
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
চলতি সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে দেশে ১৮০ কোটি ৭০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৩ হাজার ৮৮ কোটি টাকা।
রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে—১৩৬ কোটি ৯ লাখ ৬০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৪ কোটি ৬৬ লাখ ৬০ হাজার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১৬ কোটি ৫৫ লাখ ডলার।
ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে, ৩২ কোটি ৮২ লাখ ৫০ হাজার ডলার। এরপর অগ্রণী ব্যাংকে ১৬ কোটি ৬৫ লাখ ৯০ হাজার, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৬ কোটি ৫৫ লাখ এবং ব্র্যাক ব্যাংকে এসেছে ১১ কোটি ৯৮ লাখ ৮০ হাজার ডলার।

























