দুই শতাধিক যাত্রীবাহী লেগুনা চলাচল করছে। শিমরাইল মোড় হাজী আহসান উল্লাহ সুপার মার্কেট ও প্রিয়ম টাওয়ারের সামনে মহাসড়ক দখল করে বানানো হয়েছে লেগুনা স্ট্যান্ড। এসব লেগুনার অধিকাংশ চালকই অপ্রাপ্ত বয়স্ক। তাদের নেই কোন ড্রাইভিং লাইসেন্স। বেশিরভাগ গাড়ি লক্কর-ঝক্কর। নেই অবৈধ কোন কাগজপত্র ও রুট পারমিট। হাইওয়ে পুলিশকে ম্যানেজ করে মহাসড়কে দিব্বি চলছে এসব লেগুনা।

লেগুনা মালিক সূত্রে জানা গেছে, শিমরাইল এক্সপ্রেস লিমিটেড (এস,ই,এল) নামক কোম্পানির ব্যানারে চলছে লেগুনা। কোম্পানির এমডি হাসানুজ্জামান পরশকে চাঁদাবাজির অভিযোগে একাধিকবার গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় থানা পুলিশ। চাঁদাবাজির একাধিক মামলার আসামি পরশ কিছুদিন জেল হাজত বাস করে জামিনে বের হয়ে আবার শুরু করে চাঁদাবাজি। পরশ ও আতিক শিমরাইল মোড়ে প্রতিটি লেগুনা থেকে দৈনিক ৮০ টাকা করে চাঁদা আদায় করছে বলে অভিযোগ করেন একাধিক গাড়ি মালিক।

গাড়ি মালিকদের অভিযোগ, দৈনিক চাঁদা বাদেও মাসিক এক হাজার টাকা চাঁদা দিয়ে গাড়ির সামনে গ্লাসে ষ্টিকার লাগাতে হয়। ষ্টিকার না লাগিয়ে গাড়ি চলাচল করতে পারেনা। ফলে বাধ্য হয়ে পরশকে চাঁদা দিয়ে গাড়িতে ষ্টিকার লাগাতে হয়। পরিসংখ্যান মতে দৈনিক দুই শতাধিক গাড়ি থেকে ৮০ টাকা করে ১৬ হাজার টাকার অধিক চাঁদা আদায় করছে পরশ ও আতিক। যা মাসে হয় ৪ লাখ ৮০ হাজার টাকার অধিক। এছাড়া ষ্টিকার বাবদ মাসে চাঁদা আদায় করা হচ্ছে ২ লাখ টাকা। এতে মাসে মোট চাঁদার পরিমান হয় ৬ লাখ ৮০ হাজার টাকা বেশি।

জানতে চাইলে হাসানুজ্জামান পরশ ৮০ টাকা করে চাঁদা আদায়ের কথা স্বীকার করে বলেন, গাড়ি মালিকদের সম্মতি নিয়ে ৮০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। তার মধ্যে প্রতি গাড়ি বাবদ দৈনিক ৩০ টাকা করে দিতে হচ্ছে লাইনম্যানদের। তবে গাড়ির সংখ্যা দেড় শতাধিক বলে জানান পরশ। তার মধ্যে ৫০ টি গাড়ির মালিক প্রশাসনের সদস্য ও সাংবাদিক। এসব গাড়ি থেকে কোন চাঁদা নেওয়া হয়না। চাঁদার টাকা কাকে দেই তা সব গাড়ির মালিক জানে।

তাদের টাকা না দিলে সড়কে গাড়ি চলবেনা। গাড়ি চলাচল সচল রখতেই চাঁদা তুলে তাদের মাসোহরা দিচ্ছি। তারা কারা জানতে চাইলে পরশ বলেন, অনেকই আছে, হাইওয়ে পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা কেউ বাদ নেই। আতিক বলেন, আমি একজন গাড়ির মালিক। চাঁদাবাজির সাথে আমি জড়িত নই।

লেগুনা থেকে মাসোহারা নেওয়ার কথা অস্বীকার করে হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টিআই সরফুদ্দিন বলেন, মহাসড়কে লেগুনা চলাচলের কোন বৈধতা নেই। তবু আমাদের চোখ ফাঁকি দিয়ে লেগুনা চলাচল করছে। আমরা প্রতিদিনই লেগুনা আটক করে ডাম্পিং করছি। মহাসড়কে যাতে লেগুনা চলতে না পারে সেজন্য আমরা কঠোর অবস্থানে রয়েছি।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাইওয়ে পুলিশকে ম্যানেজ করে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে আতিক-পরশের চাঁদাবাজি

আপডেট সময় : 07:51:37 pm, Saturday, 29 June 2024